আল্লাহ আমাদের এ জীবন দিয়েছেন পরীক্ষা করার জন্য-ছারছীনার পীর ছাহেব।
সংবাদ বিজ্ঞপ্তি:
আমীরে হিযবুল্লাহ ছারছীনা শরীফের পীর ছাহেব আলহাজ্ব হযরত মাওলানা শাহ আবু নছর নেছারুদ্দীন আহমদ হুসাইন (মা. জি. আ.) বলেছেন- আমাদেরকে মহান আল্লাহ তায়ালা সৃষ্টি করেছেন। তিনি আমাদেরকে অফুরন্ত বিভিন্ন নিয়ামত দান করেছেন। পৃথিবীতে আমরা এখন আছি; কিছুদিন পর থাকব না। আবার মহান আল্লাহর কাছেই ফিরে যেতে হবে। আল্লাহ আমাদের এ জীবন দিয়েছেন পরীক্ষা করার জন্য। এটা দেখার জন্য যে- কে কত ভালো কাজ করতে পারে, কে কত ভালো মানুষ হতে পারে, কে কত আল্লাহর প্রিয় হতে পারে। সাথে সাথে আল্লাহ এটাও দেখছেন যে, আমরা যে সকল ভালো কাজ করি, তা কি আল্লাহকে খুশি করার জন্য করি নাকি লোক দেখানোর জন্য করি। একজন মুমিন মুসলমান সে আল্লাহকে খুশি করার জন্য ভালো কাজ করে; আল্লাহ্কে খুশি করার জন্য মন্দ কাজ থেকে বিরত থাকে। আল্লাহকে খুশি করার জন্য কাউকে এক গ্লাস পানি পান করালেও নাজাতের ব্যবস্থা হতে পারে। কারণ, আমাদের ভালো কাজের ও মন্দ কাজ থেকে বিরত থাকার পুরস্কার তো দিবেন আল্লাহ।
৫ মে মঙ্গলবার চাঁদপুর জেলার ফরিদগঞ্জ উপজেলাধীন কামতা বাজার ঈদগাহ ময়দানে ওয়াজ ও দোয়ার মাহফিলে প্রধান অতিথির আলেচনায় হযরত পীর ছাহেব কেবলা একথা বলেন।
বাদ আছর থেকে শুরু হয়ে গভীর রাত পর্যন্ত মাহফিলে অন্যান্যের মধ্যে আরও আলোচনা করেন- বাংলাদেশ জমইয়াতে হিযবুল্লাহর সিনিয়র নায়েবে আমীর আলহাজ্ব হযরত মাওলানা হাফেজ শাহ্ আবু বকর মোহাম্মদ ছালেহ নেছারুল্লাহ, বাংলাদেশ জমইয়াতে হিযবুল্লাহর সাংগঠনিক সম্পাদক মাওলানা মোঃ হেমায়েত বিন তৈয়্যেব প্রমূখ।
আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
(মন্তব্যে প্রকাশিত মত মন্তব্যকারীর একান্তই নিজস্ব। amaderbarisal.com-এর সম্পাদকীয় অবস্থানের সঙ্গে এসব অভিমতের মিল আছেই এমন হবার কোনো কারণ নেই। মন্তব্যকারীর বক্তব্যের বিষয়বস্তু বা এর যথার্থতা নিয়ে amaderbarisal.com কর্তৃপক্ষ আইনগত বা অন্য কোনো ধরনের কোনো দায় নেবে না।)
ভাঙ্গা–কুয়াকাটা ৬ লেনের ঘোষণা না আসায় দক্ষিণাঞ্চলে মিশ্রপ্রতিক্রিয়া
এইচএসসি পরীক্ষার্থীদের ঢাকা-বরিশাল মহাসড়ক অবরোধ
কি কথা তাহার সনে: প্রধানমন্ত্রী তারেক রহমানের সাথে শিরিনের আলাপ, রাজনৈতিক অঙ্গনে কানাঘুষা
বন্যা-পাহাড় ধস: সাত জেলায় প্রাণহানি ৫৪, ক্ষতিগ্রস্ত ৬ লাখের বেশি মানুষ
নিজেদের পরিবেশ নিজেদেরই রক্ষা করতে হবে: বরিশালে তারেক রহমান