Current Bangladesh Time
Sunday July ১২, ২০২৬ ১০:৩৪ PM
Barisal News
Latest News
Home » বরিশাল » বাবুগঞ্জ » বাবুগঞ্জে রাশেদ খান মেননের ৮৩ তম জন্মদিন পালন
১৮ May ২০২৬ Monday ৯:৪৯:৪৮ PM
Print this E-mail this

বাবুগঞ্জে রাশেদ খান মেননের ৮৩ তম জন্মদিন পালন


বাবুগঞ্জ প্রতিনিধিঃ বরিশালের বাবুগঞ্জ উপজেলায় বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির সভাপতি ও সাবেক মন্ত্রী কারাবন্দী রাশেদ খান মেনন-এর ৮৩ তম জন্মদিন নানা আয়োজনের মধ্য দিয়ে পালন করা হয়েছে।

সোমবার বিকাল ৫ টায় খানপুরা গণ শিল্পী কার্যালয়ে এ উপলক্ষে উপজেলা ও স্থানীয় নেতাকর্মীদের উদ্যোগে আলোচনা সভা, দোয়া মাহফিল এবং কেক কাটার আয়োজন করা হয়।

অনুষ্ঠানে বক্তারা বলেন, রাশেদ খান মেনন দেশের প্রগতিশীল রাজনীতির একজন গুরুত্বপূর্ণ নেতা। তিনি দীর্ঘদিন ধরে গণমানুষের অধিকার আদায়, অসাম্প্রদায়িক বাংলাদেশ গঠন ও শ্রমজীবী মানুষের পক্ষে কাজ করে যাচ্ছেন।

এসময় উপস্থিত ছিলেন কেন্দ্রীয় কমিটির সদস্য টি এম শাজাহান খান,জেলা ওয়ার্কার্স পার্টির মোজাম্মেল হক ফিরোজ, বাবুগঞ্জ উপজেলা ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক মোঃ শাহিন হোসেন,উপজেলা যুব মৈত্রীর সভাপতি হাসানুর রহমান পান্নিসহ অনুষ্ঠানে স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ, সামাজিক সংগঠনের প্রতিনিধি বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।

পরে তার সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়। আলোচনা সভা শেষে কেক কেটে জন্মদিন উদযাপন করা হয় ।

সম্পাদনা: আমাদের বরিশাল ডেস্ক

শেয়ার করতে ক্লিক করুন:

আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
(মন্তব্যে প্রকাশিত মত মন্তব্যকারীর একান্তই নিজস্ব। amaderbarisal.com-এর সম্পাদকীয় অবস্থানের সঙ্গে এসব অভিমতের মিল আছেই এমন হবার কোনো কারণ নেই। মন্তব্যকারীর বক্তব্যের বিষয়বস্তু বা এর যথার্থতা নিয়ে amaderbarisal.com কর্তৃপক্ষ আইনগত বা অন্য কোনো ধরনের কোনো দায় নেবে না।)
প্রধানমন্ত্রীর বরিশাল আগমন: চার দাবি পূরণের আশায় বুক বেঁধেছে বরিশাল
আগামীকাল বরিশাল আসছেন প্রধানমন্ত্রী
স্বাস্থ্যের পরিচালককে নিয়ে বরিশাল ড্যাবের প্রকাশ্যে গ্রুপিং, স্বাস্থ্য বিভাগে অস্থিরতা 
প্রধানমন্ত্রীর বরিশাল সফর ঘিরে বিএনপির প্রস্তুতি, নিরাপত্তায় প্রশাসনের তৎপরতা
বরিশাল বিভাগে ডেঙ্গু বাড়ছে, ২ জনের মৃত্যু
Recent: Mayor Hiron Barisal
Recent: Barisal B M College
Recent: Tender Terror
Kuakata News

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
আমাদের বরিশাল ২০০৬-২০২০

প্রকাশক ও নির্বাহী সম্পাদক: মোয়াজ্জেম হোসেন চুন্নু, সম্পাদক: রাহাত খান
৪৬১ আগরপুর রোড (নীচ তলা), বরিশাল-৮২০০।
ফোন : ০৪৩১-৬৪৫৪৪, ই-মেইল: hello@amaderbarisal.com