Current Bangladesh Time
Monday August ২৪, ২০২৬ ৮:৪৭ PM
Barisal News
Latest News
Home » বরিশাল » হিজলা » লঞ্চে নিয়ে তরুণীকে ধর্ষণের পর ঢাকায় রেখে পালিয়ে যায় সৌরভ
২০ May ২০২৬ Wednesday ১০:৪৬:২৩ AM
Print this E-mail this

লঞ্চে নিয়ে তরুণীকে ধর্ষণের পর ঢাকায় রেখে পালিয়ে যায় সৌরভ


হিজলা ((বরিশাল) প্রতিনিধি:

বিয়ের কথা বলে লঞ্চে নিয়ে তরুণীকে ধর্ষণ করে ঢাকায় রেখে পালিয়ে যায় সৌরভ হোসেন খাঁ নামে এক যুবক। এ ঘটনায় মামলা হলে গত ১৮ মে রাত ১২টার দিকে ডিএমপির লালবাগ থানা এলাকা থেকে সৌরভ হোসেন খাঁকে (২০) গ্রেফতার করা হয়েছে।

মঙ্গলবার (১৯ মে) তাকে বরিশালের আদালতে পাঠানো হয়েছে।

গ্রেফতার সৌরভ হোসেন খাঁ (২০) বরিশালের হিজলা উপজেলার হরিনাথপুর ইউনিয়নের গঙ্গাপুর গ্রামের হানিফ খাঁর ছেলে।

জানা যায়, হিজলা থানার এসআই (নিরস্ত্র) আবুল বাশারের নেতৃত্বে ঢাকায় অভিযান চালিয়ে সৌরভ হোসেনকে গ্রেফতার করা হয়েছে।

পুলিশ সূত্রে জানা গেছে, গত ২৫ এপ্রিল বিয়ের আশ্বাস দিয়ে ওই তরুণীকে (১৬) ঢাকা নিয়ে যায় অভিযুক্ত সৌরভ। পরে বরিশাল-ঢাকা নৌপথে চলাচলকারী একটি লঞ্চে তাকে ধর্ষণ করে। এরপর সেখান থেকে আবার ঢাকায় রেখে পালিয়ে যায় বলে অভিযোগ উঠে। পরে ভুক্তভোগী তরুণী ঢাকা থেকে ফিরে এলে তার মা বাদী হয়ে হিজলা থানায় মামলা করেন।

হিজলা থানার ওসি সোলায়মান জানান, গত ১৮ মে রাত ১২টার দিকে ডিএমপির লালবাগ থানা এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারের পর মঙ্গলবার (১৯ মে) অভিযুক্ত আসামি সৌরভকে বরিশাল দায়রা জজ আদালতে প্রেরণ করা হয়েছে। ধর্ষক, চাঁদাবাজ ও সন্ত্রাসীদের এ মাটিতে থাকতে দেব না বলে মন্তব্য করেন তিনি।

সম্পাদনা: আমাদের বরিশাল ডেস্ক

শেয়ার করতে ক্লিক করুন:

আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
(মন্তব্যে প্রকাশিত মত মন্তব্যকারীর একান্তই নিজস্ব। amaderbarisal.com-এর সম্পাদকীয় অবস্থানের সঙ্গে এসব অভিমতের মিল আছেই এমন হবার কোনো কারণ নেই। মন্তব্যকারীর বক্তব্যের বিষয়বস্তু বা এর যথার্থতা নিয়ে amaderbarisal.com কর্তৃপক্ষ আইনগত বা অন্য কোনো ধরনের কোনো দায় নেবে না।)
বরিশালে বেহাল স্বাস্থ্যসেবা: নিজেই অসুস্থ ১১৪ বছরের সদর হাসপাতাল
সড়কপথে মূল ভূখণ্ডের সঙ্গে যুক্ত হচ্ছে ভোলা, অনুমোদন দিলেন প্রধানমন্ত্রী
হুমকিতে লক্ষাধিক মানুষ: কুয়াকাটার বেড়িবাঁধে ভাঙন
শপথ নিলেন চার মন্ত্রী ও দুই প্রতিমন্ত্রী
মন্ত্রিসভায় যুক্ত হচ্ছেন পার্থসহ চারজন, রাতে শপথ
Recent: Mayor Hiron Barisal
Recent: Barisal B M College
Recent: Tender Terror
Kuakata News

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
আমাদের বরিশাল ২০০৬-২০২০

প্রকাশক ও নির্বাহী সম্পাদক: মোয়াজ্জেম হোসেন চুন্নু, সম্পাদক: রাহাত খান
৪৬১ আগরপুর রোড (নীচ তলা), বরিশাল-৮২০০।
ফোন : ০৪৩১-৬৪৫৪৪, ই-মেইল: hello@amaderbarisal.com