Current Bangladesh Time
Sunday July ১২, ২০২৬ ১০:২৪ PM
Barisal News
Latest News
Home » কাঁঠালিয়া » ঝালকাঠি » ঝালকাঠির কাঠালিয়ায় সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য মাহমুদা আলম মিতুকে সংবর্ধনা
২০ May ২০২৬ Wednesday ৭:৫৯:১৯ PM
Print this E-mail this

ঝালকাঠির কাঠালিয়ায় সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য মাহমুদা আলম মিতুকে সংবর্ধনা


ঝালকাঠি প্রতিনিধিঃ

Screenshot

ঝালকাঠির কাঁঠালিয়ায় সংরক্ষিত নারী আসনের নবনির্বাচিত সংসদ সদস্য ডা. মাহমুদা আলম মিতুকে সংবর্ধনা প্রদান করা হয়েছে। মঙ্গলবার বিকেলে উপজেলা পরিষদ অডিটোরিয়ামে কাঁঠালিয়ার বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের উদ্যোগে এ প্রতিনিধি সভা ও সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মাওলানা মো. আমির হোসেন। এতে স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ, সামাজিক সংগঠনের প্রতিনিধি, শিক্ষক, সাংবাদিক ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।
সংবর্ধিত অতিথির বক্তব্যে সংসদ সদস্য ডা. মাহমুদা আলম মিতু বলেন, কাঁঠালিয়ার মানুষের ভালোবাসা ও সম্মান আমাকে আরও দায়িত্বশীল করেছে। জনগণের প্রত্যাশা পূরণে আমি সবসময় কাজ করে যাব। এলাকার উন্নয়ন, নারী শিক্ষা, স্বাস্থ্যসেবা ও তরুণদের কর্মসংস্থানের বিষয়ে বিশেষ গুরুত্ব দেয়া হবে। তিনি আরও বলেন, মানুষের সুখ-দুঃখের পাশে থেকে একটি উন্নত ও সমৃদ্ধ কাঁঠালিয়া গড়ে তুলতে সবাইকে একসঙ্গে কাজ করতে হবে। এ সময় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন- উপজেলা জামায়াতের আমির মাস্টার মোঃ মজিবুর রহমান, বিএনপি নেতা মোঃ খাইরুল আলম খোকন, বীর মুক্তিযোদ্ধা মোঃ ফজলুল হক মৃধা প্রমুখ।
পরে তাকে ফুলেল শুভেচ্ছা ও সম্মাননা স্মারক প্রদান করা হয়। অনুষ্ঠানে বক্তারা নবনির্বাচিত সংসদ সদস্যের সফলতা কামনা করেন।

সম্পাদনা: আমাদের বরিশাল ডেস্ক

শেয়ার করতে ক্লিক করুন:

আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
(মন্তব্যে প্রকাশিত মত মন্তব্যকারীর একান্তই নিজস্ব। amaderbarisal.com-এর সম্পাদকীয় অবস্থানের সঙ্গে এসব অভিমতের মিল আছেই এমন হবার কোনো কারণ নেই। মন্তব্যকারীর বক্তব্যের বিষয়বস্তু বা এর যথার্থতা নিয়ে amaderbarisal.com কর্তৃপক্ষ আইনগত বা অন্য কোনো ধরনের কোনো দায় নেবে না।)
প্রধানমন্ত্রীর বরিশাল আগমন: চার দাবি পূরণের আশায় বুক বেঁধেছে বরিশাল
আগামীকাল বরিশাল আসছেন প্রধানমন্ত্রী
স্বাস্থ্যের পরিচালককে নিয়ে বরিশাল ড্যাবের প্রকাশ্যে গ্রুপিং, স্বাস্থ্য বিভাগে অস্থিরতা 
প্রধানমন্ত্রীর বরিশাল সফর ঘিরে বিএনপির প্রস্তুতি, নিরাপত্তায় প্রশাসনের তৎপরতা
বরিশাল বিভাগে ডেঙ্গু বাড়ছে, ২ জনের মৃত্যু
Recent: Mayor Hiron Barisal
Recent: Barisal B M College
Recent: Tender Terror
Kuakata News

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
আমাদের বরিশাল ২০০৬-২০২০

প্রকাশক ও নির্বাহী সম্পাদক: মোয়াজ্জেম হোসেন চুন্নু, সম্পাদক: রাহাত খান
৪৬১ আগরপুর রোড (নীচ তলা), বরিশাল-৮২০০।
ফোন : ০৪৩১-৬৪৫৪৪, ই-মেইল: hello@amaderbarisal.com