Current Bangladesh Time
Saturday July ১১, ২০২৬ ৯:২৭ PM
Barisal News
Latest News
Home » ইন্দুরকানী » পিরোজপুর » প্রধানমন্ত্রীকে নিয়ে আপত্তিকর ভিডিও প্রচার, যুবক গ্রেপ্তার
২১ May ২০২৬ Thursday ৫:২০:৩৭ PM
Print this E-mail this

প্রধানমন্ত্রীকে নিয়ে আপত্তিকর ভিডিও প্রচার, যুবক গ্রেপ্তার


জিয়ানগর (পিরোজপুর) প্রতিনিধি:

পিরোজপুরের জিয়ানগরে সামাজিক যোগাযোগমাধ্যম টিকটকে প্রধানমন্ত্রীকে নিয়ে আপত্তিকর ভিডিও প্রচারের অভিযোগে মো. জুয়েল কাজী (৩৫) নামের এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ।

বুধবার (২০ মে) দিবাগত রাতে উপজেলার পত্তাশী ইউনিয়নের পত্তাশী বাজার এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।

জুয়েল কাজী উপজেলার পত্তাশী গ্রামের হেমায়েত কাজীর ছেলে। 

এলাকাবাসী জানায়, জুয়েল প্রায়ই নিজেকে ছাত্রলীগ নেতা পরিচয় দিয়ে ভিডিও তৈরি করে এবং সরকার ও প্রধানমন্ত্রীকে নিয়ে অপপ্রচার চালায়। এলাকায় ছাত্রলীগের বিভিন্ন গোপন মিটিংয়ে তার উপস্থিতি থাকে বলেও এলাকাবাসী জানিয়েছে।

জিয়ানগর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহব্বত খান বলেন, সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচারিত ভিডিওতে জুয়েল নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের নেতা পরিচয় দিয়ে বিভিন্ন সময়ে আপত্তিকর ভিডিও তৈরি করেন।সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে জুয়েল কাজীকে গ্রেপ্তার করা হয়েছে। 

ওসি জানান, এ ঘটনায় সন্ত্রাসবিরোধী আইনে তার বিরুদ্ধে মামলা করা হয়েছে। পরে তাকে পিরোজপুর জেলা আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

সম্পাদনা: আমাদের বরিশাল ডেস্ক

শেয়ার করতে ক্লিক করুন:

আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
(মন্তব্যে প্রকাশিত মত মন্তব্যকারীর একান্তই নিজস্ব। amaderbarisal.com-এর সম্পাদকীয় অবস্থানের সঙ্গে এসব অভিমতের মিল আছেই এমন হবার কোনো কারণ নেই। মন্তব্যকারীর বক্তব্যের বিষয়বস্তু বা এর যথার্থতা নিয়ে amaderbarisal.com কর্তৃপক্ষ আইনগত বা অন্য কোনো ধরনের কোনো দায় নেবে না।)
বরিশাল বিভাগে ডেঙ্গু বাড়ছে, ২ জনের মৃত্যু
প্রধানমন্ত্রী তারেক রহমানের বরিশাল সফর উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত
বৃক্ষরোপণ একটি সামাজিক আন্দোলন: তথ্যমন্ত্রী
মব করে পরিচালকের কাজে বাধা: ড্যাবের গ্রুপিংয়ে অশান্ত বরিশালের স্বাস্থ্য বিভাগ
প্রধানমন্ত্রী তারেক রহমানের বরিশাল সফরসূচি চূড়ান্ত
Recent: Mayor Hiron Barisal
Recent: Barisal B M College
Recent: Tender Terror
Kuakata News

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
আমাদের বরিশাল ২০০৬-২০২০

প্রকাশক ও নির্বাহী সম্পাদক: মোয়াজ্জেম হোসেন চুন্নু, সম্পাদক: রাহাত খান
৪৬১ আগরপুর রোড (নীচ তলা), বরিশাল-৮২০০।
ফোন : ০৪৩১-৬৪৫৪৪, ই-মেইল: hello@amaderbarisal.com