বাংলাদেশ ক্রিকেট দলের ওয়ানডে অধিনায়ক মেহেদী হাসান মিরাজের দাদি জোবেদা খাতুন ইন্তেকাল করেছেন। শুক্রবার (১৯ জুন) দিবাগত রাতে বরিশালের বাকেরগঞ্জ উপজেলায় নিজ বাড়িতে মৃত্যুবরণ করেন তিনি।তার বয়স হয়েছিল ৭৫ বছর।
তার জানাজা পড়ানো ইমাম মাওলানা হেলালুজ্জামান জানান, বার্ধক্যজনিত কারণে শুক্রবার দিবাগত রাত ১টা ১০ মিনিটে আউলিয়াপুর গ্রামে নিজ ঘরে শেষ নিশ্বাস ত্যাগ করেন তিনি।মৃত্যুকালে তিনি দুই ছেলে ও দুই কন্যাসহ অসংখ্য আত্মিয়-স্বজন রেখে গেছেন।
জোবেদা বেগম আউলিয়াপুর গ্রামের বাসিন্দা দেনছের আলী তালুকদারের স্ত্রী।শনিবার (২০ জুন) বাদ জোহর গ্রামের একে ব্রিকস ফিল্ডে জোবেদা বেগমের জানাজা অনুষ্ঠিত হয়। জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়েছে।
প্রতিবেশী মাওলানা হেলালুজ্জামান আরও জানান, দাদি অসুস্থ হওয়ায় শুক্রবার বিকেলে বাংলাদেশ জাতীয় দলের ক্রিকেটার মিরাজ বাড়িতে এসেছেন। দাদির মৃত্যুর সময় তার পাশে উপস্থিত ছিলেন তিনি। দাদির মৃত্যুতে মিরাজ শোকাগ্রস্ত হয়ে পড়েছেন। বর্তমানে তিনি বাড়িতে অবস্থান করছেন। দাদির জন্য দোয়া-মোনাজাত শেষে ঢাকায় ফিরে যাবেন।
আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
(মন্তব্যে প্রকাশিত মত মন্তব্যকারীর একান্তই নিজস্ব। amaderbarisal.com-এর সম্পাদকীয় অবস্থানের সঙ্গে এসব অভিমতের মিল আছেই এমন হবার কোনো কারণ নেই। মন্তব্যকারীর বক্তব্যের বিষয়বস্তু বা এর যথার্থতা নিয়ে amaderbarisal.com কর্তৃপক্ষ আইনগত বা অন্য কোনো ধরনের কোনো দায় নেবে না।)
বরিশালে ঘন ঘন লোডশেডিংয়ে বিপর্যস্ত জনজীবন
ভাঙ্গা-কুয়াকাটা রেললাইন প্রকল্প:লাল কালির নম্বরেই বছরের পর বছর পার