Current Bangladesh Time
Sunday October ২৫, ২০২৬ ১০:১৩ PM
Barisal News
Latest News
Home » পিরোজপুর » পিরোজপুর সদর » সাঈদীর মামলার বাদী মুক্তিযোদ্ধা মানিকের লাশ দাফনে বাধা, গোপনে গার্ড অব অনার
২৪ October ২০২৬ Saturday ৭:৫৮:৩১ PM
Print this E-mail this

সাঈদীর মামলার বাদী মুক্তিযোদ্ধা মানিকের লাশ দাফনে বাধা, গোপনে গার্ড অব অনার


পিরোজপুর প্রতিনিধি:

স্থানীয় জামায়াত নেতাদের বাধার মুখে পিরোজপুরে বীর মুক্তিযোদ্ধা মানিক পশারীর লাশ দাফন করতে পারছে না পরিবার। আজ সকাল ১০টায় তাঁর মৃত্যু হলেও নিরাপত্তার অভাবে জেলা পুলিশ লাইনসে মরদেহ নিয়ে অবস্থান করছে তারা। এর আগে প্রায় ৪ ঘণ্টা অপেক্ষার পর এই বীর মুক্তিযোদ্ধাকে গোপনে গার্ড অব অনার দিয়ে পরিবারের কাছে হস্তান্তর করেছে প্রশাসন। তবে দাফনের বিষয়ে এখনো পরিবারটিকে কোনো নিরাপত্তার বিষয়ে জানায়নি। 

মানিক পশারী পিরোজপুর-১ আসনের সাবেক সংসদ সদস্য ও জামায়াত নেতা মাওলানা দেলোয়ার হোসেন সাঈদীর বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে মানবতাবিরোধী অপরাধে মামলার বাদী ছিলেন। 

আজ শনিবার দুপুর ১২ মানিক পশারীর লাশ পিরোজপুর সদর উপজেলা পরিষদ চত্বরে আসলে মানিক পশারীর লাশ গার্ড অব অনার দিতে এবং পিরোজপুরে কবর দিতে বাধা দেন জামায়াতের স্থানীয় নেতারা। পরে বিকেল ৫টার দিকে তাঁকে পুলিশ লাইনসের ভেতরে গোপনে গার্ড অব অনার দেওয়া হয়।

মানিক পশারী (৮৭) পিরোজপুর সদর উপজেলার শংকরপাশা ইউনিয়নের চিতলিয়া গ্রামের ৪ নম্বর ওয়ার্ডের বাসিন্দা। তিনি একজন গেজেটভুক্ত মুক্তিযোদ্ধা।

মানিক পশারীর পরিবার জানায়, ২০২৪ সালের ৫ আগস্টের পরে মানিক পশারী পলাতক ছিলেন। তিনি গোপালগঞ্জের টুঙ্গিপাড়া এলাকায় মেয়ের শ্বশুরবাড়িতে আশ্রয় নিয়েছিলেন। গত দুই মাস ধরে তিনি শারীরিক অসুস্থতায় ভুগছিলেন। আজ শনিবার সকাল ১০টায় গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় মৃত্যুবরণ করলে দুপুর ১২টার দিকে পিরোজপুর সদর উপজেলা পরিষদ মিলনায়তনে তাঁকে গার্ড অব অনারের জন্য আনা হয়। সেখানে স্থানীয় জামায়াত নেতাদের বাধার মুখে পড়েন। পরে গোপনে পুলিশ লাইনসের ভেতরে গোপনে তাঁকে গার্ড অব অনার দিয়ে লাশ হস্তান্তর করা হয়।

মানিক পশারীর মেয়ে জামাই ফারুক হোসেন বলেন, ‘সকাল ১০টায় উনি মারা গেছেন। ১২টায় আমরা সদর উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে আসলে উনি আমাদের গার্ড অব অনারের কথা বলে বিকেল ৫টা পর্যন্ত দাঁড় করিয়ে রাখেন।’

ফারুক হোসেন বলেন, ‘উনি (শ্বশুর) একজন গেজেটেড মুক্তিযোদ্ধা ছিলেন। একটি সাধারণ অ্যাম্বুলেন্সে কোনো বরফ চা পাতা ছাড়া ৪ থেকে ৫ ঘণ্টা রাখার পর গোপনে কোনোমতে গার্ড অব অনার দেওয়া হয়েছে। তারপর আমাদের কাছে লাশ হস্তান্তর করেছে। কিন্তু আমরা কীভাবে লাশ দাফন করব, এর কোনো দায়িত্ব নেননি ইউএনও। লাশ দাফন নিয়ে আমরা খুবই চিন্তিত।’

এদিকে স্থানীয় জামায়াতে ইসলামীর নেতাদের প্রতিক্রিয়া জানতে চাইলে, পিরোজপুর জেলা জামাতের সহকারী সেক্রেটারি আব্দুর রাজ্জাক বলেন, ‘মানিক পশারী একজন ভুয়া মুক্তিযোদ্ধা। তাঁকে কোনোভাবেই গার্ড অনার দিতে দেওয়া হবে না। পিরোজপুরের মাটিতে মানিক পশারীর লাশ দাফন দিতে দেওয়া হবে না।’

এ বিষয়ে পিরোজপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শরিফুল ইসলাম বলেন, ‘মানিক পশারীকে গার্ড অব অনার দেওয়া হয়েছে। এ বিষয়ে পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।’

পিরোজপুর সদর উপজেলা নির্বাচন অফিসার মো. ইফতেখারুল ইসলাম শামীম বলেন, ‘রাষ্ট্রীয় মর্যাদায় মানিক পশারীর লাশ গার্ড অব অনার দেওয়া হয়েছে।’

সম্পাদনা: আমাদের বরিশাল ডেস্ক

শেয়ার করতে ক্লিক করুন:

আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
(মন্তব্যে প্রকাশিত মত মন্তব্যকারীর একান্তই নিজস্ব। amaderbarisal.com-এর সম্পাদকীয় অবস্থানের সঙ্গে এসব অভিমতের মিল আছেই এমন হবার কোনো কারণ নেই। মন্তব্যকারীর বক্তব্যের বিষয়বস্তু বা এর যথার্থতা নিয়ে amaderbarisal.com কর্তৃপক্ষ আইনগত বা অন্য কোনো ধরনের কোনো দায় নেবে না।)
চাঁদাবাজি বন্ধে শিগগিরই নতুন আইন আসছে : আইজিপি
বরিশাল শিশু হাসপাতাল: নির্মাণের নয় বছর পরও তালাবদ্ধ
ডেঙ্গু রোগীর আলাদা ওয়ার্ড নেই শেবাচিমে
বরিশাল নগরীতে জলাশয় ভরাট থামছেই না, উদ্বেগ
একের পর এক মামলায় গ্রেপ্তার মঈন আবদুল্লাহ, পরিবারের উদ্বেগ
Recent: Mayor Hiron Barisal
Recent: Barisal B M College
Recent: Tender Terror
Kuakata News

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
আমাদের বরিশাল ২০০৬-২০২০

প্রকাশক ও নির্বাহী সম্পাদক: মোয়াজ্জেম হোসেন চুন্নু, সম্পাদক: রাহাত খান
৪৬১ আগরপুর রোড (নীচ তলা), বরিশাল-৮২০০।
ফোন : ০৪৩১-৬৪৫৪৪, ই-মেইল: hello@amaderbarisal.com