Home » ঝালকাঠি » ঝালকাঠি সদর » ঝালকাঠিতে পরকীয়ার জেরে স্বামীকে হ’ত্যা, স্ত্রী নাটোর থেকে গ্রেপ্তার
৩০ June ২০২৬ Tuesday ৬:৪৬:৩৯ PM
ঝালকাঠিতে পরকীয়ার জেরে স্বামীকে হ’ত্যা, স্ত্রী নাটোর থেকে গ্রেপ্তার
ঝালকাঠি প্রতিনিধি:
ঝালকাঠিতে স্বামী নাইম তালুকদার হত্যা মামলার এজাহারভুক্ত আসামি মিম বেগম (২৪)-কে নাটোর জেলা থেকে গ্রেপ্তার করেছে ঝালকাঠি সদর থানা পুলিশ।
পুলিশ সূত্রে জানা গেছে, ঝালকাঠি সদর থানার উপ-পরিদর্শক (এসআই) শহীদুল ইসলামের নেতৃত্বে পরিচালিত একটি অভিযানে সম্প্রতি নাটোর থেকে মিম বেগমকে গ্রেপ্তার করা হয়। তিনি ঝালকাঠি সদর উপজেলার কুনিহারী গ্রামে সংঘটিত আলোচিত নাইম তালুকদার হত্যা মামলার অন্যতম আসামি।
মামলার এজাহার অনুযায়ী, ২০২৪ সালের ১৩ নভেম্বর বিকেলে নাইম তালুকদারকে অসুস্থ অবস্থায় ঝালকাঠি সদর হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। ঘটনার সময় পরিবারের পক্ষ থেকে দাবি করা হয়েছিল, খালের ঘাটে গিয়ে পানিতে পড়ে তিনি অসুস্থ হয়ে পড়েছিলেন।
তবে পরবর্তীতে ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর নিহতের চাচা মো. সোহেল হোসেন তালুকদার ঝালকাঠি সদর থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। মামলায় অভিযোগ করা হয়, পারিবারিক বিরোধ এবং ফুফা শ্বশুরের সঙ্গে মিম বেগমের কথিত পরকীয়া সম্পর্ককে কেন্দ্র করে পরিকল্পিতভাবে নাইম তালুকদারকে শ্বাসরোধ করে হত্যা করা হয়। পরে ঘটনাটি দুর্ঘটনা হিসেবে প্রচারের উদ্দেশ্যে মরদেহ পানিতে ফেলে দেওয়া হয়েছিল বলেও মামলায় উল্লেখ করা হয়েছে।
মামলায় মিম বেগম ও জয়পুরহাট জেলার বাসিন্দা আমিরুলকে নামীয় আসামি করা হয়েছে। এছাড়া অজ্ঞাতনামা আরও ২-৩ জনকে আসামি করা হয়েছে।
পুলিশ জানিয়েছে, গ্রেপ্তারের পর মিম বেগমকে আদালতে সোপর্দ করা হয়েছে। মামলার অপর আসামিকে গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে। তবে মামলার এজাহারে উত্থাপিত পরকীয়া ও হত্যার অভিযোগ এখনো আদালতে প্রমাণিত হয়নি। তদন্ত শেষে আদালতের রায়ের মাধ্যমেই অভিযোগের সত্যতা নির্ধারিত হবে।
আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
(মন্তব্যে প্রকাশিত মত মন্তব্যকারীর একান্তই নিজস্ব। amaderbarisal.com-এর সম্পাদকীয় অবস্থানের সঙ্গে এসব অভিমতের মিল আছেই এমন হবার কোনো কারণ নেই। মন্তব্যকারীর বক্তব্যের বিষয়বস্তু বা এর যথার্থতা নিয়ে amaderbarisal.com কর্তৃপক্ষ আইনগত বা অন্য কোনো ধরনের কোনো দায় নেবে না।)
বরিশাল সিটি কলেজ: মব করে কলেজ দখলে জামায়াত নেতারা
খাল উদ্ধার না হলে ডুববে ‘প্রাচ্যের ভেনিস’
নকল আর হচ্ছে না, এখন লক্ষ্য শিক্ষার মানোন্নয়ন: বরিশালে শিক্ষামন্ত্রী