Home » বরিশাল » মুলাদী » মুলাদীতে মোটরসাইকেলের ধাক্কায় পথচারী নিহত
৩০ June ২০২৬ Tuesday ১০:২৩:২০ PM
মুলাদীতে মোটরসাইকেলের ধাক্কায় পথচারী নিহত
মুলাদী (বরিশাল) প্রতিনিধি:
বরিশালের মুলাদীতে মোটরসাইকেলের ধাক্কায় তাজেম আলী হাওলাদার (৬৫) নামের এক বৃদ্ধ নিহত হয়েছেন। আজ মঙ্গলবার মুলাদী পৌরসভার মোল্লা ব্রিজ এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতের ছেলে ইব্রাহীম হাওলাদার জানান, আজ দুপুরে মোল্লা ব্রিজের দক্ষিণে মুলাদী-মৃধারহাট সড়ক পার হওয়ার সময় একটি দ্রুতগতির মোটরসাইকেল তাঁর বাবাকে সজোরে ধাক্কা দেয়। এতে ছিটকে পড়ে গুরুতর আহত হন তিনি। স্থানীয়রা তাঁকে উদ্ধার করে মুলাদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
মুলাদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার মো. সোহেল রানা বলেন, ‘সড়ক দুর্ঘটনায় একজন বৃদ্ধ পথচারী নিহত হয়েছেন। কোনো অভিযোগ না থাকায় মরদেহ দাফনের জন্য পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।’
আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
(মন্তব্যে প্রকাশিত মত মন্তব্যকারীর একান্তই নিজস্ব। amaderbarisal.com-এর সম্পাদকীয় অবস্থানের সঙ্গে এসব অভিমতের মিল আছেই এমন হবার কোনো কারণ নেই। মন্তব্যকারীর বক্তব্যের বিষয়বস্তু বা এর যথার্থতা নিয়ে amaderbarisal.com কর্তৃপক্ষ আইনগত বা অন্য কোনো ধরনের কোনো দায় নেবে না।)
বরিশাল সিটি কলেজ: মব করে কলেজ দখলে জামায়াত নেতারা
খাল উদ্ধার না হলে ডুববে ‘প্রাচ্যের ভেনিস’
নকল আর হচ্ছে না, এখন লক্ষ্য শিক্ষার মানোন্নয়ন: বরিশালে শিক্ষামন্ত্রী