পিরোজপুর পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের নরখালী এলাকায় একটি পোলট্রি খামারে অগ্নিকাণ্ডে এক হাজার ৭২০ টি মুরগি ও খামারের মালামাল পুড়ে গেছে। এতে প্রায় ১৫ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে দাবি করেছেন খামার মালিকের ভগ্নিপতি শামসুল আলম শেখ। এ ঘটনায় অজ্ঞাতনামা ব্যক্তিদের বিরুদ্ধে পিরোজপুর সদর থানায় লিখিত অভিযোগ দেওয়া হয়েছে।
সোমবার (১২ অক্টোবর) দিবাগত রাত তিনটার দিকে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
অভিযোগ সূত্রে জানা যায়, নরখালী এলাকার বাসিন্দা হৃদয় আহম্মেদ রাজুর ওই পোলট্রি খামার। তবে তিনি খুলনায় থাকায় খামারটি দেখাশোনা করেন তার ভগ্নিপতি শামসুল আলম। ঘটনার রাতে খামারের কর্মচারীদের কাছ থেকে আগুন লাগার খবর পেয়ে তিনি দ্রুত ঘটনাস্থলে যান। পরে স্থানীয় লোকজন ও কর্মচারীদের সহায়তায় আগুন নিয়ন্ত্রণে আনা হয়।
শামসুল আলমের দাবি, আগুনে খামারে থাকা এক হাজার ৭২০ টি মুরগি ও অন্যান্য মালামাল পুড়ে প্রায় ১৫ লাখ টাকার ক্ষতি হয়েছে। অজ্ঞাতনামা কে বা কারা খামারটিতে আগুন লাগিয়ে থাকতে পারে বলে তার সন্দেহ। তবে আগুন লাগার প্রকৃত কারণ সম্পর্কে নিশ্চিত কোনো তথ্য পাওয়া যায়নি।
এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়ার জন্য পিরোজপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার কাছে লিখিত অভিযোগ দিয়েছেন শামসুল আলম।
পিরোজপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শরিফুল ইসলাম বলেন, সোমবার রাতে অভিযোগ পেয়েছেন তারা। পুলিশ ইতোমধ্যে তদন্ত শুরু করেছে। তদন্ত শেষে অগ্নিকাণ্ডের প্রকৃত কারণ উদঘাটন করা সম্ভব হবে বলে জানান তিনি।
আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
(মন্তব্যে প্রকাশিত মত মন্তব্যকারীর একান্তই নিজস্ব। amaderbarisal.com-এর সম্পাদকীয় অবস্থানের সঙ্গে এসব অভিমতের মিল আছেই এমন হবার কোনো কারণ নেই। মন্তব্যকারীর বক্তব্যের বিষয়বস্তু বা এর যথার্থতা নিয়ে amaderbarisal.com কর্তৃপক্ষ আইনগত বা অন্য কোনো ধরনের কোনো দায় নেবে না।)
এবার হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হোলো মঈন আব্দুল্লাহ কে
বরিশাল-ঢাকা মহাসড়কে ভয়াবহ সড়ক ধস, বড় দুর্ঘটনার শঙ্কা
বরিশালের প্রথম সরকারি মহিলা পলিটেকনিক ইনস্টিটিউটের যাত্রা
বরিশালের সাবেক ডিসি-এডিসির দুর্নীতি:ভুয়া বিল-ভাউচারে কোটি টাকা আত্মসাতের অভিযোগ