Current Bangladesh Time
Tuesday October ১৩, ২০২৬ ৫:৩১ PM
Barisal News
Latest News
Home » বরগুনা » বরগুনা সদর » বরগুনায় দুর্যোগ প্রশমন দিবসে গাছের চারা বিতরণ
১৩ October ২০২৬ Tuesday ৩:৩৮:০৪ PM
Print this E-mail this

বরগুনায় দুর্যোগ প্রশমন দিবসে গাছের চারা বিতরণ


 বরগুনা প্রতিনিধি:

আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস ২০২৬ উপলক্ষে বরগুনায় দুই শতাধিক শিক্ষার্থীর মাঝে আমগাছের চারা বিতরণ করা হয়েছে। একই সঙ্গে দুর্যোগ ও জলবায়ু পরিবর্তন বিষয়ে সচেতনতা বৃদ্ধি, রচনা প্রতিযোগিতা এবং পরিবেশবিষয়ক আলোচনা সভার আয়োজন করা হয়। 

মঙ্গলবার (১৩ অক্টোবর) সকালে বরগুনা সদর উপজেলার ৭ নম্বর ঢলুয়া ইউনিয়নের ডালভাঙ্গা বি.এম. মাধ্যমিক বিদ্যালয়ে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। ‘ঘর থেকেই শুরু করি, দুর্যোগ সহনশীল দেশ গড়ি’ প্রতিপাদ্যকে সামনে রেখে আয়োজিত এ কর্মসূচিতে বিদ্যালয়ের দুই শতাধিক শিক্ষার্থীর হাতে আমগাছের চারা তুলে দেওয়া হয়। 

রিসোর্স ডেভেলপমেন্ট ফাউন্ডেশনের (RDF) বাস্তবায়নে এবং প্ল্যান ইন্টারন্যাশনাল বাংলাদেশের অর্থায়ন ও কারিগরি সহায়তায় পরিচালিত ‘DURBAR: Girls-Led Climate Solutions Project’-এর আওতায় এ উদ্যোগ নেওয়া হয়। 

অনুষ্ঠানে বক্তারা বলেন, উপকূলীয় জেলা বরগুনা ঘূর্ণিঝড়, জলোচ্ছ্বাস, অতিবৃষ্টি ও জলাবদ্ধতার মতো নানা প্রাকৃতিক দুর্যোগের ঝুঁকিতে রয়েছে। এসব দুর্যোগে জানমালের ক্ষয়ক্ষতি কমাতে আগাম সতর্কবার্তা অনুসরণ, প্রয়োজনীয় পূর্বপ্রস্তুতি এবং জনসচেতনতা বৃদ্ধি অত্যন্ত গুরুত্বপূর্ণ। 

তারা আরও বলেন, জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলা ও পরিবেশের ভারসাম্য রক্ষায় বৃক্ষরোপণের বিকল্প নেই। শিক্ষার্থীদের মধ্যে পরিবেশ সংরক্ষণ ও দুর্যোগ ঝুঁকি হ্রাসের বিষয়ে সচেতনতা তৈরি করা গেলে ভবিষ্যতে একটি দুর্যোগ সহনশীল সমাজ গড়ে তোলা সম্ভব হবে। 

ডালভাঙ্গা বি.এম. মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মিলন চন্দ্র বিশ্বাসের সভাপতিত্বে অনুষ্ঠানে বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী, স্থানীয় অংশীজন এবং RDF-এর DURBAR প্রকল্পের প্রজেক্ট ম্যানেজারসহ প্রকল্পের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। 

আয়োজকরা জানান, শিক্ষার্থীদের পরিবেশ সংরক্ষণে উদ্বুদ্ধ করা এবং দুর্যোগ মোকাবিলায় তাদের প্রস্তুত ও দায়িত্বশীল করে তুলতেই এ কর্মসূচির আয়োজন করা হয়েছে। এ ধরনের উদ্যোগ উপকূলীয় অঞ্চলে সবুজায়ন বাড়ানোর পাশাপাশি জলবায়ু সহনশীল বাংলাদেশ গড়ে তুলতে ভূমিকা রাখবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন।

সম্পাদনা: আমাদের বরিশাল ডেস্ক

শেয়ার করতে ক্লিক করুন:

আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
(মন্তব্যে প্রকাশিত মত মন্তব্যকারীর একান্তই নিজস্ব। amaderbarisal.com-এর সম্পাদকীয় অবস্থানের সঙ্গে এসব অভিমতের মিল আছেই এমন হবার কোনো কারণ নেই। মন্তব্যকারীর বক্তব্যের বিষয়বস্তু বা এর যথার্থতা নিয়ে amaderbarisal.com কর্তৃপক্ষ আইনগত বা অন্য কোনো ধরনের কোনো দায় নেবে না।)
এবার হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হোলো মঈন আব্দুল্লাহ কে
বরিশাল-ঢাকা মহাসড়কে ভয়াবহ সড়ক ধস, বড় দুর্ঘটনার শঙ্কা
বরিশালের প্রথম সরকারি মহিলা পলিটেকনিক ইনস্টিটিউটের যাত্রা
বরিশালের সাবেক ডিসি-এডিসির দুর্নীতি:ভুয়া বিল-ভাউচারে কোটি টাকা আত্মসাতের অভিযোগ
শেবাচিম হাসপাতাল: অতিরিক্ত শয্যাতেও ঠাঁই নেই
Recent: Mayor Hiron Barisal
Recent: Barisal B M College
Recent: Tender Terror
Kuakata News

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
আমাদের বরিশাল ২০০৬-২০২০

প্রকাশক ও নির্বাহী সম্পাদক: মোয়াজ্জেম হোসেন চুন্নু, সম্পাদক: রাহাত খান
৪৬১ আগরপুর রোড (নীচ তলা), বরিশাল-৮২০০।
ফোন : ০৪৩১-৬৪৫৪৪, ই-মেইল: hello@amaderbarisal.com