Home » উজিরপুর » বরিশাল » উজিরপুরে আইনশৃঙ্খলা সভা: দুর্গাপূজা ও মা ইলিশ রক্ষায় কঠোর নজরদারির সিদ্ধান্ত
১৩ October ২০২৬ Tuesday ৩:২৩:৩৯ PM
উজিরপুরে আইনশৃঙ্খলা সভা: দুর্গাপূজা ও মা ইলিশ রক্ষায় কঠোর নজরদারির সিদ্ধান্ত
নাজমুল হক মুন্না উজিরপুর( বরিশাল) :: বরিশালের উজিরপুরে আইনশৃঙ্খলা সংক্রান্ত মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় উপজেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি পর্যালোচনার পাশাপাশি শারদীয় দুর্গাপূজায় নিরাপত্তা এবং মা ইলিশ সংরক্ষণ অভিযান সফল করতে বিভিন্ন গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত ও করণীয় নিয়ে আলোচনা করা হয়।
মঙ্গলবার (১৩ অক্টোবর) সকাল ১১টায় উপজেলা পরিষদ সভাকক্ষে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আলী সুজার সভাপতিত্বে সভাটি অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বরিশাল-২ আসনের সংসদ সদস্য সরদার সরফুদ্দিন আহমেদ সান্টু।
সভায় উজিরপুর মডেল থানার ওসি তদন্ত মোঃ ফারুক হোসেন, উপজেলা বিএনপির সাধারন সম্পাদক মোঃ হুমায়ুন খান, সহসভাপতি এস এম আলাউদ্দিন, যুগ্ম সাধারণ সম্পাদক সর্দার সিদ্দিকুর রহমান, পৌর বিএনপির সভাপতি মোঃ শহিদুল ইসলাম খান, সাধারণ সম্পাদক রোকনুজ্জামান টুলু, উপজেলা যুবদলের সভাপতি এফএম সামসুদ্দোহা আজাদ, পৌর যুবদলের সভাপতি শাহাবুদ্দিন আকন সাবু, উপজেলা কৃষি কর্মকর্তা কপিল বিশ্বাস, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. হামিদা আক্তার, উপজেলা মৎস্য কর্মকর্তা প্রসেন মজুমদার, যুব উন্নয়ন কর্মকর্তা আসমা বেগম, সমাজসেবা কর্মকর্তা মোঃ রুবেল হাওলাদার, উপজেলা দুর্নীতি দমন প্রতিরোধ কমিটির সভাপতি মহাসিন মিয়া লিটন, উজিরপুর সাংবাদিক ইউনিয়নের আহ্বায়ক নাজমুল হক মুন্না, উজিরপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এমদাদুল কাসেম সেন্টুসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও সংশ্লিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
সভায় উপজেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি পর্যালোচনা করে মাদক নিয়ন্ত্রণ, অপরাধ দমন, জননিরাপত্তা নিশ্চিতকরণ এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখার বিষয়ে আলোচনা করা হয়।
এ সময় শারদীয় দুর্গাপূজা উপলক্ষে উপজেলার বিভিন্ন পূজামণ্ডপে নিরাপত্তা জোরদার, অপ্রীতিকর ঘটনা প্রতিরোধ এবং শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখতে প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সমন্বিত কার্যক্রমের ওপর গুরুত্বারোপ করা হয়।
এ ছাড়া মা ইলিশ সংরক্ষণে চলমান নিষেধাজ্ঞা কার্যকর করতে নদ-নদীতে ইলিশ শিকার বন্ধ, অবৈধভাবে মাছ আহরণ, পরিবহন, মজুত ও বিক্রি প্রতিরোধে প্রয়োজনীয় পদক্ষেপ নিয়ে আলোচনা করা হয়।
সভায় উপজেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি আরও উন্নত করতে সংশ্লিষ্ট দপ্তর ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর মধ্যে সমন্বয় জোরদারের ওপর গুরুত্বারোপ করা হয়।
আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
(মন্তব্যে প্রকাশিত মত মন্তব্যকারীর একান্তই নিজস্ব। amaderbarisal.com-এর সম্পাদকীয় অবস্থানের সঙ্গে এসব অভিমতের মিল আছেই এমন হবার কোনো কারণ নেই। মন্তব্যকারীর বক্তব্যের বিষয়বস্তু বা এর যথার্থতা নিয়ে amaderbarisal.com কর্তৃপক্ষ আইনগত বা অন্য কোনো ধরনের কোনো দায় নেবে না।)
এবার হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হোলো মঈন আব্দুল্লাহ কে
বরিশাল-ঢাকা মহাসড়কে ভয়াবহ সড়ক ধস, বড় দুর্ঘটনার শঙ্কা
বরিশালের প্রথম সরকারি মহিলা পলিটেকনিক ইনস্টিটিউটের যাত্রা
বরিশালের সাবেক ডিসি-এডিসির দুর্নীতি:ভুয়া বিল-ভাউচারে কোটি টাকা আত্মসাতের অভিযোগ