Current Bangladesh Time
Wednesday July ১, ২০২৬ ১২:৩৬ AM
Barisal News
Latest News
Home » পটুয়াখালী » পটুয়াখালী সদর » ভাঙ্গা-কুয়াকাটা ৬ লেন মহাসড়কের দাবিতে পটুয়াখালীতে মানববন্ধন
৩০ June ২০২৬ Tuesday ৮:৩৭:২৯ PM
Print this E-mail this

ভাঙ্গা-কুয়াকাটা ৬ লেন মহাসড়কের দাবিতে পটুয়াখালীতে মানববন্ধন


পটুয়াখালী প্রতিনিধি:

দক্ষিণাঞ্চলের উন্নয়নে দ্রুত বাস্তবায়নের আহ্বান
পূর্বনির্ধারিত কর্মসূচির অংশ হিসেবে ভাঙ্গা-কুয়াকাটা ৬ লেন মহাসড়ক নির্মাণের দাবিতে পটুয়াখালীতে মানববন্ধন করেছেন শত শত মানুষ। দক্ষিণাঞ্চলের মানুষের দীর্ঘদিনের এই দাবির প্রতি সংহতি জানিয়ে কর্মসূচিতে অংশ নেন ব্যবসায়ী, রাজনৈতিক নেতাকর্মী ও বিভিন্ন শ্রেণি-পেশার সাধারণ মানুষ।
মঙ্গলবার (৩০ জুন) সকাল সাড়ে ১১টার দিকে পটুয়াখালী চৌরাস্তায় পটুয়াখালী চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির উদ্যোগে এ মানববন্ধনের আয়োজন করা হয়।
মানববন্ধনে উপস্থিত ছিলেন পটুয়াখালী জেলা বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের বিভিন্ন নেতাকর্মী, ব্যবসায়ী প্রতিনিধি এবং সাধারণ মানুষ।
এ সময় বক্তব্য দেন পটুয়াখালী চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি অ্যাডভোকেট কামাল হোসেন। তিনি বলেন, ভাঙ্গা-কুয়াকাটা মহাসড়ককে ৬ লেনে উন্নীত করা হলে দক্ষিণাঞ্চলের যোগাযোগ ব্যবস্থা আরও আধুনিক ও গতিশীল হবে। একই সঙ্গে পর্যটন, বাণিজ্য, কৃষি এবং সামগ্রিক অর্থনৈতিক কর্মকাণ্ডে ইতিবাচক প্রভাব পড়বে। তাই জনগণের দীর্ঘদিনের এই দাবিকে গুরুত্ব দিয়ে দ্রুত প্রকল্পটি বাস্তবায়নের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানান তিনি।
বক্তারা বলেন, দক্ষিণাঞ্চলের উন্নয়ন ও সম্ভাবনাকে কাজে লাগাতে ভাঙ্গা-কুয়াকাটা মহাসড়ক ৬ লেনে উন্নীত করার কোনো বিকল্প নেই। সরকারের সংশ্লিষ্ট মহলের প্রতি দ্রুত প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণের দাবি জানান তারা।

সম্পাদনা: আমাদের বরিশাল ডেস্ক

শেয়ার করতে ক্লিক করুন:

আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
(মন্তব্যে প্রকাশিত মত মন্তব্যকারীর একান্তই নিজস্ব। amaderbarisal.com-এর সম্পাদকীয় অবস্থানের সঙ্গে এসব অভিমতের মিল আছেই এমন হবার কোনো কারণ নেই। মন্তব্যকারীর বক্তব্যের বিষয়বস্তু বা এর যথার্থতা নিয়ে amaderbarisal.com কর্তৃপক্ষ আইনগত বা অন্য কোনো ধরনের কোনো দায় নেবে না।)
বরিশাল সিটি কলেজ: মব করে কলেজ দখলে জামায়াত নেতারা
খাল উদ্ধার না হলে ডুববে ‘প্রাচ্যের ভেনিস’
নকল আর হচ্ছে না, এখন লক্ষ্য শিক্ষার মানোন্নয়ন: বরিশালে শিক্ষামন্ত্রী
বরিশালের এমপিরা চার দাবিতে একাট্টা
বরিশালের উন্নয়নে বাজেট বরাদ্দ নেই, সংসদে এমপি’র ক্ষোভ
Recent: Mayor Hiron Barisal
Recent: Barisal B M College
Recent: Tender Terror
Kuakata News

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
আমাদের বরিশাল ২০০৬-২০২০

প্রকাশক ও নির্বাহী সম্পাদক: মোয়াজ্জেম হোসেন চুন্নু, সম্পাদক: রাহাত খান
৪৬১ আগরপুর রোড (নীচ তলা), বরিশাল-৮২০০।
ফোন : ০৪৩১-৬৪৫৪৪, ই-মেইল: hello@amaderbarisal.com