Current Bangladesh Time
Monday July ৬, ২০২৬ ৮:২৫ PM
Barisal News
Latest News
Home » বরিশাল » বাবুগঞ্জ » বাবুগঞ্জে বিপন্ন প্রাণী গন্ধগোকুল উদ্ধার, বন বিভাগে হস্তান্তর
৫ July ২০২৬ Sunday ১:০৪:৪০ PM
Print this E-mail this

বাবুগঞ্জে বিপন্ন প্রাণী গন্ধগোকুল উদ্ধার, বন বিভাগে হস্তান্তর


বাবুগঞ্জ (বরিশাল) প্রতিনিধি:

বরিশালের বাবুগঞ্জ উপজেলায় প্রায় বিপন্ন প্রজাতির একটি গন্ধগোকুল (সিভেট) উদ্ধার করা হয়েছে। শুক্রবার (৪ জুলাই) বিকেলে উপজেলার রহমতপুর ইউনিয়নের রাজগুরু এলাকায় অবস্থিত কিরআতুল কুরআন কওমী মাদ্রাসা প্রাঙ্গণ থেকে প্রাণীটি উদ্ধার করা হয়।

স্থানীয় সূত্রে জানা যায়, একটি কুকুর প্রাণীটিকে ধাওয়া করে আক্রমণ করলে সেটি আহত অবস্থায় মাদরাসা প্রাঙ্গণে আশ্রয় নেয়। এসময় মাদরাসার শিক্ষক হাফেজ মুহাম্মদ আব্দুল্লাহ প্রাণীটিকে কুকুরের আক্রমণ থেকে উদ্ধার করেন। কুকুরের কামড়ে প্রাণীটির লেজের অংশে কিছুটা ক্ষতের সৃষ্টি হয়েছে বলে জানা গেছে।

পরে বিষয়টি বাবুগঞ্জ উপজেলা বন বিভাগকে অবহিত করা হলে উপজেলা বন কর্মকর্তা মাসুম মোস্তফা কাওসার ঘটনাস্থলে এসে প্রাণীটিকে উদ্ধার করেন।বন বিভাগ সূত্রে জানা গেছে, প্রাণীটিকে বরিশাল বন বিভাগের রেঞ্জ কার্যালয়ে নিয়ে প্রাথমিক চিকিৎসা দেওয়া হবে। চিকিৎসা শেষে সুস্থ হলে প্রাণীটিকে তার প্রাকৃতিক আবাসস্থলে অবমুক্ত করা হবে।

উপজেলা বন কর্মকর্তা মাসুম মোস্তফা কাওসার বলেন, এটি একটি স্তন্যপায়ী প্রাণী। গন্ধগোকুলকে ইংরেজিতে সাধারণত ‘সিভেট (Civet)’ বলা হয়।প্রাণীটির নিরাপত্তা ও সংরক্ষণে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে।

প্রকৃতিবিদদের মতে, গন্ধগোকুল পরিবেশের জীববৈচিত্র্য রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। বনাঞ্চল সংকোচন, আবাসস্থল ধ্বংস এবং নানা কারণে এ ধরনের প্রাণী বর্তমানে ঝুঁকির মুখে পড়ছে।

সম্পাদনা: আমাদের বরিশাল ডেস্ক

শেয়ার করতে ক্লিক করুন:

আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
(মন্তব্যে প্রকাশিত মত মন্তব্যকারীর একান্তই নিজস্ব। amaderbarisal.com-এর সম্পাদকীয় অবস্থানের সঙ্গে এসব অভিমতের মিল আছেই এমন হবার কোনো কারণ নেই। মন্তব্যকারীর বক্তব্যের বিষয়বস্তু বা এর যথার্থতা নিয়ে amaderbarisal.com কর্তৃপক্ষ আইনগত বা অন্য কোনো ধরনের কোনো দায় নেবে না।)
বরিশালের সেই “অন্ডকোষ চেপে চেক সইয়ের” ঘটনায় সামনে এলো নতুন তথ্য
বরিশালে মামলা বাণিজ্য: মাস্টারমাইন্ড মারজুক আব্দুল্লাহকে খুঁজছে পুলিশ
ছাত্রশক্তি নেতার মামলা বাণিজ্যে তোলপাড়:কবর-কারাগার থেকে বোমা নিক্ষেপ!
বরিশালে আ,লীগের ২৪৮ জনের বিরুদ্ধে মামলা:কবর থেকে ‘ককটেল ছুড়েছেন’ ৪ আওয়ামী লীগ নেতা
ধান উৎপাদন নিয়ে শঙ্কা: অনাবৃষ্টিতে হুমকির মুখে বরিশাল অঞ্চলের কৃষি
Recent: Mayor Hiron Barisal
Recent: Barisal B M College
Recent: Tender Terror
Kuakata News

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
আমাদের বরিশাল ২০০৬-২০২০

প্রকাশক ও নির্বাহী সম্পাদক: মোয়াজ্জেম হোসেন চুন্নু, সম্পাদক: রাহাত খান
৪৬১ আগরপুর রোড (নীচ তলা), বরিশাল-৮২০০।
ফোন : ০৪৩১-৬৪৫৪৪, ই-মেইল: hello@amaderbarisal.com