Current Bangladesh Time
Wednesday July ২২, ২০২৬ ৭:০৮ AM
Barisal News
Latest News
Home » পাঠকের লেখা » ফুটবল হোক আনন্দের, বিভেদের নয়
৬ July ২০২৬ Monday ৪:২৬:৩১ PM
Print this E-mail this

ফুটবল হোক আনন্দের, বিভেদের নয়


ইমন মোল্লা,শিক্ষার্থী, সরকারি ব্রজমোহন কলেজ বরিশাল। 

বাংলাদেশ আন্তর্জাতিক ফুটবলে এখনও খুব বেশি সাফল্য অর্জন করতে না পারলেও এ দেশের মানুষের ফুটবলের প্রতি ভালোবাসা সত্যিই বিস্ময়কর। বিশ্বকাপ এলেই শহর থেকে গ্রাম—দেয়াল, ছাদ, বাজার, অলিগলি—সবখানে দেখা যায় প্রিয় দলের পতাকা। কোথাও বড় পর্দায় একসঙ্গে খেলা দেখা, কোথাও বন্ধুদের আড্ডা—সব মিলিয়ে তৈরি হয় এক উৎসবমুখর পরিবেশ।

কিন্তু এই উৎসবের আনন্দ অনেক সময় ম্লান হয়ে যায় কিছু অতিরিক্ত আবেগী সমর্থকের কারণে। নিজের দলের জয়ে আনন্দ প্রকাশ স্বাভাবিক। কিন্তু প্রতিপক্ষের হার নিয়ে বিদ্রূপ, কটূক্তি কিংবা অপমান কোনোভাবেই সুস্থ সমর্থনের পরিচয় নয়। সামাজিক যোগাযোগমাধ্যমে এ প্রবণতা আরও বেশি চোখে পড়ে। অনেক সময় এসব মন্তব্যে কষ্ট পান আমাদেরই বন্ধু, আত্মীয় বা স্বজন। একটি খেলাকে কেন্দ্র করে সম্পর্কের অবনতি হওয়া কখনোই কাম্য নয়।

মনে রাখতে হবে, ফুটবল একটি খেলা। এখানে প্রতিটি ম্যাচে এক দল জিতবে, অন্য দল হারবে—এটাই স্বাভাবিক। তাই জয়-পরাজয়কে ব্যক্তিগত অহংকার বা শত্রুতার বিষয় না বানিয়ে খেলাকে খেলার মতোই উপভোগ করা উচিত।

ফুটবলকে ভালোবাসা মানে শুধু একটি দলকে ভালোবাসা নয়; বরং পুরো খেলাটির প্রতি সম্মান দেখানো। তাই অযথা বিদ্বেষ ছড়িয়ে ফুটবলের সৌন্দর্য নষ্ট না করে ক্রীড়াসুলভ মানসিকতার পরিচয় দিই। নিজেরাও খেলাধুলা করি, সংযত ভাষায় মত প্রকাশ করি। কারণ, আমাদের একটি মন্তব্যই হয়তো কোনো প্রিয় মানুষকে অকারণে কষ্ট দিতে পারে।


শেয়ার করতে ক্লিক করুন:

আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
(মন্তব্যে প্রকাশিত মত মন্তব্যকারীর একান্তই নিজস্ব। amaderbarisal.com-এর সম্পাদকীয় অবস্থানের সঙ্গে এসব অভিমতের মিল আছেই এমন হবার কোনো কারণ নেই। মন্তব্যকারীর বক্তব্যের বিষয়বস্তু বা এর যথার্থতা নিয়ে amaderbarisal.com কর্তৃপক্ষ আইনগত বা অন্য কোনো ধরনের কোনো দায় নেবে না।)
বরিশাল বিদ্যুৎ সংযোগ ছাড়াই নভোথিয়েটারের ১৩ কোটি টাকা উধাও
সাবেক সেনা কর্মকর্তা জিয়াউল আহসানের জলসিঁড়ির বাড়িতে দুদকের অভিযান
গণভোট ব্যর্থ হলে সরকারকে ব্যর্থ করে দেওয়া হবে : বরিশালে বিরোধীদলীয় নেতা
কীর্তনখোলা নদীর পাড় দখল করে চাঁদাবাজি: মুক্তি চান ভোগান্তির শিকার ব্যক্তিরা
দক্ষিণাঞ্চলের ৯ নদীর পানি বিপদসীমা ছাড়াল
Recent: Mayor Hiron Barisal
Recent: Barisal B M College
Recent: Tender Terror
Kuakata News

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
আমাদের বরিশাল ২০০৬-২০২০

প্রকাশক ও নির্বাহী সম্পাদক: মোয়াজ্জেম হোসেন চুন্নু, সম্পাদক: রাহাত খান
৪৬১ আগরপুর রোড (নীচ তলা), বরিশাল-৮২০০।
ফোন : ০৪৩১-৬৪৫৪৪, ই-মেইল: hello@amaderbarisal.com