Current Bangladesh Time
Tuesday September ২২, ২০২৬ ৫:৫১ PM
Barisal News
Latest News
Home » বরিশাল » বরিশাল সদর » সংবাদ শিরোনাম » বরিশালে মুহুরী হত্যাকান্ড: বালিশচাপা দিয়ে স্বামীর মৃত্যু নিশ্চিত করেন নাছিমা : পুলিশ
২২ September ২০২৬ Tuesday ৪:৩৩:১৫ PM
Print this E-mail this

বরিশালে মুহুরী হত্যাকান্ড: বালিশচাপা দিয়ে স্বামীর মৃত্যু নিশ্চিত করেন নাছিমা : পুলিশ


নগর প্রতিনিধি:

বরিশালে আইনজীবীর সহকারী (মুহরি) নুরুজ্জামান হাওলাদার (৫৫) হত্যা মামলায় তার স্ত্রী নাছিমা বেগমকে গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার (২১ সেপ্টেম্বর) ঢাকার ভাটারা থানা এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে এয়ারপোর্ট থানা পুলিশ।

পুলিশ জানিয়েছে, স্বামীর একাধিক নারীর সঙ্গে পরকীয়ার বিষয় নিয়ে দীর্ঘদিন ধরে দাম্পত্য কলহ চলছিল। ঘটনার রাতে ঝগড়ার পর নুরুজ্জামান ঘুমিয়ে পড়লে নাছিমা রান্নাঘর থেকে শিল (পুতা) এনে তার মাথায় আঘাত করেন। পরে বালিশ দিয়ে মুখে চাপা দিয়ে তার মৃত্যু নিশ্চিত করেন।

মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) সকাল ১১টার দিকে বরিশাল এয়ারপোর্ট থানায় আয়োজিত সংবাদ সম্মেলনে উপ-পুলিশ কমিশনার সুশান্ত সরকার জানান, মৃত নুরুজ্জামান হাওলাদারের সঙ্গে নাছিমা বেগমের ১৯৯৪ সালে বিয়ে হয়।তাদের সংসারে ইশরাত জাহান পপি (২৮) ও ইমন হোসেন (২৬) নামে দুই সন্তান রয়েছে। ইমন মালয়েশিয়ায় প্রবাসী। ইশরাত স্বামীর সঙ্গে ঢাকার ভাটারা এলাকায় বসবাস করেন। দীর্ঘদিন ধরে নুরুজ্জামান একাধিক নারীর সঙ্গে পরকীয়ায় জড়িত ছিলেন।এ নিয়ে স্বামী-স্ত্রীর মধ্যে প্রায়ই ঝগড়া হতো।

মামলার এজাহার ও পুলিশের দেওয়া তথ্য অনুযায়ী, গত ১৪ সেপ্টেম্বর রাত আনুমানিক ১০টার দিকে বরিশাল জেলা জজ আদালতের আইনজীবী সহকারী নুরুজ্জামান বাসায় ফেরেন। এ সময় পরকীয়ার বিষয় নিয়ে স্ত্রী নাছিমার সঙ্গে তার ঝগড়া হয়। একপর্যায়ে নুরুজ্জামান স্ত্রীকে মারধর করে ঘুমিয়ে পড়েন বলে পুলিশ জানায়। পরে নুরুজ্জামান ঘুমিয়ে পড়লে নাছিমা রান্নাঘর থেকে শিল এনে তার মাথার ডান পাশের ওপরের অংশে আঘাত করেন।এতে তিনি গুরুতর আহত হন। পরে মৃত্যু নিশ্চিত করতে নাছিমা বালিশ দিয়ে তার মুখ চাপা দেন বলে প্রাথমিক জিজ্ঞেসাবাদে অভিযুক্ত স্বীকার করেন।

পুলিশ আরো জানায়, নুরুজ্জামানের মৃত্যু নিশ্চিত হওয়ার পর নাছিমা তার ও স্বামীর ব্যবহৃত মোবাইল ফোন, কিছু দলিলপত্র এবং বাসার চাবি একটি ব্যাগে নিয়ে বাসা থেকে বেরিয়ে যান।

এরপর নাছিমা তার বোনের মেয়ে খাদিজা বেগমকে ফোন করে এয়ারপোর্ট থানার বাঘিয়া এলাকার আবহাওয়া অফিসের সামনে আসতে বলেন। সেখানে খাদিজার কাছে ব্যাগটি দিয়ে সকালে আত্মসমর্পণ করবেন বলে জানান তিনি। এরপর আত্মগোপনে চলে যান নাছিমা।

এ ঘটনায় ১৫ সেপ্টেম্বর এয়ারপোর্ট থানায় হত্যা মামলা করা হয়। এতে দণ্ডবিধির ৩০২ ধারায় অভিযোগ আনা হয়েছে। পরে তথ্য-প্রযুক্তি ও গোয়েন্দা তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে ঢাকার ভাটারা থানা এলাকা থেকে নাছিমা বেগমকে গ্রেপ্তার করা হয়।

সম্পাদনা: আমাদের বরিশাল ডেস্ক

শেয়ার করতে ক্লিক করুন:

আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
(মন্তব্যে প্রকাশিত মত মন্তব্যকারীর একান্তই নিজস্ব। amaderbarisal.com-এর সম্পাদকীয় অবস্থানের সঙ্গে এসব অভিমতের মিল আছেই এমন হবার কোনো কারণ নেই। মন্তব্যকারীর বক্তব্যের বিষয়বস্তু বা এর যথার্থতা নিয়ে amaderbarisal.com কর্তৃপক্ষ আইনগত বা অন্য কোনো ধরনের কোনো দায় নেবে না।)
বরিশালে মুহুরী হত্যাকান্ড: বালিশচাপা দিয়ে স্বামীর মৃত্যু নিশ্চিত করেন নাছিমা : পুলিশ
বিসিসি’র সাবেক প্যানেল মেয়র বাহারকে না পেয়ে কিশোর ছেলেকে ধরে নিয়ে গেল ডিবি
বরিশালে সবজির দর অপরিবর্তিত, চড়া মাছের বাজার
ব‌রিশালের নদ-নদীতে ইলি‌শের দেখা, মা মাছ নিয়ে শঙ্কা
ঢাকা-বরিশাল-কুয়াকাটা মহাসড়কে ঝুঁকিপূর্ণ বাঁক, বাড়ছে দুর্ঘটনা
Recent: Mayor Hiron Barisal
Recent: Barisal B M College
Recent: Tender Terror
Kuakata News

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
আমাদের বরিশাল ২০০৬-২০২০

প্রকাশক ও নির্বাহী সম্পাদক: মোয়াজ্জেম হোসেন চুন্নু, সম্পাদক: রাহাত খান
৪৬১ আগরপুর রোড (নীচ তলা), বরিশাল-৮২০০।
ফোন : ০৪৩১-৬৪৫৪৪, ই-মেইল: hello@amaderbarisal.com