Home » পটুয়াখালী » বাউফল » বাউফলে পৃথক স্থানে একাধিক বোমা বিস্ফোরণ, আতঙ্ক
২২ September ২০২৬ Tuesday ১২:০০:৪৫ AM
বাউফলে পৃথক স্থানে একাধিক বোমা বিস্ফোরণ, আতঙ্ক
বাউফল (পটুয়াখালী) সংবাদদাতা:
পটুয়াখালীর বাউফল পৌর শহরের পৃথক কয়েকটি স্থানে একাধিক বোমাসদৃশ বস্তুর বিস্ফোরণে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। সোমবার (২১ সেপ্টেম্বর) রাত সাড়ে ৯টার দিকে পাবলিক মাঠ, গোলাবাড়ী, কুন্ডপট্টী ও উপজেলা পরিষদের গেটসংলগ্ন বকুলতলা মোড় এলাকায় এসব বিস্ফোরণের ঘটনা ঘটে। এতে কেউ হতাহত হয়নি। প্রত্যক্ষদর্শীরা জানান, প্রায় এক মিনিটের ব্যবধানে পৌর শহরের বিভিন্ন স্থান থেকে পরপর কয়েকটি বিকট শব্দ শোনা যায়। এতে স্থানীয়দের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। খবর পেয়ে বাউফল থানার পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে। স্থানীয় বাসিন্দা বিপুল চক্রবর্তী জানান, বাজার রোডের চিকেন মার্কেটের সামনে দুটি বোমাসদৃশ বস্তু নিক্ষেপ করা হয়। এর একটি পানিতে পড়ে বিস্ফোরিত হয়নি। পাবলিক মাঠের চা বিক্রেতা নোমান আহম্মেদ বলেন, রাত সাড়ে ৯টার দিকে মাঠের দক্ষিণ পাশে মহাসড়কের ওপর বিকট শব্দে বিস্ফোরণ ঘটে। একই সময়ে মাঠের আশপাশ থেকেও বিস্ফোরণের শব্দ শোনা যায়। বাউফল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সিরাজুল ইসলাম বলেন, এগুলো শক্তিশালী কোনো বিস্ফোরক নয়, সাধারণ চকলেট বোমা বা শব্দবাজি হতে পারে। আতঙ্ক সৃষ্টি করতে কোনো পক্ষ এমন ঘটনা ঘটিয়ে থাকতে পারে। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।
এর আগে সোমবার বিকেলে বাউফল পৌরসভা নির্বাচনে সম্ভাব্য মেয়র প্রার্থী হিসেবে নিজেকে ঘোষণা দিয়ে অবসরপ্রাপ্ত সহকারী পুলিশ সুপার মোহাম্মদ রিয়াজুল হক পৌর শহরে শোডাউন করেন। স্থানীয়দের কেউ কেউ ধারণা করছেন, ওই শোডাউনকে কেন্দ্র করে আতঙ্ক সৃষ্টির উদ্দেশ্যে বিস্ফোরণের ঘটনা ঘটানো হয়ে থাকতে পারে। তবে এ বিষয়ে পুলিশ বা সংশ্লিষ্ট কোনো পক্ষের নিশ্চিত বক্তব্য পাওয়া যায়নি।
আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
(মন্তব্যে প্রকাশিত মত মন্তব্যকারীর একান্তই নিজস্ব। amaderbarisal.com-এর সম্পাদকীয় অবস্থানের সঙ্গে এসব অভিমতের মিল আছেই এমন হবার কোনো কারণ নেই। মন্তব্যকারীর বক্তব্যের বিষয়বস্তু বা এর যথার্থতা নিয়ে amaderbarisal.com কর্তৃপক্ষ আইনগত বা অন্য কোনো ধরনের কোনো দায় নেবে না।)
বিসিসি’র সাবেক প্যানেল মেয়র বাহারকে না পেয়ে কিশোর ছেলেকে ধরে নিয়ে গেল ডিবি
বরিশালে সবজির দর অপরিবর্তিত, চড়া মাছের বাজার
বরিশালের নদ-নদীতে ইলিশের দেখা, মা মাছ নিয়ে শঙ্কা