Current Bangladesh Time
Tuesday September ২২, ২০২৬ ১:৫০ AM
Barisal News
Latest News
Home » কাউখালী » পিরোজপুর » কাউখালীতে বিএনপি কার্যালয় ভাঙচুর মামলায় ছাত্রলীগ নেতা গ্রেফতার
২২ September ২০২৬ Tuesday ১২:০৭:৫৭ AM
Print this E-mail this

কাউখালীতে বিএনপি কার্যালয় ভাঙচুর মামলায় ছাত্রলীগ নেতা গ্রেফতার


কাউখালী (পিরোজপুর)প্রতিনিধি
পিরোজপুরের কাউখালীতে বিএনপি কার্যালয় ভাঙচুর, অগ্নিসংযোগ ও বিস্ফোরক আইনের মামলায় সয়না রঘুনাথপুর ইউনিয়ন ছাত্রলীগের সাধারণ সম্পাদক আল আমিন কাজী (৩২)কে গ্রেফতার করেছে পুলিশ।
সোমবার (২১ সেপ্টেম্বর) রাত ১২টার দিকে উপজেলার পূর্ব বেতকা গ্রামে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। পরে সোমবার সকালে তাকে আদালতে পাঠানো হয়েছে।
গ্রেফতার আল আমিন কাজী সয়না রঘুনাথপুর ইউনিয়নের পূর্ব বেতকা গ্রামের সোহরাব কাজীর ছেলে।
পুলিশ সূত্রে জানা গেছে, ২০২৪ সালের ৪ আগস্ট কাউখালী উপজেলা বিএনপি কার্যালয়ে ভাঙচুর, অগ্নিসংযোগ ও বিস্ফোরক আইনে সংঘটিত ঘটনার মামলায় আল আমিন কাজীকে গ্রেফতার করা হয়েছে। এ ঘটনায় ২০২৪ সালের অক্টোবর মাসে কাউখালী থানায় মামলা দায়ের করা হয়।
কাউখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আনোয়ার হোসেন আল আমিন কাজীকে গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন।

সম্পাদনা: আমাদের বরিশাল ডেস্ক

শেয়ার করতে ক্লিক করুন:

আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
(মন্তব্যে প্রকাশিত মত মন্তব্যকারীর একান্তই নিজস্ব। amaderbarisal.com-এর সম্পাদকীয় অবস্থানের সঙ্গে এসব অভিমতের মিল আছেই এমন হবার কোনো কারণ নেই। মন্তব্যকারীর বক্তব্যের বিষয়বস্তু বা এর যথার্থতা নিয়ে amaderbarisal.com কর্তৃপক্ষ আইনগত বা অন্য কোনো ধরনের কোনো দায় নেবে না।)
বিসিসি’র সাবেক প্যানেল মেয়র বাহারকে না পেয়ে কিশোর ছেলেকে ধরে নিয়ে গেল ডিবি
বরিশালে সবজির দর অপরিবর্তিত, চড়া মাছের বাজার
ব‌রিশালের নদ-নদীতে ইলি‌শের দেখা, মা মাছ নিয়ে শঙ্কা
ঢাকা-বরিশাল-কুয়াকাটা মহাসড়কে ঝুঁকিপূর্ণ বাঁক, বাড়ছে দুর্ঘটনা
আইনশৃঙ্খলা বাহিনী আগের চেয়ে ভালোভাবে দায়িত্ব পালন করছে:বরিশালে সোহেল মঞ্জুর
Recent: Mayor Hiron Barisal
Recent: Barisal B M College
Recent: Tender Terror
Kuakata News

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
আমাদের বরিশাল ২০০৬-২০২০

প্রকাশক ও নির্বাহী সম্পাদক: মোয়াজ্জেম হোসেন চুন্নু, সম্পাদক: রাহাত খান
৪৬১ আগরপুর রোড (নীচ তলা), বরিশাল-৮২০০।
ফোন : ০৪৩১-৬৪৫৪৪, ই-মেইল: hello@amaderbarisal.com