Home » উজিরপুর » বরিশাল » উজিরপুরে নতুন এসিল্যান্ড উম্মে সালমা, প্রশাসনে নতুন দায়িত্ব গ্রহণ
২১ September ২০২৬ Monday ৭:০৩:১৮ PM
উজিরপুরে নতুন এসিল্যান্ড উম্মে সালমা, প্রশাসনে নতুন দায়িত্ব গ্রহণ
উজিরপুর (বরিশাল) প্রতিনিধি:
বরিশালের উজিরপুর উপজেলায় নতুন সহকারী কমিশনার (ভূমি) হিসেবে যোগদান করেছেন উম্মে সালমা খানুন। সোমবার (২১ সেপ্টেম্বর) সকালে তিনি নতুন কর্মস্থলে যোগদান করেন। কর্মস্থলে যোগদানের পর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আলী সুজাসহ উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারীরা ফুল দিয়ে নবাগত এসিল্যান্ডকে শুভেচ্ছা জানান। এ সময় উম্মে সালমা খানুন দায়িত্ব পালনে উপজেলা প্রশাসনের কর্মকর্তা-কর্মচারীসহ সংশ্লিষ্ট সবার সহযোগিতা কামনা করেন। উল্লেখ্য, উজিরপুরের সাবেক সহকারী কমিশনার (ভূমি) মহেশ্বর মণ্ডলকে খুলনায় বদলি করা হয়েছে। গত ৭ সেপ্টেম্বর ছিল তার উজিরপুরে শেষ কর্মদিবস। পরে তিনি খুলনায় নতুন কর্মস্থলে যোগদান করেন।
আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
(মন্তব্যে প্রকাশিত মত মন্তব্যকারীর একান্তই নিজস্ব। amaderbarisal.com-এর সম্পাদকীয় অবস্থানের সঙ্গে এসব অভিমতের মিল আছেই এমন হবার কোনো কারণ নেই। মন্তব্যকারীর বক্তব্যের বিষয়বস্তু বা এর যথার্থতা নিয়ে amaderbarisal.com কর্তৃপক্ষ আইনগত বা অন্য কোনো ধরনের কোনো দায় নেবে না।)
বরিশালে সবজির দর অপরিবর্তিত, চড়া মাছের বাজার
বরিশালের নদ-নদীতে ইলিশের দেখা, মা মাছ নিয়ে শঙ্কা