" />
AmaderBarisal.com Logo

উজিরপুরে নতুন এসিল্যান্ড উম্মে সালমা, প্রশাসনে নতুন দায়িত্ব গ্রহণ


আমাদেরবরিশাল.কম

২১ September ২০২৬ Monday ৭:০৩:১৮ PM

উজিরপুর (বরিশাল) প্রতিনিধি:

বরিশালের উজিরপুর উপজেলায় নতুন সহকারী কমিশনার (ভূমি) হিসেবে যোগদান করেছেন উম্মে সালমা খানুন। সোমবার (২১ সেপ্টেম্বর) সকালে তিনি নতুন কর্মস্থলে যোগদান করেন।
কর্মস্থলে যোগদানের পর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আলী সুজাসহ উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারীরা ফুল দিয়ে নবাগত এসিল্যান্ডকে শুভেচ্ছা জানান।
এ সময় উম্মে সালমা খানুন দায়িত্ব পালনে উপজেলা প্রশাসনের কর্মকর্তা-কর্মচারীসহ সংশ্লিষ্ট সবার সহযোগিতা কামনা করেন।
উল্লেখ্য, উজিরপুরের সাবেক সহকারী কমিশনার (ভূমি) মহেশ্বর মণ্ডলকে খুলনায় বদলি করা হয়েছে। গত ৭ সেপ্টেম্বর ছিল তার উজিরপুরে শেষ কর্মদিবস। পরে তিনি খুলনায় নতুন কর্মস্থলে যোগদান করেন।



সম্পাদনা: আমাদের বরিশাল ডেস্ক


প্রকাশক: মোঃ মোয়াজ্জেম হোসেন তালুকদার    সম্পাদক: মো: জিয়াউল হক
সাঁজের মায়া (২য় তলা), হযরত কালুশাহ সড়ক, বরিশাল-৮২০০। ফোন : ০৪৩১-৬৪৫৪৪, মুঠেফোন : ০১৮২৮১৫২০৮০ ই-মেইল : hello@amaderbarisal.com
আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।