Current Bangladesh Time
Monday September ২১, ২০২৬ ৭:৩৬ PM
Barisal News
Latest News
Home » পটুয়াখালী » বাউফল » বাউফলে শিক্ষার্থীদের দিয়ে মিড ডে মিলের ডিম সেদ্ধ, ফুটন্ত পানিতে দগ্ধ ১
২১ September ২০২৬ Monday ৬:৩৫:৫৭ PM
Print this E-mail this

বাউফলে শিক্ষার্থীদের দিয়ে মিড ডে মিলের ডিম সেদ্ধ, ফুটন্ত পানিতে দগ্ধ ১


অনলাইন নিউজ ডেস্ক:

পটুয়াখালীর বাউফলে মিড ডে মিলের ডিম সেদ্ধ করার পানিতে মাহফুজুর রহমান নামের চতুর্থ শ্রেণির এক শিক্ষার্থী দগ্ধ হয়েছে।

রোববার (২০ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার মধ্য দাসপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এ ঘটনা ঘটে। গুরুতর আহত অবস্থায় মাহফুজকে বাউফল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, প্রতিদিন ওই বিদ্যালয়ে শিক্ষার্থীদের দিয়ে মিড ডে মিলের ডিম সেদ্ধ করান শিক্ষকরা। রোববার ডিম সেদ্ধ করার ফুটন্ত গরম পানিতে দগ্ধ হয় মাহফুজ।

একাধিক অভিভাবক বলেন, প্রতিদিন বিদ্যালয়ের শিক্ষার্থীদের দিয়ে শাক তোলা ও ডিম সেদ্ধসহ নানা কাজ করান শিক্ষকরা। বিষয়টি নিয়ে প্রতিবাদ করলেও শিক্ষকরা কর্ণপাত করেন না।

অভিযোগ অস্বীকার করে মাহফুজের শ্রেণিশিক্ষক ফাহমিদা আক্তার বলেন, ডিম সেদ্ধ করার পর গরম পানি ফেলে দেওয়ার জন্য নিয়ে যাওয়ার সময় একজনের সঙ্গে ধাক্কা লেগে মাহফুজ দগ্ধ হয়।

এ বিষয়ে জানতে বিদ্যালয়ের প্রধান শিক্ষক ফজলুর রহমানের সঙ্গে যোগাযোগের চেষ্টা করেও তাকে পাওয়া যায়নি।

উপজেলা শিক্ষা কর্মকর্তা মোহাম্মদ আখতার হোসেন বলেন, বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করা হয়েছে। তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

সম্পাদনা: আমাদের বরিশাল ডেস্ক

শেয়ার করতে ক্লিক করুন:

আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
(মন্তব্যে প্রকাশিত মত মন্তব্যকারীর একান্তই নিজস্ব। amaderbarisal.com-এর সম্পাদকীয় অবস্থানের সঙ্গে এসব অভিমতের মিল আছেই এমন হবার কোনো কারণ নেই। মন্তব্যকারীর বক্তব্যের বিষয়বস্তু বা এর যথার্থতা নিয়ে amaderbarisal.com কর্তৃপক্ষ আইনগত বা অন্য কোনো ধরনের কোনো দায় নেবে না।)
বরিশালে সবজির দর অপরিবর্তিত, চড়া মাছের বাজার
ব‌রিশালের নদ-নদীতে ইলি‌শের দেখা, মা মাছ নিয়ে শঙ্কা
ঢাকা-বরিশাল-কুয়াকাটা মহাসড়কে ঝুঁকিপূর্ণ বাঁক, বাড়ছে দুর্ঘটনা
আইনশৃঙ্খলা বাহিনী আগের চেয়ে ভালোভাবে দায়িত্ব পালন করছে:বরিশালে সোহেল মঞ্জুর
যেসব কারণে বরিশালের নদ-নদীতে মিলছে না ইলিশ 
Recent: Mayor Hiron Barisal
Recent: Barisal B M College
Recent: Tender Terror
Kuakata News

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
আমাদের বরিশাল ২০০৬-২০২০

প্রকাশক ও নির্বাহী সম্পাদক: মোয়াজ্জেম হোসেন চুন্নু, সম্পাদক: রাহাত খান
৪৬১ আগরপুর রোড (নীচ তলা), বরিশাল-৮২০০।
ফোন : ০৪৩১-৬৪৫৪৪, ই-মেইল: hello@amaderbarisal.com