![]() বাউফলে শিক্ষার্থীদের দিয়ে মিড ডে মিলের ডিম সেদ্ধ, ফুটন্ত পানিতে দগ্ধ ১
২১ September ২০২৬ Monday ৬:৩৫:৫৭ PM
অনলাইন নিউজ ডেস্ক: ![]() পটুয়াখালীর বাউফলে মিড ডে মিলের ডিম সেদ্ধ করার পানিতে মাহফুজুর রহমান নামের চতুর্থ শ্রেণির এক শিক্ষার্থী দগ্ধ হয়েছে। রোববার (২০ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার মধ্য দাসপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এ ঘটনা ঘটে। গুরুতর আহত অবস্থায় মাহফুজকে বাউফল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, প্রতিদিন ওই বিদ্যালয়ে শিক্ষার্থীদের দিয়ে মিড ডে মিলের ডিম সেদ্ধ করান শিক্ষকরা। রোববার ডিম সেদ্ধ করার ফুটন্ত গরম পানিতে দগ্ধ হয় মাহফুজ। একাধিক অভিভাবক বলেন, প্রতিদিন বিদ্যালয়ের শিক্ষার্থীদের দিয়ে শাক তোলা ও ডিম সেদ্ধসহ নানা কাজ করান শিক্ষকরা। বিষয়টি নিয়ে প্রতিবাদ করলেও শিক্ষকরা কর্ণপাত করেন না। অভিযোগ অস্বীকার করে মাহফুজের শ্রেণিশিক্ষক ফাহমিদা আক্তার বলেন, ডিম সেদ্ধ করার পর গরম পানি ফেলে দেওয়ার জন্য নিয়ে যাওয়ার সময় একজনের সঙ্গে ধাক্কা লেগে মাহফুজ দগ্ধ হয়। এ বিষয়ে জানতে বিদ্যালয়ের প্রধান শিক্ষক ফজলুর রহমানের সঙ্গে যোগাযোগের চেষ্টা করেও তাকে পাওয়া যায়নি। উপজেলা শিক্ষা কর্মকর্তা মোহাম্মদ আখতার হোসেন বলেন, বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করা হয়েছে। তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। সম্পাদনা: আমাদের বরিশাল ডেস্ক প্রকাশক: মোঃ মোয়াজ্জেম হোসেন তালুকদার সম্পাদক: মো: জিয়াউল হক
সাঁজের মায়া (২য় তলা), হযরত কালুশাহ সড়ক, বরিশাল-৮২০০।
ফোন : ০৪৩১-৬৪৫৪৪, মুঠেফোন : ০১৮২৮১৫২০৮০ ই-মেইল : hello@amaderbarisal.com
আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। |
||

