Current Bangladesh Time
Tuesday September ২২, ২০২৬ ২:৩৫ PM
Barisal News
Latest News
Home » পটুয়াখালী » মির্জাগঞ্জ » পটুয়াখালীতে বাজারে আসছিলো ৭৮ হাজার নকল সিগারেট,ধরে ফেললো কোস্টগার্ড।
২২ September ২০২৬ Tuesday ১:৩৫:২৯ PM
Print this E-mail this

পটুয়াখালীতে বাজারে আসছিলো ৭৮ হাজার নকল সিগারেট,ধরে ফেললো কোস্টগার্ড।


মির্জাগঞ্জ ((পটুয়াখালী) প্রতিনিধি:

পটুয়াখালীর মির্জাগঞ্জে যৌথ অভিযান চালিয়ে শুল্ক ফাঁকি দিয়ে অবৈধভাবে বাজারজাতকরণের উদ্দেশ্যে মজুদ করা বিপুল পরিমাণ নকল সিগারেট জব্দ করেছে কোস্ট গার্ড। অভিযানে প্রায় ৪ লাখ ৬৪ হাজার টাকা মূল্যের ৭৭ হাজার ৪০০ শলাকা নকল সিগারেট জব্দ করা হয়।

সোমবার (২১ সেপ্টেম্বর) দুপুর ২টার দিকে মির্জাগঞ্জ উপজেলার মনোহরখালী ফেরিঘাট সংলগ্ন এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। কোস্ট গার্ড স্টেশন পটুয়াখালী ও পুলিশের সমন্বয়ে গোপন সংবাদের ভিত্তিতে অভিযানটি পরিচালিত হয়।

কোস্ট গার্ড সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে মনোহরখালী ফেরিঘাট এলাকায় অভিযান পরিচালনার সময় একটি ইঞ্জিনচালিত যানবাহনকে সন্দেহ হলে তাতে তল্লাশি চালানো হয়। এ সময় যানবাহনের ভেতর থেকে শুল্ক ফাঁকি দিয়ে অবৈধভাবে বাজারজাতকরণের উদ্দেশ্যে মজুদ করা বিপুল পরিমাণ নকল সিগারেট উদ্ধার করা হয়।
অভিযানে মোট ৭৭ হাজার ৪০০ শলাকা নকল সিগারেট জব্দ করা হয়। জব্দকৃত এসব সিগারেটের আনুমানিক বাজারমূল্য ৪ লাখ ৬৪ হাজার টাকা বলে জানিয়েছে কোস্ট গার্ড।

তবে অভিযানের সময় জব্দকৃত সিগারেটের প্রকৃত মালিক বা সংশ্লিষ্ট কাউকে ঘটনাস্থলে পাওয়া যায়নি। ফলে এ ঘটনায় কাউকে আটক করা সম্ভব হয়নি।
পরে জব্দ করা নকল সিগারেটগুলো পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য মির্জাগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে।

কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘চোরাচালান ও অবৈধ পণ্য পরিবহন এবং বাজারজাতকরণ রোধে কোস্ট গার্ড নিয়মিত অভিযান পরিচালনা করছে। ভবিষ্যতেও উপকূলীয় এলাকায় চোরাচালানসহ সব ধরনের অবৈধ কর্মকাণ্ডের বিরুদ্ধে কোস্ট গার্ডের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।’

কোস্ট গার্ড জানিয়েছে, উপকূলীয় এলাকায় চোরাচালান, অবৈধ পণ্য পরিবহন ও বাজারজাতকরণ প্রতিরোধে তাদের অভিযান নিয়মিতভাবে পরিচালিত হচ্ছে। এরই ধারাবাহিকতায় মির্জাগঞ্জের মনোহরখালী ফেরিঘাট এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।

সম্পাদনা: আমাদের বরিশাল ডেস্ক

শেয়ার করতে ক্লিক করুন:

আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
(মন্তব্যে প্রকাশিত মত মন্তব্যকারীর একান্তই নিজস্ব। amaderbarisal.com-এর সম্পাদকীয় অবস্থানের সঙ্গে এসব অভিমতের মিল আছেই এমন হবার কোনো কারণ নেই। মন্তব্যকারীর বক্তব্যের বিষয়বস্তু বা এর যথার্থতা নিয়ে amaderbarisal.com কর্তৃপক্ষ আইনগত বা অন্য কোনো ধরনের কোনো দায় নেবে না।)
বিসিসি’র সাবেক প্যানেল মেয়র বাহারকে না পেয়ে কিশোর ছেলেকে ধরে নিয়ে গেল ডিবি
বরিশালে সবজির দর অপরিবর্তিত, চড়া মাছের বাজার
ব‌রিশালের নদ-নদীতে ইলি‌শের দেখা, মা মাছ নিয়ে শঙ্কা
ঢাকা-বরিশাল-কুয়াকাটা মহাসড়কে ঝুঁকিপূর্ণ বাঁক, বাড়ছে দুর্ঘটনা
আইনশৃঙ্খলা বাহিনী আগের চেয়ে ভালোভাবে দায়িত্ব পালন করছে:বরিশালে সোহেল মঞ্জুর
Recent: Mayor Hiron Barisal
Recent: Barisal B M College
Recent: Tender Terror
Kuakata News

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
আমাদের বরিশাল ২০০৬-২০২০

প্রকাশক ও নির্বাহী সম্পাদক: মোয়াজ্জেম হোসেন চুন্নু, সম্পাদক: রাহাত খান
৪৬১ আগরপুর রোড (নীচ তলা), বরিশাল-৮২০০।
ফোন : ০৪৩১-৬৪৫৪৪, ই-মেইল: hello@amaderbarisal.com