Current Bangladesh Time
Thursday November ১২, ২০২৬ ১২:২৮ AM
Barisal News
Latest News
Home » চরফ্যাশন » ভোলা » ভোলায় প্রতিবাদ মিছিল শেষে ফেরার পথে যুবদল কর্মীকে কোপাল দুর্বৃত্তরা
১১ November ২০২৬ Wednesday ১১:৩৮:৩৬ PM
Print this E-mail this

ভোলায় প্রতিবাদ মিছিল শেষে ফেরার পথে যুবদল কর্মীকে কোপাল দুর্বৃত্তরা


চরফ্যাশন (ভোলা) প্রতিনিধি:

ভোলার চরফ্যাশনে প্রতিবাদ মিছিল শেষে বাড়ি ফেরার পথে নাজমুল নামে এক যুবদল কর্মীকে কুপিয়ে জখম করার অভিযোগ উঠেছে দুর্বৃত্তদের বিরুদ্ধে। গতকাল মঙ্গলবার দিবাগত রাত ১টার দিকে উপজেলার আবদুল্লাহপুর গ্রামে এ ঘটনা ঘটে। 

আহত নাজমুল বর্তমানে চরফ্যাশন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন। তিনি আব্দুল্লাহপুর গ্রামের আব্দুর রশিদ ব্যাপারির ছেলে।

নাজমুলের অভিযোগ, কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে উপজেলা যুবদলের মিছিলে অংশ নেওয়ার পর মোটরসাইকেলে বাড়ি ফিরছিলেন তিনি। পথে আবদুল্লাহপুর ইউনিয়নের আবদুল্লাহপুর গ্রামের শওকত মাঝির বাড়ির সামনে পৌঁছালে কয়েকজন তাঁর পথরোধ করেন। এরপর ধারালো অস্ত্র দিয়ে তাঁকে এলোপাতাড়ি কোপানো হয়। এতে তিনি মাটিতে লুটিয়ে পড়েন।

হামলাকারীদের মধ্যে শওকত মাঝি, রুবেল, সাইফুল ও হানিফকে চিনতে পেরেছেন বলে দাবি করেন নাজমুল। তাঁর অভিযোগ, তাঁকে হত্যার উদ্দেশেই এ হামলা চালানো হয়েছে। অভিযুক্তরা আগে আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে জড়িত ছিলেন বলেও দাবি করেন তিনি।

উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মোতাহার হোসেন আলমগীর মালতিয়া বলেন, রাতে যুবদলের মিছিল শেষে বাড়ি ফেরার পথে আওয়ামী লীগের সন্ত্রাসীরা ওই কর্মীর ওপর হামলা চালিয়ে তাঁকে কুপিয়ে জখম করেছে।

চরফ্যাশন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহামুদ আল-ফরিদ ভূঁইয়া বলেন, ঘটনাটি তাঁরা জেনেছেন। জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।

সম্পাদনা: আমাদের বরিশাল ডেস্ক

শেয়ার করতে ক্লিক করুন:

আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
(মন্তব্যে প্রকাশিত মত মন্তব্যকারীর একান্তই নিজস্ব। amaderbarisal.com-এর সম্পাদকীয় অবস্থানের সঙ্গে এসব অভিমতের মিল আছেই এমন হবার কোনো কারণ নেই। মন্তব্যকারীর বক্তব্যের বিষয়বস্তু বা এর যথার্থতা নিয়ে amaderbarisal.com কর্তৃপক্ষ আইনগত বা অন্য কোনো ধরনের কোনো দায় নেবে না।)
বরিশালে সরকারি দামে মিলছে না এলপিজি: ১২ কেজির সিলিন্ডারে দিতে হচ্ছে ৩০০ টাকা বেশি
এক মাসের ব্যবধানে বরিশালে বেড়েছে অপরাধের সংখ্যা
শুকনো মৌসুমে নাব্যতা সংকট: বরিশালে একের পর এক বন্ধ হচ্ছে নৌ-রুট
ঢাকা-কুয়াকাটা সড়ক: কম দূরত্বে বেশি টোল
বরিশালে বিএনপির বিপ্লব ও সংহতি দিবসের সমাবেশে সংঘর্ষ
Recent: Mayor Hiron Barisal
Recent: Barisal B M College
Recent: Tender Terror
Kuakata News

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
আমাদের বরিশাল ২০০৬-২০২০

প্রকাশক ও নির্বাহী সম্পাদক: মোয়াজ্জেম হোসেন চুন্নু, সম্পাদক: রাহাত খান
৪৬১ আগরপুর রোড (নীচ তলা), বরিশাল-৮২০০।
ফোন : ০৪৩১-৬৪৫৪৪, ই-মেইল: hello@amaderbarisal.com