Home » ভোলা » লালমোহন » ভোলায় সুপারি পাড়ার বিরোধে ছোট ভাইকে হত্যার অভিযোগ বড় ভাইয়ের বিরুদ্ধে
১১ November ২০২৬ Wednesday ১১:৪৭:১৬ PM
ভোলায় সুপারি পাড়ার বিরোধে ছোট ভাইকে হত্যার অভিযোগ বড় ভাইয়ের বিরুদ্ধে
ভোলা প্রতিনিধি:
ভোলার লালমোহনে সুপারি পাড়া নিয়ে বিরোধের জেরে ছোট ভাই আবদুল জলিলকে (৬৫) হত্যার অভিযোগ উঠেছে বড় ভাই আ. সহিদের (৬৬) বিরুদ্ধে। আজ বুধবার সকালে উপজেলার লালমোহন ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডে এ ঘটনা ঘটে। এ ঘটনায় অভিযুক্ত সহিদকে আটক করেছে পুলিশ।
নিহত আবদুল জলিল ও অভিযুক্ত সহিদ ওই এলাকার মৃত মনু মিয়ার ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, আজ সকালে নিজেদের বাগান থেকে সুপারি পাড়া নিয়ে দুই ভাইয়ের মধ্যে কথাকাটাকাটি হয়। একপর্যায়ে ক্ষিপ্ত হয়ে সহিদ ছোট ভাই জলিলকে কিল-ঘুষি মারেন। পরে সুপারি গাছের সঙ্গে তাঁর গলা চেপে ধরেন। এতে ঘটনাস্থলেই জলিলের মৃত্যু হয়।
খবর পেয়ে লালমোহন থানা-পুলিশ ঘটনাস্থলে গিয়ে সহিদকে আটক করে থানায় নিয়ে যায়। জলিলের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ভোলা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
লালমোহন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নজরুল ইসলাম আজ বিকেলে বলেন, সুপারি পাড়ার বিরোধের জেরে এ হত্যাকাণ্ড ঘটেছে। অভিযুক্ত সহিদকে আটক করে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।
আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
(মন্তব্যে প্রকাশিত মত মন্তব্যকারীর একান্তই নিজস্ব। amaderbarisal.com-এর সম্পাদকীয় অবস্থানের সঙ্গে এসব অভিমতের মিল আছেই এমন হবার কোনো কারণ নেই। মন্তব্যকারীর বক্তব্যের বিষয়বস্তু বা এর যথার্থতা নিয়ে amaderbarisal.com কর্তৃপক্ষ আইনগত বা অন্য কোনো ধরনের কোনো দায় নেবে না।)
বরিশালে সরকারি দামে মিলছে না এলপিজি: ১২ কেজির সিলিন্ডারে দিতে হচ্ছে ৩০০ টাকা বেশি
এক মাসের ব্যবধানে বরিশালে বেড়েছে অপরাধের সংখ্যা
শুকনো মৌসুমে নাব্যতা সংকট: বরিশালে একের পর এক বন্ধ হচ্ছে নৌ-রুট
ঢাকা-কুয়াকাটা সড়ক: কম দূরত্বে বেশি টোল
বরিশালে বিএনপির বিপ্লব ও সংহতি দিবসের সমাবেশে সংঘর্ষ