Current Bangladesh Time
Thursday November ১২, ২০২৬ ১২:২৮ AM
Barisal News
Latest News
Home » বরিশাল » বরিশাল সদর » ই-রিকশা বিধিমালা সংশোধনে ৯ দফা দাবিতে বরিশালে সমাবেশ
১১ November ২০২৬ Wednesday ১১:৩৩:৫০ PM
Print this E-mail this

ই-রিকশা বিধিমালা সংশোধনে ৯ দফা দাবিতে বরিশালে সমাবেশ


নগর প্রতিনিধি:

সরকার প্রণীত ‘সিটি করপোরেশন এলাকায় তিন চাকার স্বল্পগতির ব্যাটারিচালিত রিকশা (ই-রিকশা) চলাচল বিধিমালা ২০২৬’ সংশোধনের দাবিতে সমাবেশ করেছে রিকশা, ব্যাটারি রিকশা-ভ্যান ও ইজিবাইক সংগ্রাম পরিষদের বরিশাল জেলা শাখা। তারা নিবন্ধন ফি কমানো, বর্তমান গাড়িগুলোর ডিজাইন পরিবর্তনে কমপক্ষে দুই বছর সময় দেওয়াসহ সংগ্রাম পরিষদের ৯ দফা দাবি মেনে নিতে সরকারের প্রতি আহ্বান জানায়। বরিশাল নগরীর অশ্বিনী কুমার হলের সামনে আজ বুধবার এ সমাবেশ হয়। 

সমাবেশে বক্তারা বলেন, গত ২৯ অক্টোবর স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয় ব্যাটারিচালিত ই-রিকশার জন্য একটি বিধিমালা প্রণয়ন করেছে। কিন্তু এই নীতিমালায় বর্তমানে বিদ্যমান ব্যাটারিচালিত যানবাহনকে লাইসেন্স দেওয়া হবে না বলে জানা যাচ্ছে। নীতিমালায় আদর্শ ডিজাইনের কথা বলা হলেও সেটা প্রকাশ করা হয়নি এবং আদর্শ ডিজাইনে রূপান্তরিত করতে কোনো সময় নির্ধারিত করা হয়নি। কিন্তু আদর্শ ডিজাইন না থাকলে সেই যানবাহন উচ্ছেদের কথা বলা হয়েছে। আবার ইতিমধ্যে অনেক কোম্পানি বুয়েট-স্বীকৃত গাড়ি বিক্রির জন্য শোরুম খোলা শুরু করেছে। ই-রিকশার এই বিধিমালার মাধ্যমে বর্তমান গাড়ি উচ্ছেদ করে দিয়ে চালক-মালিকদের কিছু কোম্পানির হাতে জিম্মি হওয়ার আশঙ্কা তৈরি হয়েছে। একই সঙ্গে নিবন্ধন ফি ১০ হাজার টাকা ধরা হয়েছে, যা একটা বাসের নিবন্ধন ফির সমান। এই অযৌক্তিক নিবন্ধন ফি কমাতে হবে।

বক্তারা বর্তমান গাড়িগুলোর ডিজাইন পরিবর্তনের জন্য বিধিমালায় কমপক্ষে ২ বছর সময় দেওয়ার দাবি জানান। একই সঙ্গে বিআরটিএকে যুক্ত করে চালকদের লাইসেন্স দেওয়া, নিবন্ধন ফি কমানো, মহাসড়কের পাশে সাইড লেন চালু করা, নিবন্ধন প্রক্রিয়া স্বচ্ছ ও দুর্নীতি-দলীয়করণমুক্ত করাসহ সংগ্রাম পরিষদের ৯ দফা দাবি মেনে বিধিমালা সংশোধন করার দাবি জানান।

রিকশা, ব্যাটারি রিকশা-ভ্যান, ইজিবাইক সংগ্রাম পরিষদ বরিশাল জেলা শাখার সংগঠক ও বরিশাল রিকশা ভ্যান চালক শ্রমিক ইউনিয়নের (রেজি নং খুলনা ২৩২৪) সভাপতি দুলাল মল্লিকের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য দেন বাংলাদেশের সমাজতান্ত্রিক দল (বাসদ) বরিশাল জেলা শাখার সমন্বয়ক ড. মনীষা চক্রবর্তী, সমাজতান্ত্রিক শ্রমিক ফ্রন্ট বরিশাল জেলার ক্রীড়া সম্পাদক গাজী মোহাম্মদ বেল্লাল হোসেন, বরিশাল রিকশা ভ্যান চালক শ্রমিক ইউনিয়নের উপদেষ্টা মহসিন মীর, সাংগঠনিক সম্পাদক শহিদুল শেখ, অ্যাডভোকেট আবু আল রায়হান, পদ্মা ব্লোয়িং লিমিটেড শ্রমিক ইউনিয়ন (রেজি নং বরিশাল ৬৩)-এর সভাপতি জসিম গাজী।

সমাবেশ শেষে একটি বিক্ষোভ মিছিল নগরীর গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। পরবর্তীতে একটি প্রতিনিধিদল বরিশাল সিটি করপোরেশনের প্রশাসক বিলকিস আক্তার জাহান শিরীনের মাধ্যমে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী বরাবর স্মারকলিপি পেশ করে।

সম্পাদনা: আমাদের বরিশাল ডেস্ক

শেয়ার করতে ক্লিক করুন:

আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
(মন্তব্যে প্রকাশিত মত মন্তব্যকারীর একান্তই নিজস্ব। amaderbarisal.com-এর সম্পাদকীয় অবস্থানের সঙ্গে এসব অভিমতের মিল আছেই এমন হবার কোনো কারণ নেই। মন্তব্যকারীর বক্তব্যের বিষয়বস্তু বা এর যথার্থতা নিয়ে amaderbarisal.com কর্তৃপক্ষ আইনগত বা অন্য কোনো ধরনের কোনো দায় নেবে না।)
বরিশালে সরকারি দামে মিলছে না এলপিজি: ১২ কেজির সিলিন্ডারে দিতে হচ্ছে ৩০০ টাকা বেশি
এক মাসের ব্যবধানে বরিশালে বেড়েছে অপরাধের সংখ্যা
শুকনো মৌসুমে নাব্যতা সংকট: বরিশালে একের পর এক বন্ধ হচ্ছে নৌ-রুট
ঢাকা-কুয়াকাটা সড়ক: কম দূরত্বে বেশি টোল
বরিশালে বিএনপির বিপ্লব ও সংহতি দিবসের সমাবেশে সংঘর্ষ
Recent: Mayor Hiron Barisal
Recent: Barisal B M College
Recent: Tender Terror
Kuakata News

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
আমাদের বরিশাল ২০০৬-২০২০

প্রকাশক ও নির্বাহী সম্পাদক: মোয়াজ্জেম হোসেন চুন্নু, সম্পাদক: রাহাত খান
৪৬১ আগরপুর রোড (নীচ তলা), বরিশাল-৮২০০।
ফোন : ০৪৩১-৬৪৫৪৪, ই-মেইল: hello@amaderbarisal.com