Home » বরিশাল » বাকেরগঞ্জ » বাকেরগঞ্জ প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক ইমরান খান গ্রেফতার, বিএমএসএফের তীব্র নিন্দা ও নিঃশর্ত মুক্তি দাবি
১১ November ২০২৬ Wednesday ৬:৪২:২০ PM
বাকেরগঞ্জ প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক ইমরান খান গ্রেফতার, বিএমএসএফের তীব্র নিন্দা ও নিঃশর্ত মুক্তি দাবি
বাকেরগঞ্জ (বরিশাল) প্রতিনিধি।।
বরিশালের বাকেরগঞ্জ প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক ও সাংবাদিক ইমরান খান সালামকে গ্রেফতারের ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম (বিএমএসএফ) বাকেরগঞ্জ উপজেলা শাখা। একই সঙ্গে ঘটনার সুষ্ঠু তদন্ত, নিরপেক্ষ বিচার এবং সাংবাদিক ইমরান খান সালামের নিঃশর্ত মুক্তির দাবি জানিয়েছে সংগঠনটি।
বিএমএসএফ বাকেরগঞ্জ উপজেলা শাখার পক্ষ থেকে বলা হয়েছে, সামান্য কথা কাটাকাটির ঘটনাকে কেন্দ্র করে একজন সাংবাদিককে গ্রেফতারের বিষয়টি সাংবাদিক সমাজের মধ্যে উদ্বেগ ও ক্ষোভের সৃষ্টি করেছে। কোনো বিষয়ে মতবিরোধ বা কথা কাটাকাটি হলে তার সুষ্ঠু তদন্ত ও আইনানুগ প্রক্রিয়ায় সমাধান হওয়া উচিত। অভিযোগের সত্যতা যাচাই না করে কোনো সাংবাদিক যেন হয়রানি বা রাজনৈতিক প্রতিহিংসার শিকার না হন, তা নিশ্চিত করা জরুরি।
মতপ্রকাশের স্বাধীনতা ও গণমাধ্যমের স্বাধীনতা গণতান্ত্রিক রাষ্ট্রের অন্যতম ভিত্তি উল্লেখ করে সংগঠনটি জানায়, সাংবাদিকদের কণ্ঠরোধ বা হয়রানি স্বাধীন সাংবাদিকতার পরিবেশকে বাধাগ্রস্ত করে। তাই ঘটনার নিরপেক্ষ তদন্তের মাধ্যমে ন্যায়বিচার নিশ্চিত করার আহ্বান জানানো হয়।
মামলা সূত্রে জানা গেছে, গত মঙ্গলবার (১০ নভেম্বর) বেলা ১২টার দিকে বাকেরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের একটি কক্ষে রোগী দেখছিলেন মেডিকেল অফিসার ডা. সুরঞ্জিত দাস। এ সময় সাংবাদিক ইমরান খান সালামের বাবা মো. বেলায়েত হোসেন খান চিকিৎসা নিতে তাঁর কক্ষে যান। চেম্বারে একজন নারী রোগী থাকায় চিকিৎসক তাঁকে কিছুক্ষণ অপেক্ষা করতে বলেন। বিষয়টি তিনি তাঁর ছেলে সালামকে জানান।
পরে খবর পেয়ে তিন-চারজনকে সঙ্গে নিয়ে চিকিৎসকের কক্ষে প্রবেশ করেন সালাম। এ সময় চিকিৎসকের সঙ্গে অশোভন আচরণ, গালাগাল ও মারধরের অভিযোগ করা হয়েছে। তবে এসব অভিযোগের সত্যতা স্বাধীনভাবে যাচাই করা সম্ভব হয়নি।
এ ঘটনায় পুলিশ গত মঙ্গলবার দুপুরে ইমরান খান সালামকে গ্রেফতার করে। পরে রাতেই তাঁকে কারাগারে পাঠানো হয়।
এদিকে, অভিযোগের সুষ্ঠু তদন্ত ও নিরপেক্ষ বিচার নিশ্চিত করার পাশাপাশি সাংবাদিক ইমরান খান সালামের নিঃশর্ত মুক্তির দাবি জানিয়েছে বিএমএসএফ বাকেরগঞ্জ উপজেলা শাখা।
সংগঠনটির পক্ষ থেকে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানিয়ে বলা হয়েছে, সাংবাদিকদের কণ্ঠরোধ নয়, বরং পেশাগত দায়িত্ব পালনে নিরাপদ ও স্বাধীন পরিবেশ নিশ্চিত করতে হবে।
আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
(মন্তব্যে প্রকাশিত মত মন্তব্যকারীর একান্তই নিজস্ব। amaderbarisal.com-এর সম্পাদকীয় অবস্থানের সঙ্গে এসব অভিমতের মিল আছেই এমন হবার কোনো কারণ নেই। মন্তব্যকারীর বক্তব্যের বিষয়বস্তু বা এর যথার্থতা নিয়ে amaderbarisal.com কর্তৃপক্ষ আইনগত বা অন্য কোনো ধরনের কোনো দায় নেবে না।)
বরিশালে সরকারি দামে মিলছে না এলপিজি: ১২ কেজির সিলিন্ডারে দিতে হচ্ছে ৩০০ টাকা বেশি
এক মাসের ব্যবধানে বরিশালে বেড়েছে অপরাধের সংখ্যা
শুকনো মৌসুমে নাব্যতা সংকট: বরিশালে একের পর এক বন্ধ হচ্ছে নৌ-রুট
ঢাকা-কুয়াকাটা সড়ক: কম দূরত্বে বেশি টোল
বরিশালে বিএনপির বিপ্লব ও সংহতি দিবসের সমাবেশে সংঘর্ষ