Current Bangladesh Time
Wednesday September ২৩, ২০২৬ ৮:৫৫ PM
Barisal News
Latest News
Home » পিরোজপুর » মঠবাড়িয়া » মঠবাড়িয়ায় শিক্ষার্থীদের মাঝে ফুটবল, স্কুলব্যাগ ও ছাতা বিতরণ
২৩ September ২০২৬ Wednesday ৬:৪১:১৭ PM
Print this E-mail this

মঠবাড়িয়ায় শিক্ষার্থীদের মাঝে ফুটবল, স্কুলব্যাগ ও ছাতা বিতরণ


পিরোজপুর প্রতিনিধি:

পিরোজপুরের মঠবাড়িয়ায় হতদরিদ্র পরিবারের প্রায় শতাধিক প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীর মাঝে ফুটবল, স্কুলব্যাগ ও ছাতা বিতরণ করা হয়েছে।

বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে উপজেলার ১০ নম্বর হলতা গুলিশাখালী ইউনিয়নের ১০৪ নম্বর লক্ষণা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের হলরুমে এ উপহারসামগ্রী বিতরণ করা হয়। সমাজসেবক ফয়সাল জোমাদ্দারের সৌজন্যে এ আয়োজন করা হয়।

অনুষ্ঠানে ১৪১ নম্বর পশ্চিম লক্ষণা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. ছালেহ উদ্দিনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে শিক্ষার্থীদের হাতে উপহারসামগ্রী তুলে দেন ফয়সাল জোমাদ্দারের বাবা ও উপজেলা বিএনপি নেতা মো. আফজাল জোমাদ্দার।

এ সময় ১০৪ নম্বর লক্ষণা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক আশীষ বরণ তালুকদার, ১৮৫ নম্বর পশ্চিম টিয়ারখালী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. মাহবুবুর রশীদ, সহকারী শিক্ষক সরোচিস চন্দ্র (শিবু), ১৩৯ নম্বর দুর্গাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সুব্রত কুমার মিত্রসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে আফজাল জোমাদ্দার বলেন, তার ছেলে ফয়সাল জোমাদ্দার করোনাকাল থেকে ইউনিয়নের বিভিন্ন উন্নয়নমূলক কর্মকাণ্ডের পাশাপাশি নিম্নআয়ের মানুষের পাশে থেকে সহযোগিতা করে আসছেন।

উপহার পেয়ে শিক্ষার্থীরা আনন্দ প্রকাশ করে ফয়সাল জোমাদ্দারের প্রতি কৃতজ্ঞতা জানায়। তারা বলে, আমরা গরিব পরিবারের সন্তান। তিনি আমাদের জন্য যে উপহার দিয়েছেন, তাতে আমরা অনেক খুশি। মহান আল্লাহ যেন তাঁর মনের আশা পূরণ করেন।

সম্পাদনা: আমাদের বরিশাল ডেস্ক

শেয়ার করতে ক্লিক করুন:

আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
(মন্তব্যে প্রকাশিত মত মন্তব্যকারীর একান্তই নিজস্ব। amaderbarisal.com-এর সম্পাদকীয় অবস্থানের সঙ্গে এসব অভিমতের মিল আছেই এমন হবার কোনো কারণ নেই। মন্তব্যকারীর বক্তব্যের বিষয়বস্তু বা এর যথার্থতা নিয়ে amaderbarisal.com কর্তৃপক্ষ আইনগত বা অন্য কোনো ধরনের কোনো দায় নেবে না।)
ডিজেলের মূল্যবৃদ্ধি:ঢাকা-বরিশাল রুটে লঞ্চ ভাড়া বাড়ল ১৭-২০ শতাংশ
বাড়ল বাস ভাড়া, আজ থেকেই কার্যকর
বরিশালে মুহুরী হত্যাকান্ড: বালিশচাপা দিয়ে স্বামীর মৃত্যু নিশ্চিত করেন নাছিমা : পুলিশ
বিসিসি’র সাবেক প্যানেল মেয়র বাহারকে না পেয়ে কিশোর ছেলেকে ধরে নিয়ে গেল ডিবি
বরিশালে সবজির দর অপরিবর্তিত, চড়া মাছের বাজার
Recent: Mayor Hiron Barisal
Recent: Barisal B M College
Recent: Tender Terror
Kuakata News

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
আমাদের বরিশাল ২০০৬-২০২০

প্রকাশক ও নির্বাহী সম্পাদক: মোয়াজ্জেম হোসেন চুন্নু, সম্পাদক: রাহাত খান
৪৬১ আগরপুর রোড (নীচ তলা), বরিশাল-৮২০০।
ফোন : ০৪৩১-৬৪৫৪৪, ই-মেইল: hello@amaderbarisal.com