Current Bangladesh Time
Thursday September ২৪, ২০২৬ ৫:০৪ PM
Barisal News
Latest News
Home » গৌরনদী » বরিশাল » গৌরনদীতে নিষিদ্ধ চায়না দুয়ারী জালে জীববৈচিত্র্য হুমকিতে
২৩ September ২০২৬ Wednesday ২:৪৭:৩৯ PM
Print this E-mail this

গৌরনদীতে নিষিদ্ধ চায়না দুয়ারী জালে জীববৈচিত্র্য হুমকিতে


গৌরনদী (বরিশাল) প্রতিনিধি:

বরিশালের গৌরনদী উপজেলার বিভিন্ন হাট-বাজারে অবাধে বিক্রি হচ্ছে পরিবেশ ও জীববৈচিত্র্য ধ্বংসকারী নিষিদ্ধ চায়না দুয়ারী জাল। প্রকাশ্যে এসব জাল বিক্রি হলেও কার্যকর নজরদারি ও অভিযান নিয়ে প্রশ্ন তুলেছেন স্থানীয়রা। বাজার থেকে জাল কিনে তা খাল-বিলে ব্যবহার করায় দেশীয় প্রজাতির মাছসহ জলজ জীববৈচিত্র্য হুমকির মুখে পড়ছে।

সরেজমিনে দেখা গেছে, উপজেলার টরকী, বাটাজোর, সরিকল ও খাঞ্জাপুর ইউনিয়নের বাকাই বাজারের বিভিন্ন সুতা ও জালের দোকানে চায়না দুয়ারী জাল বিক্রি হচ্ছে। স্থানীয় অসাধু জেলেরা এসব বাজার থেকে জাল কিনে খাল-বিল ও জলাশয়ে ব্যবহার করছেন। এতে মাছের পাশাপাশি বিভিন্ন জলজ প্রাণীও আটকা পড়ছে বলে জানিয়েছেন স্থানীয়রা।

স্থানীয়দের অভিযোগ, বাজারের দোকানগুলোয় প্রকাশ্যে নিষিদ্ধ জাল বিক্রি হলেও মৎস্য দপ্তরের পক্ষ থেকে নিয়মিত অভিযান দেখা যাচ্ছে না। ফলে বিক্রেতারা কোনো ধরনের বাধা ছাড়াই চায়না দুয়ারী জাল বিক্রি করছেন।

স্থানীয়রা বলছেন, শুধু জেলেদের বিরুদ্ধে অভিযান চালিয়ে এ জালের ব্যবহার বন্ধ করা সম্ভব নয়। জালের উৎপাদন, সরবরাহ ও বিক্রির সঙ্গে জড়িতদের বিরুদ্ধেও কার্যকর ব্যবস্থা নেওয়া প্রয়োজন। একই সঙ্গে বাজারগুলোয় নিয়মিত অভিযান পরিচালনার দাবি জানিয়েছেন তারা।

গৌরনদী উপজেলা মৎস্য কর্মকর্তা মানিক মল্লিক বলেন, চায়না দুয়ারী জালের ব্যবহার বন্ধে বাজারগুলোতে কঠোরভাবে মনিটরিং করা হচ্ছে। পাশাপাশি মাঠপর্যায়েও অভিযান অব্যাহত রয়েছে। এরপরও কোথাও জাল বিক্রির সুনির্দিষ্ট তথ্য-প্রমাণ পাওয়া গেলে সেখানে অভিযান পরিচালনা করা হবে।

গৌরনদী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. ইব্রাহীম বলেন, চায়না দুয়ারী জালের বিস্তার রোধে মৎস্য দপ্তর মাঠপর্যায়ে কাজ করছে। নিষিদ্ধ জাল বিক্রি করা দোকানগুলোতে অভিযান পরিচালনার জন্যও নির্দেশনা দেওয়া হয়েছে।

সম্পাদনা: আমাদের বরিশাল ডেস্ক

শেয়ার করতে ক্লিক করুন:

আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
(মন্তব্যে প্রকাশিত মত মন্তব্যকারীর একান্তই নিজস্ব। amaderbarisal.com-এর সম্পাদকীয় অবস্থানের সঙ্গে এসব অভিমতের মিল আছেই এমন হবার কোনো কারণ নেই। মন্তব্যকারীর বক্তব্যের বিষয়বস্তু বা এর যথার্থতা নিয়ে amaderbarisal.com কর্তৃপক্ষ আইনগত বা অন্য কোনো ধরনের কোনো দায় নেবে না।)
রেঞ্জ ডিআইজি কার্যালয়ের সামনে ‘জয় বাংলা’ স্লোগানের পর ককটেল বিস্ফোরণ
ডিজেলের মূল্যবৃদ্ধি:ঢাকা-বরিশাল রুটে লঞ্চ ভাড়া বাড়ল ১৭-২০ শতাংশ
বাড়ল বাস ভাড়া, আজ থেকেই কার্যকর
বরিশালে মুহুরী হত্যাকান্ড: বালিশচাপা দিয়ে স্বামীর মৃত্যু নিশ্চিত করেন নাছিমা : পুলিশ
বিসিসি’র সাবেক প্যানেল মেয়র বাহারকে না পেয়ে কিশোর ছেলেকে ধরে নিয়ে গেল ডিবি
Recent: Mayor Hiron Barisal
Recent: Barisal B M College
Recent: Tender Terror
Kuakata News

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
আমাদের বরিশাল ২০০৬-২০২০

প্রকাশক ও নির্বাহী সম্পাদক: মোয়াজ্জেম হোসেন চুন্নু, সম্পাদক: রাহাত খান
৪৬১ আগরপুর রোড (নীচ তলা), বরিশাল-৮২০০।
ফোন : ০৪৩১-৬৪৫৪৪, ই-মেইল: hello@amaderbarisal.com