Home » কাঁঠালিয়া » ঝালকাঠি » ঝালকাঠির কাঁঠালিয়ায় সাংবাদিক পুলক চ্যাটার্জির স্মরণে স্মরণসভা অনুষ্ঠিত
২৪ September ২০২৬ Thursday ৪:৩৩:৫৮ PM
ঝালকাঠির কাঁঠালিয়ায় সাংবাদিক পুলক চ্যাটার্জির স্মরণে স্মরণসভা অনুষ্ঠিত
ঝালকাঠি প্রতিনিধঃ
Screenshot
ঝালকাঠির কাঠালিয়া প্রেসক্লাবের উদ্যোগে সাংবাদিক পুলক চ্যাটার্জীর স্মরণে স্মরণ সভা অনুষ্ঠিত হয়েছে।
২৩ সেপ্টেম্বর ২০২৬ বুধবার সকালে ১১ টায় কাঠালিয়া প্রেসক্লাব মিলনায়তনে এ স্মরণ সভা অনুষ্ঠিত হয়।
কাঠালিয়া প্রেসক্লাবের সভাপতি মোঃ মাসউদুল আলম অনুষ্ঠানের সভাপতিত্ব করেন।
উপজেলা নির্বাহী অফিসার মোঃ মকবুল হোসেন প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বরিশাল প্রেসক্লাবের সভাপতি অধ্যক্ষ মোঃ আমিনুল ইসলাম খসরু। বরিশাল সাংবাদিক ইউনিয়নের সভাপতি আযাদ আলাউদ্দিন, ঝালকাঠি ১ আসনের সংসদ সদস্য মোঃ রফিকুল ইসলাম জামালের ছোট ভাই মোঃ অসীম আহমেদ, প্রয়াত পুলক চ্যাটার্জির ছোট ভাই দিপক চ্যাটার্জী, ঝালকাঠি টেলিভিশন জার্নালিস্ট এসোসিয়েশনের সভাপতি মোঃ আল আমিন তালুকদার, কাঠালিয়া উপজেলা বিএনপি’র সভাপতি মোঃ জালালুর রহমান আকন, সাধারণ সম্পাদক আখতার হোসেন নিজাম মীরবহর, উপজেলা প্রকৌশলী, মোঃ গোলাম মোস্তফা, উপজেলা কৃষি কর্মকর্তা ফাতিমা ইসলাম, উপজেলা ছাত্রদলের আহবায়ক মোঃ রাকিবুল ইসলাম তুষার, উপজেলা ক্রিয়ার সংস্থা সাধারণ সম্পাদক হাসিব ভুট্রো, কাঁঠালিয়া বাজার ব্যবসায়ী কল্যাণ সমিতির সভাপতি মোঃ মাসুম খান আসাদ উপস্হিত থেকে বক্তব্য রাখেন।
আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
(মন্তব্যে প্রকাশিত মত মন্তব্যকারীর একান্তই নিজস্ব। amaderbarisal.com-এর সম্পাদকীয় অবস্থানের সঙ্গে এসব অভিমতের মিল আছেই এমন হবার কোনো কারণ নেই। মন্তব্যকারীর বক্তব্যের বিষয়বস্তু বা এর যথার্থতা নিয়ে amaderbarisal.com কর্তৃপক্ষ আইনগত বা অন্য কোনো ধরনের কোনো দায় নেবে না।)
রেঞ্জ ডিআইজি কার্যালয়ের সামনে ‘জয় বাংলা’ স্লোগানের পর ককটেল বিস্ফোরণ