Current Bangladesh Time
Wednesday September ২৩, ২০২৬ ৮:৫৩ PM
Barisal News
Latest News
Home » পটুয়াখালী » পটুয়াখালী সদর » পটুয়াখালী-ঢাকা বাসে অতিরিক্ত ভাড়া আদায়ের অভিযোগ
২৩ September ২০২৬ Wednesday ৫:৪৫:২২ PM
Print this E-mail this

পটুয়াখালী-ঢাকা বাসে অতিরিক্ত ভাড়া আদায়ের অভিযোগ


পটুয়াখালী প্রতিনিধি:

জ্বালানি তেলের দাম বাড়ার ঘোষণার পর পটুয়াখালী থেকে ঢাকাগামী বাসে অতিরিক্ত ভাড়া নেওয়ার অভিযোগ উঠেছে। জেলার বিভিন্ন কাউন্টারে যাত্রীপ্রতি ৫০ টাকা থেকে শুরু করে কোথাও কোথাও ১০০ টাকা পর্যন্ত বেশি নেওয়ার কথা জানিয়েছেন যাত্রীরা। তবে অভ্যন্তরীণ ও আন্তঃজেলা রুটের বাসগুলোতে এখনো নতুন ভাড়া কার্যকর করা হয়নি। 

পটুয়াখালীর সাকুরা পরিবহনের কাউন্টার ম্যানেজার রাতুল বলেন, ‘ঢাকা রুটের ভাড়া সমন্বয়ের নির্দেশনা পাওয়ার পর আগের ভাড়ার সঙ্গে ৫০ টাকা যোগ করে বর্তমানে যাত্রীপ্রতি ৭৫০ টাকা রাখা হচ্ছে।’

যাত্রী শিহাব উদ্দিন অভিযোগ করেন, সব কাউন্টারে এক নিয়ম মানা হচ্ছে না। কোনো কোনো কাউন্টারে ১০০ টাকা পর্যন্ত বেশি নেওয়া হচ্ছে। 

আরেক যাত্রী মারুফ আশঙ্কা প্রকাশ করে বলেন, বাসভাড়া বাড়ার ফলে পণ্য পরিবহন খরচও বেড়ে যাবে, যার প্রভাব পড়বে নিত্যপ্রয়োজনীয় পণ্যের বাজারে। 

গত ২২ সেপ্টেম্বর সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয় এবং পরিবহন মালিকদের মধ্যকার বৈঠকে বাসভাড়া প্রতি কিলোমিটারে ১৭ পয়সা বাড়ানোর সিদ্ধান্ত হয়। এর ফলে দূরপাল্লার বাসের ভাড়া প্রতি কিলোমিটার ২ টাকা ২৩ পয়সা থেকে বেড়ে দাঁড়িয়েছে ২ টাকা ৪০ পয়সায়। এর আগে ২০ সেপ্টেম্বর রাতে ডিজেল, কেরোসিন, পেট্রোল ও অকটেনের দাম লিটারপ্রতি ২০ টাকা বাড়ানো হয়েছিল। 

পটুয়াখালী বাস মালিক সমিতির সাধারণ সম্পাদক খন্দকার নাসির উদ্দিন বলেন, ‘জেলার অভ্যন্তরীণ ও আন্তঃজেলা রুটে এখনো নতুন ভাড়া কার্যকর করা হয়নি। আগামী এক-দুই দিনের মধ্যে মালিক সমিতির বৈঠকে সরকারি নির্ধারিত ভাড়া, জ্বালানি ব্যয় এবং সার্বিক পরিবহন খরচ বিবেচনা করে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে।’

সম্পাদনা: আমাদের বরিশাল ডেস্ক

শেয়ার করতে ক্লিক করুন:

আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
(মন্তব্যে প্রকাশিত মত মন্তব্যকারীর একান্তই নিজস্ব। amaderbarisal.com-এর সম্পাদকীয় অবস্থানের সঙ্গে এসব অভিমতের মিল আছেই এমন হবার কোনো কারণ নেই। মন্তব্যকারীর বক্তব্যের বিষয়বস্তু বা এর যথার্থতা নিয়ে amaderbarisal.com কর্তৃপক্ষ আইনগত বা অন্য কোনো ধরনের কোনো দায় নেবে না।)
ডিজেলের মূল্যবৃদ্ধি:ঢাকা-বরিশাল রুটে লঞ্চ ভাড়া বাড়ল ১৭-২০ শতাংশ
বাড়ল বাস ভাড়া, আজ থেকেই কার্যকর
বরিশালে মুহুরী হত্যাকান্ড: বালিশচাপা দিয়ে স্বামীর মৃত্যু নিশ্চিত করেন নাছিমা : পুলিশ
বিসিসি’র সাবেক প্যানেল মেয়র বাহারকে না পেয়ে কিশোর ছেলেকে ধরে নিয়ে গেল ডিবি
বরিশালে সবজির দর অপরিবর্তিত, চড়া মাছের বাজার
Recent: Mayor Hiron Barisal
Recent: Barisal B M College
Recent: Tender Terror
Kuakata News

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
আমাদের বরিশাল ২০০৬-২০২০

প্রকাশক ও নির্বাহী সম্পাদক: মোয়াজ্জেম হোসেন চুন্নু, সম্পাদক: রাহাত খান
৪৬১ আগরপুর রোড (নীচ তলা), বরিশাল-৮২০০।
ফোন : ০৪৩১-৬৪৫৪৪, ই-মেইল: hello@amaderbarisal.com