Home » বরগুনা » বরগুনা সদর » বরগুনায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে স্বামী-স্ত্রীর মৃ*ত্যু
৬ July ২০২৬ Monday ৪:৪৫:৫৪ PM
বরগুনায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে স্বামী-স্ত্রীর মৃ*ত্যু
বরগুনা প্রতিনিধি:
বরগুনা সদর উপজেলায় চার্জে থাকা অটোরিকশার বিদ্যুৎ সংযোগ খুলতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে স্বামী-স্ত্রীর মৃত্যু হয়েছে। এ ঘটনায় তাদের বড় মেয়ে আহত হয়ে হাসপাতালে চিকিৎসা নিয়েছেন।
সোমবার (৬ জুলাই) সকাল সাড়ে ৮টার দিকে উপজেলার ঢলুয়া ইউনিয়নের ডালভাঙা এলাকায় এ ঘটনা ঘটে।
নিহতরা হলেন- মো. বেল্লাল (৪৫) ও তার স্ত্রী কমলা (৪০)।
স্থানীয় ও স্বজনদের সূত্রে জানা গেছে, বেল্লাল বাড়িতে একটি নতুন গরুর খামার নির্মাণ করছিলেন। কাজ প্রায় শেষ হওয়ায় খামারের জন্য নতুন টিন কিনতে অটোরিকশা নিয়ে বাজারে যাওয়ার প্রস্তুতি নিচ্ছিলেন।এ সময় বাড়িতে চার্জে থাকা অটোরিকশার বিদ্যুৎ সংযোগ খুলতে গিয়ে তিনি বিদ্যুৎস্পৃষ্ট হন। তাকে উদ্ধার করতে গিয়ে তার স্ত্রী কমলা ও বড় মেয়ে আরিফাও বিদ্যুৎস্পৃষ্ট হন।
পরে স্থানীয়রা বিষয়টি টের পেয়ে বাড়ির বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে তাদের উদ্ধার করেন এবং বরগুনা ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে নিয়ে যান। সেখানে চিকিৎসক বেল্লাল ও কমলাকে মৃত ঘোষণা করেন। আহত আরিফার পায়ে আঘাত লাগে। হাসপাতালে প্রাথমিক চিকিৎসা শেষে তিনি বর্তমানে সুস্থ আছেন বলে জানিয়েছেন স্বজনরা।
নিহত বেল্লালের প্রতিবেশী ফিরোজা বলেন, সকালে চার্জে থাকা অটোরিকশার সংযোগ খুলতে গিয়ে প্রথমে বেল্লাল বিদ্যুৎস্পৃষ্ট হন। তাকে ছাড়াতে গিয়ে তার স্ত্রী ও মেয়েও বিদ্যুৎস্পৃষ্ট হন। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক বেল্লাল ও কমলাকে মৃত ঘোষণা করেন।
বেল্লালের দুলাভাই মো. কবির বলেন, স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে হাসপাতালে এসে দেখি বেল্লাল ও তার স্ত্রী কমলা মারা গেছেন। তাদের বড় মেয়েও বিদ্যুৎস্পৃষ্ট হয়ে আহত হয়েছিল। চিকিৎসা দেওয়ার পর সে এখন সুস্থ রয়েছে।
বরগুনা ২৫০ শয্যা জেনারেল হাসপাতালের জরুরি বিভাগের মেডিকেল অফিসার ডা. অপূর্ব কুমার চৌধুরী বলেন, সকালে বেল্লাল ও কমলা নামে দুজনকে হাসপাতালে আনা হয়। প্রয়োজনীয় পরীক্ষা-নিরীক্ষার পর তাদের মৃত ঘোষণা করা হয়।
বরগুনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু সাহাদাৎ মো. হাচনাইন পারভেজ বলেন, বিদ্যুৎস্পৃষ্ট হয়ে স্বামী-স্ত্রীর মৃত্যুর খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যুর মামলা দায়ের করা হবে।
আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
(মন্তব্যে প্রকাশিত মত মন্তব্যকারীর একান্তই নিজস্ব। amaderbarisal.com-এর সম্পাদকীয় অবস্থানের সঙ্গে এসব অভিমতের মিল আছেই এমন হবার কোনো কারণ নেই। মন্তব্যকারীর বক্তব্যের বিষয়বস্তু বা এর যথার্থতা নিয়ে amaderbarisal.com কর্তৃপক্ষ আইনগত বা অন্য কোনো ধরনের কোনো দায় নেবে না।)
বরিশালের সেই “অন্ডকোষ চেপে চেক সইয়ের” ঘটনায় সামনে এলো নতুন তথ্য
বরিশালে মামলা বাণিজ্য: মাস্টারমাইন্ড মারজুক আব্দুল্লাহকে খুঁজছে পুলিশ
ছাত্রশক্তি নেতার মামলা বাণিজ্যে তোলপাড়:কবর-কারাগার থেকে বোমা নিক্ষেপ!
বরিশালে আ,লীগের ২৪৮ জনের বিরুদ্ধে মামলা:কবর থেকে ‘ককটেল ছুড়েছেন’ ৪ আওয়ামী লীগ নেতা
ধান উৎপাদন নিয়ে শঙ্কা: অনাবৃষ্টিতে হুমকির মুখে বরিশাল অঞ্চলের কৃষি