Home » উজিরপুর » বরিশাল » উজিরপুরে ব্যাপক আয়োজনে জাতীয় পল্লী উন্নয়ন দিবস পালিত
৬ July ২০২৬ Monday ৭:৪৯:২৩ PM
উজিরপুরে ব্যাপক আয়োজনে জাতীয় পল্লী উন্নয়ন দিবস পালিত
নাজমুল হক মুন্না :
বরিশালের উজিরপুরে ব্যাপক আয়োজনে জাতীয় পল্লী উন্নয়ন দিবস পালিত হয়েছে। উপজেলা প্রশাসন ও বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ড (বিআরডিবি) উজিরপুর উপজেলা শাখার উদ্যোগে “উন্নত পল্লী, সমৃদ্ধ দেশ—সবার আগে বাংলাদেশ” প্রতিপাদ্যকে সামনে রেখে দিবসটি উপলক্ষে র্যালি, বৃক্ষরোপণ কর্মসূচি ও আলোচনা সভার আয়োজন করা হয়। সোমবার সকাল ১০টায় উপজেলা পরিষদ সভাকক্ষে অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আলী সুজা। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উজিরপুর পৌর বিএনপির সভাপতি মো. শহিদুল ইসলাম খান। এ সময় বক্তব্য দেন উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা মো. মনিরুজ্জামান এবং উজিরপুর প্রেসক্লাবের সাবেক সভাপতি ও বিশিষ্ট সমবায়ী মো. মহসিন মিয়া লিটন। এছাড়াও বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা-কর্মচারী ও সমবায়ীরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে বক্তারা গ্রামীণ উন্নয়ন ও সমবায় কার্যক্রম জোরদারের ওপর গুরুত্বারোপ করেন। এ সময় সমবায়ীরা সরকারের কৃষিঋণের ১০ হাজার টাকা পর্যন্ত সুদসহ মওকুফের উদ্যোগকে স্বাগত জানিয়ে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের প্রশংসা করেন। অনুষ্ঠান শেষে অতিথিরা সমবায়ীদের মাঝে বিভিন্ন প্রজাতির গাছের চারা বিতরণ করেন।
আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
(মন্তব্যে প্রকাশিত মত মন্তব্যকারীর একান্তই নিজস্ব। amaderbarisal.com-এর সম্পাদকীয় অবস্থানের সঙ্গে এসব অভিমতের মিল আছেই এমন হবার কোনো কারণ নেই। মন্তব্যকারীর বক্তব্যের বিষয়বস্তু বা এর যথার্থতা নিয়ে amaderbarisal.com কর্তৃপক্ষ আইনগত বা অন্য কোনো ধরনের কোনো দায় নেবে না।)
বরিশালের সেই “অন্ডকোষ চেপে চেক সইয়ের” ঘটনায় সামনে এলো নতুন তথ্য
বরিশালে মামলা বাণিজ্য: মাস্টারমাইন্ড মারজুক আব্দুল্লাহকে খুঁজছে পুলিশ
ছাত্রশক্তি নেতার মামলা বাণিজ্যে তোলপাড়:কবর-কারাগার থেকে বোমা নিক্ষেপ!
বরিশালে আ,লীগের ২৪৮ জনের বিরুদ্ধে মামলা:কবর থেকে ‘ককটেল ছুড়েছেন’ ৪ আওয়ামী লীগ নেতা
ধান উৎপাদন নিয়ে শঙ্কা: অনাবৃষ্টিতে হুমকির মুখে বরিশাল অঞ্চলের কৃষি