Current Bangladesh Time
Tuesday July ৭, ২০২৬ ১২:৩২ AM
Barisal News
Latest News
Home » গলাচিপা » পটুয়াখালী » বঙ্গোপসাগরে ফিশিং ট্রলারডুবি, ৬ জেলে নিখোঁজ
৬ July ২০২৬ Monday ১১:০১:১৬ PM
Print this E-mail this

বঙ্গোপসাগরে ফিশিং ট্রলারডুবি, ৬ জেলে নিখোঁজ


গলাচিপা (পটুয়াখালী) প্রতিনিধি:

বঙ্গোপসাগরে ঝড়ের কবলে পরে গলাচিপার ১১ জন জেলেসহ ফিশিং ট্রলার ডুবে গেছ। পরে ৫ জন জীবিত উদ্ধার হলেও ৬ জন জেলে এখনো নিখোঁজ রয়েছে।

রবিবার রাত ১০টার দিকে এ ঘটনা ঘটে। আজ সোমবার দুপুরের দিকে উদ্ধার হওয়া জেলেরা সাগরে মোবাইল নেটওয়ার্ক পাওয়ার পর গলাচিপা থানায় খবরটি জানান বলে নিশ্চিত করেছেন অফিসার ইনচার্জ মো. ইমতিয়াজ আহমেদ।

ফিশিং ট্রলারে নিখোঁজ ৬ জন জেলেরা হলেন গলাচিপা উপজেলার পানপট্টি ইউনিয়নের দক্ষিণ পানপট্টির মৃত গেদু হাওলাদারে ছেলে মো. হারুন হাওলাদার, পানপট্টি গ্রামের মো. এমাদুল, গজালিয়া ইউনিয়নের ইচাদী গ্রামের মো. ফোরকান. মো. সায়েম ও মো. আল আমিন, গলাচিপা সদর ইউনিয়নের পক্ষিয়া গ্রামের মো. আকাশ। 

এলাকাবাসী সূত্রে জানা যায়, চার দিন আগে গলাচিপার পানপট্টি ইউনিয়নের মো. এমাদুল সিকদারের মালিকানাধীন ফিশিং বোর্ডসহ ১১ জন জেলে নিয়ে চারদিন আগে গত বৃহস্পতিবার গভীর বঙ্গোপসাগরে ইলিশ মাছ শিকারে যায়।রবিবার বঙ্গোপসাগরে ঝড়ের কবলে পরে এমাদুল সিকদারের ট্রলারটি ১১জন জেলে নিয়ে ডুবে যায়। পরে পাশে থাকা অন্য ট্রলারের জেলেরা ৫ জনকে উদ্ধার করলেও বাকি ৬ জন জেলে নিখোঁজ রয়েছেন। উদ্ধার হওয়া জেলেরা তাদের পরিবারকে জানায়। পরে ট্রলার মালিক এমাদুলের পরিবারের পক্ষ থেকে আজ সোমবার দুপুরে গলাচিপা থানার অফিসার ইনচার্জকে বিষয়টি জানান।তবে উদ্ধার হওয়া জেলেরা এখনো গভীর সমুদ্রে রয়েছেন। তাদের ফিরতে আরো কয়েক ঘণ্টা সময় লাগবে। 

এ বিষয়ে গলাচিপা থানার অফিসার ইনচার্জ ইমতিয়াজ আহমেদ বলেন, ট্রলার মালিক এমাদুলসহ ১১জন গভীর সমুদ্রে মাছ ধরতে যায়। ঝড়ের কবলে পরে ট্রলারটি ডুবে যায়। ওই ট্রলারের উপরে যে ৫জন ছিলেন তাদের উদ্ধার করা হয়েছে।ট্রলারের ভিতরে যে ৬ জন ছিল তাদের এখন পর্যন্ত উদ্ধার করা যায়নি। এসব তথ্য ট্রলার মালিক এমাদুলের পরিবারের পক্ষ থেকে থানাকে জানানো হয়েছে। 

গলাচিপা উপজেলা নির্বাহী অফিসার আবুজর মো. ইজাজুল হক বলেন, আমরা উদ্ধার হওয়া জেলেদের সঙ্গে কথা বলেছি। এখনো নিখোঁজ ৬ জন জেলেকে উদ্ধারের জন্য বিভিন্ন মাধ্যমে তৎপর রয়েছি। আহত যারা আছেন তাদের চিকিৎসার ব্যবস্থার জন্য স্বাস্থ্য বিভাগকে বলা হয়েছে। 

সম্পাদনা: আমাদের বরিশাল ডেস্ক

শেয়ার করতে ক্লিক করুন:

আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
(মন্তব্যে প্রকাশিত মত মন্তব্যকারীর একান্তই নিজস্ব। amaderbarisal.com-এর সম্পাদকীয় অবস্থানের সঙ্গে এসব অভিমতের মিল আছেই এমন হবার কোনো কারণ নেই। মন্তব্যকারীর বক্তব্যের বিষয়বস্তু বা এর যথার্থতা নিয়ে amaderbarisal.com কর্তৃপক্ষ আইনগত বা অন্য কোনো ধরনের কোনো দায় নেবে না।)
হাজারো অভিযানের পরও থামছে না মাদক কারবার!
বরিশালের সেই “অন্ডকোষ চেপে চেক সইয়ের” ঘটনায় সামনে এলো নতুন তথ্য
বরিশালে মামলা বাণিজ্য: মাস্টারমাইন্ড মারজুক আব্দুল্লাহকে খুঁজছে পুলিশ
ছাত্রশক্তি নেতার মামলা বাণিজ্যে তোলপাড়:কবর-কারাগার থেকে বোমা নিক্ষেপ!
বরিশালে আ,লীগের ২৪৮ জনের বিরুদ্ধে মামলা:কবর থেকে ‘ককটেল ছুড়েছেন’ ৪ আওয়ামী লীগ নেতা
Recent: Mayor Hiron Barisal
Recent: Barisal B M College
Recent: Tender Terror
Kuakata News

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
আমাদের বরিশাল ২০০৬-২০২০

প্রকাশক ও নির্বাহী সম্পাদক: মোয়াজ্জেম হোসেন চুন্নু, সম্পাদক: রাহাত খান
৪৬১ আগরপুর রোড (নীচ তলা), বরিশাল-৮২০০।
ফোন : ০৪৩১-৬৪৫৪৪, ই-মেইল: hello@amaderbarisal.com