Home » বরিশাল » বরিশাল সদর » বরিশালে কু*পি*য়ে হাত বিচ্ছিন্নের ঘটনায় একজন গ্রেপ্তার
৭ July ২০২৬ Tuesday ১২:২১:৩৬ AM
বরিশালে কু*পি*য়ে হাত বিচ্ছিন্নের ঘটনায় একজন গ্রেপ্তার
নিজস্ব প্রতিনিধি:
বরিশাল নগরীর নলিদাস পোল এলাকায় কলেজছাত্র দ্বীন ইসলাম খান মুন্নাকে কুপিয়ে হাত বিচ্ছিন্ন করার ঘটনায় দায়ের করা মামলার ৩নম্বর আসামি হিমেল হাওলাদারকে গ্রেপ্তার করেছে র্যাব-৮। গত রোববার দুপুরে র্যাব-৮ ও র্যাব-১০ তথ্যপ্রযুক্তির সহায়তায় ঢাকার শ্যামপুর থানার উল্টো জুরাইন ধোলাইপাড় এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গতকাল সোমবার র্যাব হিমেলকে মামলার তদন্তকারী কর্মকর্তার মাধ্যমে কোতোয়ালী মডেল থানায় হস্তান্তর করে। পরে তাকে আদালতে হাজির করা হলে বিচারক জেলহাজতে পাঠানোর নির্দেশ দেন। কোতোয়ালী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আল মামুন উল ইসলাম জানান, মামলার ১ ও ২ নম্বর আসামিসহ পলাতক অন্য আসামিদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে। তাদের দ্রুত আইনের আওতায় আনা হবে। এদিকে, গত ৪ জুলাই পুলিশ এজাহারভুক্ত আসামিদের একটি দোকানে অভিযান চালিয়ে দেশীয় অস্ত্র উদ্ধার করে। তদন্ত সংশ্লিষ্টরা জানান, হামলায় ব্যবহৃত অস্ত্রসহ অন্যান্য আলামত আদালতে পাঠানো হয়েছে। মামলার তদন্তকারী কর্মকর্তা এম. রবি আহসান বলেন, “ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত করে গ্রেপ্তারের চেষ্টা অব্যাহত রয়েছে। দ্রুতই সবাইকে আইনের আওতায় আনা হবে। পুলিশ ও ভুক্তভোগী পরিবারের ভাষ্য অনুযায়ী, নির্মাণাধীন একটি বাড়ির জন্য আনা বালু রাখা নিয়ে গত ৩০ মে প্রতিবেশীদের মধ্যে বিরোধের সৃষ্টি হয়। পরে বিষয়টির মীমাংসা হলেও ৩১ মে সকালে পূর্বপরিকল্পিতভাবে মুন্নার উপর হামলা চালায় প্রতিপক্ষরা। তারা হত্যার উদ্দেশ্যে এলোপাথাড়ি কুপিয়ে রাস্তায় ফেলে রাখে। আহত মুন্নার বাবা লিটন খান জানান, আগের রাতেই বিরোধের নিষ্পত্তি হয়েছিল। কিন্তু পরদিন সকালে নলিদাস পোল এলাকায় কাজে যাওয়ার পথে আগে থেকেই ওৎ পেতে থাকা সন্ত্রাসীরা ধারালো অস্ত্র দিয়ে তার ছেলেকে কুপিয়ে গুরুতর জখম করে পালিয়ে যায়। হামলায় মুন্নার একটি হাত বিচ্ছিন্ন হয়ে যায় এবং শরীরের বিভিন্ন স্থানে গুরুতর জখম হয়। বর্তমানে মুন্না ঢাকার জাতীয় অর্থোপেডিক (পঙ্গু) হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। তিনি বরিশালের সরকারি সৈয়দ হাতেম আলী কলেজের ডিগ্রি প্রথমবর্ষের শিক্ষার্থী। পরিবারের অভিযোগ, হামলায় একই এলাকার মিলন খান, কালাম খান, রানা খান, হিমেল হাওলাদার, নার্গিস বেগমসহ আরও কয়েকজন অংশ নেয়।
আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
(মন্তব্যে প্রকাশিত মত মন্তব্যকারীর একান্তই নিজস্ব। amaderbarisal.com-এর সম্পাদকীয় অবস্থানের সঙ্গে এসব অভিমতের মিল আছেই এমন হবার কোনো কারণ নেই। মন্তব্যকারীর বক্তব্যের বিষয়বস্তু বা এর যথার্থতা নিয়ে amaderbarisal.com কর্তৃপক্ষ আইনগত বা অন্য কোনো ধরনের কোনো দায় নেবে না।)
হাজারো অভিযানের পরও থামছে না মাদক কারবার!
বরিশালের সেই “অন্ডকোষ চেপে চেক সইয়ের” ঘটনায় সামনে এলো নতুন তথ্য
বরিশালে মামলা বাণিজ্য: মাস্টারমাইন্ড মারজুক আব্দুল্লাহকে খুঁজছে পুলিশ
ছাত্রশক্তি নেতার মামলা বাণিজ্যে তোলপাড়:কবর-কারাগার থেকে বোমা নিক্ষেপ!
বরিশালে আ,লীগের ২৪৮ জনের বিরুদ্ধে মামলা:কবর থেকে ‘ককটেল ছুড়েছেন’ ৪ আওয়ামী লীগ নেতা