Home » ঝালকাঠি » নলছিটি » নলছিটিতে জমি লিখে না দেওয়ায় বৃদ্ধ বাবা-মাকে মারধর, ছেলে গ্রেফতার
১৪ July ২০২৬ Tuesday ১১:১৩:৩৪ PM
নলছিটিতে জমি লিখে না দেওয়ায় বৃদ্ধ বাবা-মাকে মারধর, ছেলে গ্রেফতার
নলছিটি ((ঝালকাঠি) প্রতিনিধি:
ঝালকাঠির নলছিটিতে নেশাগ্রস্ত ছেলেকে জমি লিখে না দেওয়ায় বৃদ্ধ বাবা ও মাকে মারধর করার ঘটনায় বাবার মামলা দায়েরের পরপরই মো. রাজিব হোসেন রাজু নামের এক বখাটেকে গ্রেফতার করেছে পুলিশ।
মঙ্গলবার দুপুরে (১৪ জুলাই) তাকে গ্রেফতার করা হয়।
এর আগে সকালে ভুক্তভোগী বাবা উপজেলার সিদ্ধকাঠি ইউনিয়নের তেওলা গ্রামের সৈয়দ মোকছেদ আলী (৮০) তার ছেলে মো. রাজিব হোসেন রাজুর বিরুদ্ধে নলছিটি থানায় মামলা দায়ের করেন।
মামলার অভিযোগ সূত্রে জানা যায়, সৈয়দ মোকছেদ আলীর ছোট ছেলে মো. রাজিব হোসেন রাজু (৩০) বিভিন্ন নেশাজাতীয় দ্রব্য পান করে বিভিন্ন সময় গভীর রাতে বসতঘরে এসে অকথ্য ভাষায় গালিগালাজ করতেন। কেউ প্রতিবাদ করলে তার গায়ে হাত তুলতেও দ্বিধাবোধ করত না। ১৩ জুলাই রাজিব তার বাবাকে তার নামে জমি লিখে দিতে বা জমি বিক্রি করে তাকে টাকা দিতে বলে। তিনি তা দিতে অস্বীকার করায় তাকে এলোপাতাড়ি কিল-ঘুসি মেরে গুরুত্বর জখম করে বখাটে ছেলে রাজু।
এ সময় রাজিবের মা মোসা. তাসলিমা বেগম এগিয়ে এলে তাকেও সে মারধর করে। পরে পরিবারের অন্য সদস্যরা এসে তাকে উদ্ধার করেন। পরবর্তীতে রাজিব নেশার টাকা জোগাড় করতে বসতঘরে রক্ষিত স্বর্ণের চেইন ও মায়ের কানের দুল নিয়ে পালিয়ে যায়।
নলছিটি থানার ওসি মো. তৌহিদুজ্জামান সোহাগ এ তথ্য নিশ্চিত করে জানান, সৈয়দ মোকছেদ আলী একজন বয়স্ক মানুষ। বখাটে ছেলে তাকে মারধর করায় তিনি থানায় মামলা দায়ের করেছেন। আসামি রাজিব হোসেন রাজুকে গ্রেফতার করে আদালতে পাঠানো হয়েছে।
আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
(মন্তব্যে প্রকাশিত মত মন্তব্যকারীর একান্তই নিজস্ব। amaderbarisal.com-এর সম্পাদকীয় অবস্থানের সঙ্গে এসব অভিমতের মিল আছেই এমন হবার কোনো কারণ নেই। মন্তব্যকারীর বক্তব্যের বিষয়বস্তু বা এর যথার্থতা নিয়ে amaderbarisal.com কর্তৃপক্ষ আইনগত বা অন্য কোনো ধরনের কোনো দায় নেবে না।)
ভাঙ্গা–কুয়াকাটা ৬ লেনের ঘোষণা না আসায় দক্ষিণাঞ্চলে মিশ্রপ্রতিক্রিয়া
এইচএসসি পরীক্ষার্থীদের ঢাকা-বরিশাল মহাসড়ক অবরোধ
কি কথা তাহার সনে: প্রধানমন্ত্রী তারেক রহমানের সাথে শিরিনের আলাপ, রাজনৈতিক অঙ্গনে কানাঘুষা
বন্যা-পাহাড় ধস: সাত জেলায় প্রাণহানি ৫৪, ক্ষতিগ্রস্ত ৬ লাখের বেশি মানুষ
নিজেদের পরিবেশ নিজেদেরই রক্ষা করতে হবে: বরিশালে তারেক রহমান