Current Bangladesh Time
Wednesday July ২২, ২০২৬ ৭:৫০ PM
Barisal News
Latest News
Home » পটুয়াখালী » বাউফল » বাউফলে স্বামীর বিরুদ্ধে মিথ্যা যৌতুক মামলায় কারাগারে স্ত্রী
২২ July ২০২৬ Wednesday ৪:৪২:৩২ PM
Print this E-mail this

বাউফলে স্বামীর বিরুদ্ধে মিথ্যা যৌতুক মামলায় কারাগারে স্ত্রী


অনলাইন নিউজ ডেস্ক:

পটুয়াখালীর বাউফলে স্বামীর বিরুদ্ধে মিথ্যা যৌতুক মামলা করার অভিযোগে মামলার বাদী স্ত্রী আকলিমা বেগমকে (৪০) গ্রেপ্তার করেছে পুলিশ। এর আগে পটুয়াখালী নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল তাকে গ্রেপ্তারের জন্য পরোয়ানা জারি করেন।

বুধবার (২২ জুলাই) দুপুরে আকলিমাকে আদালতে সোপর্দ করা হলে আদালত তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন। অভিযুক্ত নারীর স্বামী ভুক্তভোগী আলমগীর হোসেন দুমকি উপজেলার বাসিন্দা বলে জানা গেছে।

পুলিশ জানায়, আকলিমা আনুমানিক দুই বছর আগে যৌতুক ও নারী নির্যাতনের মামলা করেন আলমগীরের বিরুদ্ধে। পরে আপস-মীমাংসার মাধ্যমে বিষয়টির নিষ্পত্তি হয় এবং তাদের বিচ্ছেদ ঘটে।এরপর ওই নারী একমাত্র সন্তানকে নিয়ে পৌর শহরের একটি বাসায় ভাড়ায় বসবাস শুরু করেন।

সম্প্রতি সন্তানের অসুস্থতার খবর জানতে পেরে ভুক্তভোগী আলমগীর বাউফলে আসেন। সন্তানের সঙ্গে কথাবার্তা বলার সময় হঠাৎ অভিযুক্ত আকলিমার লোকজন তার ঘরে প্রবেশ করে মব সৃষ্টি করে জোরপূর্বক দ্বিতীয় দফায় আকলিমার সঙ্গে ভুক্তভোগী আলমগীরের বিয়ে সম্পন্ন করান। সেই বিয়ের কাবিননামা ব্যবহার করে আকলিমা ফের পটুয়াখালী নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে মামলা করেন।

আদালত সম্পূর্ণ ঘটনা শুনে আকলিমা বেগমের মামলা খারিজ করে দেন এবং মিথ্যা অভিযোগ এনে হয়রানি করার অভিযোগে ভুক্তভোগী আলমগীর আদালতে আকলিমার বিচার দাবি করলে সংশ্লিষ্ট আইনে তার বিরুদ্ধে অভিযোগ গঠন করা হয়। ওই মামলায় জারি করা পরোয়ানার ভিত্তিতে পুলিশ তাকে গ্রেপ্তার করে পুলিশ।

বাউফল থানার ওসি সিরাজুল ইসলাম জানান, আদালতের পরোয়ানার ভিত্তিতে ওই নারীকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তারের পর তাকে কারাগারে পাঠানো হয়েছে।

সম্পাদনা: আমাদের বরিশাল ডেস্ক

শেয়ার করতে ক্লিক করুন:

আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
(মন্তব্যে প্রকাশিত মত মন্তব্যকারীর একান্তই নিজস্ব। amaderbarisal.com-এর সম্পাদকীয় অবস্থানের সঙ্গে এসব অভিমতের মিল আছেই এমন হবার কোনো কারণ নেই। মন্তব্যকারীর বক্তব্যের বিষয়বস্তু বা এর যথার্থতা নিয়ে amaderbarisal.com কর্তৃপক্ষ আইনগত বা অন্য কোনো ধরনের কোনো দায় নেবে না।)
অতিবৃষ্টিতে ক্ষতিগ্রস্ত ৪১ হাজার কৃষক, সবচেয়ে বেশি ক্ষতি আমন বীজতলায়
বরিশাল বিদ্যুৎ সংযোগ ছাড়াই নভোথিয়েটারের ১৩ কোটি টাকা উধাও
সাবেক সেনা কর্মকর্তা জিয়াউল আহসানের জলসিঁড়ির বাড়িতে দুদকের অভিযান
গণভোট ব্যর্থ হলে সরকারকে ব্যর্থ করে দেওয়া হবে : বরিশালে বিরোধীদলীয় নেতা
কীর্তনখোলা নদীর পাড় দখল করে চাঁদাবাজি: মুক্তি চান ভোগান্তির শিকার ব্যক্তিরা
Recent: Mayor Hiron Barisal
Recent: Barisal B M College
Recent: Tender Terror
Kuakata News

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
আমাদের বরিশাল ২০০৬-২০২০

প্রকাশক ও নির্বাহী সম্পাদক: মোয়াজ্জেম হোসেন চুন্নু, সম্পাদক: রাহাত খান
৪৬১ আগরপুর রোড (নীচ তলা), বরিশাল-৮২০০।
ফোন : ০৪৩১-৬৪৫৪৪, ই-মেইল: hello@amaderbarisal.com