Home » উজিরপুর » বরিশাল » বরিশালে প্রবাসীর স্ত্রীকে নিয়ে লাপাত্তা মসজিদের ইমাম
২২ July ২০২৬ Wednesday ৭:০৬:০২ PM
বরিশালে প্রবাসীর স্ত্রীকে নিয়ে লাপাত্তা মসজিদের ইমাম
অনলাইন নিউজ ডেস্ক:
বরিশালের উজিরপুর উপজেলার শোলক ইউনিয়নের দামুদরকাঠি গ্রামের প্রবাসীর স্ত্রীকে নিয়ে স্থানীয় একটি মসজিদের ইমাম উধাও হওয়ার অভিযোগ উঠেছে। এ সময় ওই নারী তার ৫ বছর বয়সি কন্যাসন্তানকেও সঙ্গে নিয়ে যান। ঘটনাটি এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি করেছে।
স্থানীয় সূত্র ও অভিযোগ থেকে জানা গেছে, দামুদরকাঠি গ্রামের কাশেম ফকিরের ছেলে মো. বেলাল ফকির দীর্ঘদিন ধরে কচুয়া পল্লী বিদ্যুৎ সংলগ্ন একটি মসজিদে ইমাম হিসেবে দায়িত্ব পালন করছিলেন। গত ১৭ জুলাই জুমার নামাজ শেষে তিনি মসজিদ কমিটির কাছে সাত দিনের ছুটি নেন। তবে নির্ধারিত সময় পেরিয়ে গেলেও তিনি কর্মস্থলে আর ফেরেননি।
পরে স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা যায়, একই দিন পাশের বাড়ির প্রবাসী মো. হাসানের স্ত্রী সাম্মি (২২), মাহাবুব হাওলাদারের মেয়ে, নিজের পাঁচ বছর বয়সী কন্যাসন্তানকে নিয়ে নিখোঁজ হন। স্থানীয়দের অভিযোগ, বেলাল ফকির ও সাম্মির মধ্যে দীর্ঘদিন ধরে পরকীয়ার সম্পর্ক ছিল এবং তারা একসঙ্গে চলে গেছেন।
মসজিদের কয়েকজন মুসল্লি সাংবাদিকদের জানান, জুমার নামাজ শেষে ছুটির কথা বলে ইমাম চলে যান। পরে জানতে পারেন, তিনি পাশের বাড়ির এক প্রবাসীর স্ত্রীকে নিয়ে চলে গেছেন। বিষয়টি এলাকায় ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে।
এদিকে প্রবাসীর পরিবারের পক্ষ থেকে এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়ার প্রস্তুতি চলছে বলে জানা গেছে।’
আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
(মন্তব্যে প্রকাশিত মত মন্তব্যকারীর একান্তই নিজস্ব। amaderbarisal.com-এর সম্পাদকীয় অবস্থানের সঙ্গে এসব অভিমতের মিল আছেই এমন হবার কোনো কারণ নেই। মন্তব্যকারীর বক্তব্যের বিষয়বস্তু বা এর যথার্থতা নিয়ে amaderbarisal.com কর্তৃপক্ষ আইনগত বা অন্য কোনো ধরনের কোনো দায় নেবে না।)
অতিবৃষ্টিতে ক্ষতিগ্রস্ত ৪১ হাজার কৃষক, সবচেয়ে বেশি ক্ষতি আমন বীজতলায়
বরিশাল বিদ্যুৎ সংযোগ ছাড়াই নভোথিয়েটারের ১৩ কোটি টাকা উধাও