Current Bangladesh Time
Monday August ২৪, ২০২৬ ৪:১৫ AM
Barisal News
Latest News
Home » ক্যাম্পাস » বরিশাল » প্রিয় ক্যাম্পাসে আর ফেরা হলো না ইয়াসিনের, মরদেহ যাচ্ছে ঠাকুরগাঁও
১০ August ২০২৬ Monday ১:১২:২৭ PM
Print this E-mail this

প্রিয় ক্যাম্পাসে আর ফেরা হলো না ইয়াসিনের, মরদেহ যাচ্ছে ঠাকুরগাঁও


ক্যাম্পাস প্রতিনিধি:

বরিশাল বিশ্ববিদ্যালয়ের (ববি) বাংলা বিভাগের শিক্ষার্থী ইয়াসিন আরাফাতের আর প্রিয় ক্যাম্পাসে ফেরা হলো না। গতকাল রোববার দিবাগত রাত সাড়ে ৩টার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল থেকে তাঁর মরদেহ নিয়ে ঠাকুরগাঁওয়ের গ্রামের বাড়ির উদ্দেশে রওনা হয়েছেন স্বজনেরা। আজ সোমবার বিকেল ৫টার দিকে সেখানে পৌঁছানোর কথা রয়েছে।

ইয়াসিন ববির ২০২৩-২৪ শিক্ষাবর্ষের বাংলা বিভাগের শিক্ষার্থী ছিলেন। গতকাল রোববার বিকেলে বরিশাল-কুয়াকাটা মহাসড়কে বাসের সঙ্গে থ্রি-হুইলারের সংঘর্ষে গুরুতর আহত হন তিনি। পরে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে তাঁর মৃত্যু হয়।

ইয়াসিনের মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে ক্ষুব্ধ হয়ে ওঠেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। রোববার রাত ৮টার দিকে তাঁরা বরিশাল-কুয়াকাটা মহাসড়ক অবরোধ করেন। রাত সাড়ে ১০টার দিকে ইয়াসিনের মৃত্যুর খবর পাওয়ার পর আবারও সড়কে নেমে বিক্ষোভ করেন তাঁরা। পরে রাত ১২টার দিকে অবরোধ স্থগিত করা হয়।

তবে আজ সোমবার সকাল ১০টা থেকে আবারও মহাসড়ক অবরোধের ঘোষণা দিয়েছেন শিক্ষার্থীরা। সকাল ১০টার মধ্যে সড়ক ও জনপথ বিভাগকে ওই সড়কের সংস্কারকাজ শুরু করতে হবে। না হলে আন্দোলন আরও কঠোর করার হুঁশিয়ারি দেন তাঁরা। পাশাপাশি ইয়াসিনের মৃত্যুর ঘটনায় বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছেও কয়েকটি দাবি তুলে ধরবেন শিক্ষার্থীরা।

ববি প্রক্টর মেহেদী হাসান বলেন, ‘ইয়াসিনকে বরিশাল বিশ্ববিদ্যালয়ে নেওয়া হচ্ছে না। তার পরিবার মরদেহ নিয়ে যেতে চেয়েছে। রাত সাড়ে ৩টার দিকে ঢাকা মেডিকেল কলেজ থেকে মরদেহ নিয়ে ঠাকুরগাঁওয়ের উদ্দেশে রওনা হয়েছি। বর্তমানে বগুড়া পার হচ্ছি। ঠাকুরগাঁও পৌঁছাতে বিকেল ৫টা বাজতে পারে। বাদ আসর বা মাগরিব তার জানাজা হতে পারে।’

সম্পাদনা: আমাদের বরিশাল ডেস্ক

শেয়ার করতে ক্লিক করুন:

আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
(মন্তব্যে প্রকাশিত মত মন্তব্যকারীর একান্তই নিজস্ব। amaderbarisal.com-এর সম্পাদকীয় অবস্থানের সঙ্গে এসব অভিমতের মিল আছেই এমন হবার কোনো কারণ নেই। মন্তব্যকারীর বক্তব্যের বিষয়বস্তু বা এর যথার্থতা নিয়ে amaderbarisal.com কর্তৃপক্ষ আইনগত বা অন্য কোনো ধরনের কোনো দায় নেবে না।)
সড়কপথে মূল ভূখণ্ডের সঙ্গে যুক্ত হচ্ছে ভোলা, অনুমোদন দিলেন প্রধানমন্ত্রী
হুমকিতে লক্ষাধিক মানুষ: কুয়াকাটার বেড়িবাঁধে ভাঙন
শপথ নিলেন চার মন্ত্রী ও দুই প্রতিমন্ত্রী
মন্ত্রিসভায় যুক্ত হচ্ছেন পার্থসহ চারজন, রাতে শপথ
বরিশালের ১৯ ইউনিয়ন পরিষদে প্রশাসক নিয়োগ
Recent: Mayor Hiron Barisal
Recent: Barisal B M College
Recent: Tender Terror
Kuakata News

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
আমাদের বরিশাল ২০০৬-২০২০

প্রকাশক ও নির্বাহী সম্পাদক: মোয়াজ্জেম হোসেন চুন্নু, সম্পাদক: রাহাত খান
৪৬১ আগরপুর রোড (নীচ তলা), বরিশাল-৮২০০।
ফোন : ০৪৩১-৬৪৫৪৪, ই-মেইল: hello@amaderbarisal.com