Current Bangladesh Time
Monday August ২৪, ২০২৬ ৪:২৬ AM
Barisal News
Latest News
Home » পটুয়াখালী » পটুয়াখালী সদর » পটুয়াখালীতে ফজরের নামাজের সময় সেজদায় ইমামের মৃত্যু
১৭ August ২০২৬ Monday ২:২২:১৮ PM
Print this E-mail this

পটুয়াখালীতে ফজরের নামাজের সময় সেজদায় ইমামের মৃত্যু


পটুয়াখালী প্রতিনিধি:

ফজরের সুন্নত নামাজ আদায়ের সময় সেজদায় গিয়ে আর ওঠা হলো না পটুয়াখালীর সদর উপজেলার শ্রীরামপুর বাজার মসজিদের ইমাম হাফেজ মুহাম্মদ আতাউল্লাহর। আজ সোমবার ভোরে মৌকরন ইউনিয়নের শ্রীরামপুর বাজার মসজিদে এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শী মুসল্লিরা জানান, প্রতিদিনের মতো আজ সোমবার ভোরে ফজরের নামাজের প্রস্তুতি নেন আতাউল্লাহ। সুন্নত নামাজের দ্বিতীয় রাকাতে সেজদায় যাওয়ার পর দীর্ঘ সময়েও তিনি না ওঠায় মুসল্লিদের সন্দেহ হয়। পরে কাছে গিয়ে তাঁকে মৃত অবস্থায় পাওয়া যায়।

আতাউল্লাহ দুমকী উপজেলার শ্রীরামপুর ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের তালুকদার বাজারসংলগ্ন এলাকার বাসিন্দা। তাঁর বাবা মাওলানা আব্দুস সালাম। তিনি বাবার একমাত্র সন্তান। পটুয়াখালীর জামিয়া আশরাফিয়া মাদ্রাসায় পড়াশোনা করেছেন আতাউল্লাহ। তাঁর স্ত্রী ও দুই সন্তান রয়েছে।

স্থানীয় সূত্রে জানা যায়, প্রায় দেড় বছর ধরে শ্রীরামপুর বাজার মসজিদে ইমাম হিসেবে দায়িত্ব পালন করছিলেন আতাউল্লাহ। নামাজ পড়ানোর পাশাপাশি স্থানীয়দের সঙ্গে আন্তরিক সম্পর্ক ছিল তাঁর। শান্ত ও নম্র স্বভাবের কারণে মুসল্লিদের কাছেও তিনি ছিলেন প্রিয়।

এক প্রতিবেশী বলেন, ‘আতাউল্লাহ খুব ভালো ও শান্ত মানুষ ছিলেন। সবার সঙ্গে আন্তরিকভাবে কথা বলতেন। কখনো কারও সঙ্গে খারাপ আচরণ করতে দেখিনি। নিয়মিত নামাজ পড়তেন। তাঁর এমন আকস্মিক মৃত্যু মেনে নেওয়া কঠিন।’

আতাউল্লাহর মামাতো ভাই মহিবুল্লাহ বলেন, ‘আতাউল্লাহ তাঁর বাবার একমাত্র সন্তান ছিলেন। তাঁর দুটি ছোট সন্তান রয়েছে। পরিবারের জন্য তিনি ছিলেন খুবই গুরুত্বপূর্ণ। ছোট সন্তানদের রেখে এভাবে চলে যাওয়ায় স্বজনেরা খুব কষ্ট পেয়েছেন।’

পরিবার সূত্রে জানা গেছে, আজ সোমবার জোহরের নামাজের পর শ্রীরামপুর বাজার মসজিদের সামনে আতাউল্লাহর প্রথম জানাজা অনুষ্ঠিত হবে। পরে আসরের নামাজের পর নিজ বাড়িতে তাঁর দ্বিতীয় জানাজা হওয়ার কথা রয়েছে।

সম্পাদনা: আমাদের বরিশাল ডেস্ক

শেয়ার করতে ক্লিক করুন:

আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
(মন্তব্যে প্রকাশিত মত মন্তব্যকারীর একান্তই নিজস্ব। amaderbarisal.com-এর সম্পাদকীয় অবস্থানের সঙ্গে এসব অভিমতের মিল আছেই এমন হবার কোনো কারণ নেই। মন্তব্যকারীর বক্তব্যের বিষয়বস্তু বা এর যথার্থতা নিয়ে amaderbarisal.com কর্তৃপক্ষ আইনগত বা অন্য কোনো ধরনের কোনো দায় নেবে না।)
সড়কপথে মূল ভূখণ্ডের সঙ্গে যুক্ত হচ্ছে ভোলা, অনুমোদন দিলেন প্রধানমন্ত্রী
হুমকিতে লক্ষাধিক মানুষ: কুয়াকাটার বেড়িবাঁধে ভাঙন
শপথ নিলেন চার মন্ত্রী ও দুই প্রতিমন্ত্রী
মন্ত্রিসভায় যুক্ত হচ্ছেন পার্থসহ চারজন, রাতে শপথ
বরিশালের ১৯ ইউনিয়ন পরিষদে প্রশাসক নিয়োগ
Recent: Mayor Hiron Barisal
Recent: Barisal B M College
Recent: Tender Terror
Kuakata News

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
আমাদের বরিশাল ২০০৬-২০২০

প্রকাশক ও নির্বাহী সম্পাদক: মোয়াজ্জেম হোসেন চুন্নু, সম্পাদক: রাহাত খান
৪৬১ আগরপুর রোড (নীচ তলা), বরিশাল-৮২০০।
ফোন : ০৪৩১-৬৪৫৪৪, ই-মেইল: hello@amaderbarisal.com