Current Bangladesh Time
Tuesday October ২০, ২০২৬ ৭:৫৬ PM
Barisal News
Latest News
Home » নেছারাবাদ (স্বরূপকাঠি) » পিরোজপুর » নেছারাবাদে পা বেঁধে পানিতে ফেলে দুই ছাগল হত্যার অভিযোগে মামলা
১৮ August ২০২৬ Tuesday ৪:২৩:২৫ PM
Print this E-mail this

নেছারাবাদে পা বেঁধে পানিতে ফেলে দুই ছাগল হত্যার অভিযোগে মামলা


নেছারাবাদ (পিরোজপুর) প্রতিনিধি:

পিরোজপুরের নেছারাবাদে পা বেঁধে পানিতে ফেলে দুটি ছাগল হত্যার অভিযোগে সুনীল হালদারের বিরুদ্ধে মামলা করেছেন ছাগলের মালিক হালিম হাওলাদার।

সোমবার (১৭ আগস্ট) রাতে নেছারাবাদ থানায় মামলাটি করা হয়। অভিযুক্ত সুনীল হালদার ওই গ্রামের মৃত মনোহর হালদারের ছেলে।

এর আগে গত রোববার (১৬ আগস্ট) বিকেলে উপজেলার সমুদয়কাঠি ইউনিয়নের মৈশানী গ্রামের কৃষক হালিম হাওলাদারের দুটি ছাগল পাশের বাড়ির সুনীল হালদারের ফসলি জমিতে গিয়ে গাছপালা ও ফসল নষ্ট করে। এতে ক্ষুব্ধ হয়ে সুনীল হালদার ছাগল দুটিকে ধরে পা বেঁধে পানিতে ফেলে দেন বলে অভিযোগ করেন ছাগলের মালিক। পরে স্থানীয়রা একটি ডোবা থেকে ছাগল দুটিকে মৃত অবস্থায় উদ্ধার করেন।

হালিম হাওলাদার বলেন, ভুলক্রমে ছাগল দুটি প্রতিবেশী সুনীল হালদারের জমিতে চলে যায়। পরে ছাগল খুঁজতে গিয়ে জমির পাশের ডোবায় হাত-পা বাঁধা অবস্থায় তাদের ভাসতে দেখেন। তার অভিযোগ, সুনীল হালদারই ছাগল দুটি পানিতে ফেলে হত্যা করেছেন। এ ঘটনায় তিনি বিচার দাবি করেন।

তবে ছাগল হত্যার অভিযোগ অস্বীকার করেছেন সুনীল হালদার। তিনি বলেন, ছাগল দুটি প্রায়ই তার ফসলি জমিতে এসে ঘাস খেত। তিনি কখনো ছাগল দুটিকে আঘাত করেননি। বরং মালিককে ছাগল বেঁধে পালনের কথা বলেছিলেন। পারিবারিক বিরোধের কারণে তার বিরুদ্ধে অপবাদ দেওয়া হচ্ছে বলেও দাবি করেন তিনি।

সমুদয়কাঠি ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান ও সংশ্লিষ্ট ওয়ার্ড সদস্য রুবেল গাজী বলেন, বিষয়টি শুনে তিনি মর্মাহত হয়েছেন। এভাবে দুটি প্রাণীকে হত্যা করা হয়ে থাকলে এর সঙ্গে জড়িত ব্যক্তির শাস্তি হওয়া উচিত।

নেছারাবাদ থানার ওসি মেহেদী হাসান বলেন, এ ঘটনায় থানায় মামলা হয়েছে। মামলার আসামি সুনীল হালদার পলাতক রয়েছেন। তাকে গ্রেপ্তারের চেষ্টা চলছে।

সম্পাদনা: আমাদের বরিশাল ডেস্ক

শেয়ার করতে ক্লিক করুন:

আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
(মন্তব্যে প্রকাশিত মত মন্তব্যকারীর একান্তই নিজস্ব। amaderbarisal.com-এর সম্পাদকীয় অবস্থানের সঙ্গে এসব অভিমতের মিল আছেই এমন হবার কোনো কারণ নেই। মন্তব্যকারীর বক্তব্যের বিষয়বস্তু বা এর যথার্থতা নিয়ে amaderbarisal.com কর্তৃপক্ষ আইনগত বা অন্য কোনো ধরনের কোনো দায় নেবে না।)
একের পর এক মামলায় গ্রেপ্তার মঈন আবদুল্লাহ, পরিবারের উদ্বেগ
বরিশালে নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল, ৭৩ জনের বিরুদ্ধে মামলা
নয় বছর পর কার্নিভ্যাল: ছয় লাখ পর্যটকের জন্য প্রস্তুত হচ্ছে কুয়াকাটা
পায়রা বন্দরের চ্যানেল খনন: পলির নিচে ৬৫০০ কোটি টাকা
মা ইলিশ শিকারে ‘নিরাপত্তা বাণিজ্য’, নেপথ্যে যারা
Recent: Mayor Hiron Barisal
Recent: Barisal B M College
Recent: Tender Terror
Kuakata News

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
আমাদের বরিশাল ২০০৬-২০২০

প্রকাশক ও নির্বাহী সম্পাদক: মোয়াজ্জেম হোসেন চুন্নু, সম্পাদক: রাহাত খান
৪৬১ আগরপুর রোড (নীচ তলা), বরিশাল-৮২০০।
ফোন : ০৪৩১-৬৪৫৪৪, ই-মেইল: hello@amaderbarisal.com