Current Bangladesh Time
Monday August ২৪, ২০২৬ ৮:৪৮ PM
Barisal News
Latest News
Home » পটুয়াখালী » পটুয়াখালী সদর » পটুয়াখালীর নিরব শীলের আন্তর্জাতিক স্বীকৃতি: এশিয়া বুক অফ রেকর্ডসে ‘গ্র্যান্ড মাস্টার’ খেতাব অর্জন।
২৪ August ২০২৬ Monday ৬:০৮:০৩ PM
Print this E-mail this

পটুয়াখালীর নিরব শীলের আন্তর্জাতিক স্বীকৃতি: এশিয়া বুক অফ রেকর্ডসে ‘গ্র্যান্ড মাস্টার’ খেতাব অর্জন।


নিজস্ব প্রতিনিধি:

আন্তর্জাতিক অঙ্গনে দেশের ভাবমূর্তি উজ্জ্বল করে মর্যাদাপূর্ণ ‘এশিয়া বুক অফ রেকর্ডস’ (Asia Book of Records)-এর ‘গ্র্যান্ড মাস্টার’ (Grand Master) খেতাবে ভূষিত হয়েছেন পটুয়াখালীর তরুণ নিরব শীল। গত ১৮ আগস্ট ২০২৬ তারিখে প্রতিষ্ঠানটির সম্পাদকীয় বোর্ডের কঠোর যাচাই-বাছাই ও অনুমোদন প্রক্রিয়া শেষে এই রেকর্ডটি আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করা হয়।

নিরব শীল ক্রিকেট, ফুটবল, ব্যাডমিন্টন, টেনিস, ভলিবল, বাস্কেটবল, বেসবল ও রাগবিসহ ১৩টি খেলাধুলার কোচিংয়ের ওপর আন্তর্জাতিক সনদ লাভ করার মাধ্যমে এই বিরল স্বীকৃতি লাভ করেন।

এই বিষয়ে নিরব শীল বলেন, “আমি সর্বদা নতুন কোনো বিষয়ে জ্ঞান অর্জনে আগ্রহী। তারই ধারাবাহিকতায় খেলাধুলার কোচিংয়ের ওপর আন্তর্জাতিক কোর্স করে নির্দিষ্ট পরীক্ষায় যথাযথভাবে উত্তীর্ণ হয়ে এই আন্তর্জাতিক সনদগুলো অর্জন করি এবং এশিয়া বুক অফ রেকর্ডস থেকে গ্র্যান্ড মাস্টার খেতাব লাভ করি। আমার এই ক্ষুদ্র অর্জনে আমি ভীষণ আনন্দিত।”

সম্পাদনা: আমাদের বরিশাল ডেস্ক

শেয়ার করতে ক্লিক করুন:

আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
(মন্তব্যে প্রকাশিত মত মন্তব্যকারীর একান্তই নিজস্ব। amaderbarisal.com-এর সম্পাদকীয় অবস্থানের সঙ্গে এসব অভিমতের মিল আছেই এমন হবার কোনো কারণ নেই। মন্তব্যকারীর বক্তব্যের বিষয়বস্তু বা এর যথার্থতা নিয়ে amaderbarisal.com কর্তৃপক্ষ আইনগত বা অন্য কোনো ধরনের কোনো দায় নেবে না।)
বরিশালে বেহাল স্বাস্থ্যসেবা: নিজেই অসুস্থ ১১৪ বছরের সদর হাসপাতাল
সড়কপথে মূল ভূখণ্ডের সঙ্গে যুক্ত হচ্ছে ভোলা, অনুমোদন দিলেন প্রধানমন্ত্রী
হুমকিতে লক্ষাধিক মানুষ: কুয়াকাটার বেড়িবাঁধে ভাঙন
শপথ নিলেন চার মন্ত্রী ও দুই প্রতিমন্ত্রী
মন্ত্রিসভায় যুক্ত হচ্ছেন পার্থসহ চারজন, রাতে শপথ
Recent: Mayor Hiron Barisal
Recent: Barisal B M College
Recent: Tender Terror
Kuakata News

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
আমাদের বরিশাল ২০০৬-২০২০

প্রকাশক ও নির্বাহী সম্পাদক: মোয়াজ্জেম হোসেন চুন্নু, সম্পাদক: রাহাত খান
৪৬১ আগরপুর রোড (নীচ তলা), বরিশাল-৮২০০।
ফোন : ০৪৩১-৬৪৫৪৪, ই-মেইল: hello@amaderbarisal.com