Current Bangladesh Time
Wednesday August ২৬, ২০২৬ ৯:২৫ AM
Barisal News
Latest News
Home » বরিশাল » বরিশাল সদর » বরিশালে পুলিশের বিশেষ অভিযানে ১৩ জন গ্রেফতার
২৫ August ২০২৬ Tuesday ৬:৫২:০৬ PM
Print this E-mail this

বরিশালে পুলিশের বিশেষ অভিযানে ১৩ জন গ্রেফতার


নগর প্রতিনিধি:

বরিশাল নগরীর খালেদাবাদ রিফিউজি কলোনি ও আশপাশের এলাকায় মাদক ব্যবসায়ী, সন্ত্রাসী ও সন্দেহভাজন অপরাধীদের বিরুদ্ধে আকস্মিক অভিযান চালিয়ে ৫ জনকে গ্রেফতার করেছে বরিশাল মেট্রোপলিটন পুলিশ (বিএমপি)। 

সোমবার (২৪ আগস্ট) রাত ৮টা থেকে ২ ঘণ্টাব্যাপী অভিযান পরিচালনা করা হয়। 

বরিশাল মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত উপ পুলিশ কমিশনার বেলাল হোসাইনের সার্বিক তত্ত্বাবধানে এবং সহকারী পুলিশ কমিশনার অলক কান্তি শর্মার নেতৃত্বে এ অভিযান পরিচালনা করা হয়।

অভিযানে গ্রেফতাররা হলেন মো. রফিকুল ইসলাম ওরফে ‘গাঁজা রফিক’ (২৫), মো. রিফাত হোসেন বিল্লাল (১৮), মো. মিঠুন মৃধা (৩১), মো. রাব্বি খান (২৩) ও মো. ইমরান (২৬)।

বিএমপি মিডিয়া সেল জানায়, অভিযানের সময় স্থানীয় জনগণ স্বতঃস্ফূর্তভাবে পুলিশকে বিভিন্ন তথ্য দিয়ে সহযোগিতা করেন। এসব তথ্যের ভিত্তিতে চিহ্নিত মাদক ব্যবসায়ী, সন্ত্রাসী ও সন্দেহভাজন অপরাধীদের বিরুদ্ধে অভিযান পরিচালনা করা হয়।

এদিকে, গত ২৪ ঘণ্টায় বরিশাল মহানগর পুলিশের ৪টি থানা ও গোয়েন্দা শাখার পৃথক অভিযানে আরও ৮ জন অভিযুক্তকে গ্রেফতার করা হয়েছে।  

বিএমপি পুলিশের মিডিয়া সেলের তথ্য অনুযায়ী, পৃথক এসব অভিযানে ৫ পিস ইয়াবাসহ ১জনকে গ্রেফতার করা হয়।

এছাড়া গ্রেফতারি পরোয়ানায় ৩ জন, নিয়মিত ও পূর্বের মামলায় ৪ জন, অন্যান্য আইনে ১ জন এবং বরিশাল মহানগর অধ্যাদেশ আইনে ৪ জনকে গ্রেফতার করা হয়। গ্রেফতারদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছে পুলিশ।

বরিশাল মহানগর পুলিশ জানিয়েছে, নগরীর সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা, মাদক ও অপরাধ দমন এবং অপরাধীদের আইনের আওতায় আনতে এ ধরনের বিশেষ অভিযান অব্যাহত থাকবে।

সম্পাদনা: আমাদের বরিশাল ডেস্ক

শেয়ার করতে ক্লিক করুন:

আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
(মন্তব্যে প্রকাশিত মত মন্তব্যকারীর একান্তই নিজস্ব। amaderbarisal.com-এর সম্পাদকীয় অবস্থানের সঙ্গে এসব অভিমতের মিল আছেই এমন হবার কোনো কারণ নেই। মন্তব্যকারীর বক্তব্যের বিষয়বস্তু বা এর যথার্থতা নিয়ে amaderbarisal.com কর্তৃপক্ষ আইনগত বা অন্য কোনো ধরনের কোনো দায় নেবে না।)
১০ ঘণ্টা পর বরিশালে বাস চলাচল স্বাভাবিক, অবরোধে চরম ভোগান্তি
ঢাকা-বরিশাল-ভোলা: দুঃখ ঘুচবে যাতায়াতে, চাকা ঘুরবে অর্থনীতির
বরিশাল-ঢাকা নৌ রুট: লোকসানে চোখে অন্ধকার দেখছেন লঞ্চ মালিকরা
বরিশালে বেহাল স্বাস্থ্যসেবা: নিজেই অসুস্থ ১১৪ বছরের সদর হাসপাতাল
সড়কপথে মূল ভূখণ্ডের সঙ্গে যুক্ত হচ্ছে ভোলা, অনুমোদন দিলেন প্রধানমন্ত্রী
Recent: Mayor Hiron Barisal
Recent: Barisal B M College
Recent: Tender Terror
Kuakata News

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
আমাদের বরিশাল ২০০৬-২০২০

প্রকাশক ও নির্বাহী সম্পাদক: মোয়াজ্জেম হোসেন চুন্নু, সম্পাদক: রাহাত খান
৪৬১ আগরপুর রোড (নীচ তলা), বরিশাল-৮২০০।
ফোন : ০৪৩১-৬৪৫৪৪, ই-মেইল: hello@amaderbarisal.com