Current Bangladesh Time
Monday November ২, ২০২৬ ১২:৩১ PM
Barisal News
Latest News
Home » উজিরপুর » বরিশাল » বরিশালের জয়শ্রী বাজারে ভ’য়া’বহ অ’গ্নি’কা’ণ্ড!
১০ September ২০২৬ Thursday ১:০৪:৪৭ AM
Print this E-mail this

বরিশালের জয়শ্রী বাজারে ভ’য়া’বহ অ’গ্নি’কা’ণ্ড!


নিজস্ব প্রতিনিধি:

ঢাকা-বরিশাল মহাসড়কের উজিরপুর উপজেলার জয়শ্রী বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ড ঘটেছে।মঙ্গলবার (১৯ জুলাই) রাত সাড়ে ১২টার পর জয়শ্রী বাসস্ট্যান্ড সংলগ্ন ওই বাজারের একটি অংশে এ অগ্নিকাণ্ড ঘটে।খবর পেয় সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের উজিরপুর ও গৌরনদী উপজেলা ফায়ার ফায়ার স্টেশনের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনার কাজ শুরু করে।

গৌরনদীর স্টেশন অফিসার মো. বিপুল হোসেন জানান, খবর পেয়ে উজিরপুরসহ তারা ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনার জন্য কাজ শুরু করেন।

স্থানীয়রা জানান, হঠাৎ করে জয়শ্রী বাজারের ওই অংশে আগুনের লেলিহান শিখা দেখতে পাওয়া যায়, তাৎক্ষণিক ফায়ার সার্ভিসকে ফোন দেওয়া হলে তারা এসে আগুন নেভানোর কাজ শুরু করে। পরে প্রায় ১ ঘণ্টার চেষ্টায় আগুন নেভানো হয়।

আর আগুন নেভানোর পানির জোগান রাস্তার অপর প্রান্ত থেকে নেওয়ায় পুরো সময় ঢাকা-বরিশাল মহাসড়কে যান চলাচল বন্ধ রাখা হয়।

স্থানীয় বাসিন্দা আকাশ জানান, আগুনে একটি অটোরিকশার ব্যাটারির দোকান, একটি মুদি দোকান, একটি রেন্ট এ কারের দোকান, একটি মোটরসাইকেলের গ্যারেজসহ ৬-৭ টি দোকান পুড়ে ছাই হয়ে গেছে।

এছাড়া আরও কিছু দোকান ও দোকানের মালামালে আগুনে কমবেশি ক্ষতিগ্রস্ত হয়েছে।

এদিকে আগুন নিয়ন্ত্রণে আসলেও ঘটনার সূত্রপাত ও ক্ষয়ক্ষতির পরিমাণ সম্পর্কে বিস্তারিত পরবর্তীতে জানানোর কথা জানিয়েছে ফায়ার সার্ভিসের সদস্যরা।

সম্পাদনা: আমাদের বরিশাল ডেস্ক

শেয়ার করতে ক্লিক করুন:

আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
(মন্তব্যে প্রকাশিত মত মন্তব্যকারীর একান্তই নিজস্ব। amaderbarisal.com-এর সম্পাদকীয় অবস্থানের সঙ্গে এসব অভিমতের মিল আছেই এমন হবার কোনো কারণ নেই। মন্তব্যকারীর বক্তব্যের বিষয়বস্তু বা এর যথার্থতা নিয়ে amaderbarisal.com কর্তৃপক্ষ আইনগত বা অন্য কোনো ধরনের কোনো দায় নেবে না।)
বরিশালসহ দেশের ৮ বিভাগে বৃষ্টির আভাস
এইচ,এস,সি: বরিশালে ১১ শিক্ষাপ্রতিষ্ঠানের সবাই ফেল
বরিশাল বোর্ডে এইচএসসিতে পাসের হার ৪৪.৮৪, জিপিএ-৫ পেয়েছেন ৯৫০ জন
সুন্দরবনের জলপথে যাঁকে ভরসা করেছিলেন মুক্তিযোদ্ধারা, মৃত্যুর পর তাঁকে নিয়েই বিতর্ক
বরিশালে খাদ্য গুদামের ৩০০ টন গমবাহী কার্গো দুর্ঘটনার শিকার
Recent: Mayor Hiron Barisal
Recent: Barisal B M College
Recent: Tender Terror
Kuakata News

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
আমাদের বরিশাল ২০০৬-২০২০

প্রকাশক ও নির্বাহী সম্পাদক: মোয়াজ্জেম হোসেন চুন্নু, সম্পাদক: রাহাত খান
৪৬১ আগরপুর রোড (নীচ তলা), বরিশাল-৮২০০।
ফোন : ০৪৩১-৬৪৫৪৪, ই-মেইল: hello@amaderbarisal.com