Current Bangladesh Time
Tuesday September ১৫, ২০২৬ ৭:৫০ PM
Barisal News
Latest News
Home » পিরোজপুর » পিরোজপুর সদর » পিরোজপুর সদর হাসপাতাল পরিদর্শনে দুই প্রতিমন্ত্রী
১৪ September ২০২৬ Monday ৩:২৩:৪৩ PM
Print this E-mail this

পিরোজপুর সদর হাসপাতাল পরিদর্শনে দুই প্রতিমন্ত্রী


পিরোজপুর প্রতিনিধি:

পিরোজপুরের সার্বিক স্বাস্থ্যসেবা ও চিকিৎসাধীন রোগীদের খোঁজখবর এবং হাসপাতালের সামগ্রিক ব্যবস্থাপনা সরেজমিনে তদারকি করতে পিরোজপুর সদর হাসপাতাল পরিদর্শন করেছেন নৌপরিবহণ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মো. রাজিব আহসান এবং গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী আহমদ সোহেল মনজুর।

রোববার (১৩ সেপ্টেম্বর) সন্ধ্যায় পরিদর্শনকালে তাদের সঙ্গে পিরোজপুরের জেলা প্রশাসক আবু সাঈদ, সিভিল সার্জন ডা. মো. মতিউর রহমানসহ স্থানীয় প্রশাসন ও স্বাস্থ্য বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

হাসপাতাল ঘুরে দেখার সময় দুই প্রতিমন্ত্রী বিভিন্ন ওয়ার্ডে চিকিৎসাধীন রোগীদের শয্যাপাশে যান এবং তাদের চিকিৎসার খোঁজখবর নেন। রোগীরা নিয়মিত ওষুধপত্র ও কাঙ্ক্ষিত চিকিৎসাসেবা পাচ্ছেন কি না, কিংবা চিকিৎসা পেতে কোনো ধরনের ভোগান্তি হচ্ছে কি না, সে বিষয়ে রোগী ও তাদের স্বজনদের সঙ্গে কথা বলেন দুই প্রতিমন্ত্রী।

পরিদর্শনের এক পর্যায়ে হাসপাতালে চিকিৎসাধীন রোগীদের জন্য প্রস্তুত ও পরিবেশন করা খাবারের মান এবং পরিমাণ সরেজমিনে পরীক্ষা করেন। নির্ধারিত খাদ্যতালিকা অনুযায়ী সঠিক পরিমাণে এবং উন্নত গুণগত মান বজায় রেখে খাবার দেওয়া হচ্ছে কি না, তা পর্যবেক্ষণ করা হয়।

পরিদর্শন শেষে প্রতিমন্ত্রীরা হাসপাতালের পরিষ্কার-পরিচ্ছন্নতা বজায় রাখা, সার্বিক চিকিৎসাসেবার পরিবেশ উন্নত করা এবং রোগীদের জন্য সর্বোচ্চ রোগীবান্ধব পরিবেশ গড়ে তোলার নির্দেশ দেন। একই সঙ্গে রোগীদের প্রাপ্ত খাবারে যেন কোনো ধরনের অনিয়ম না হয়, সে বিষয়ে কঠোর নজরদারির জন্য সংশ্লিষ্ট কর্মকর্তাদের প্রতি দিকনির্দেশনা প্রদান করেন।

সম্পাদনা: আমাদের বরিশাল ডেস্ক

শেয়ার করতে ক্লিক করুন:

আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
(মন্তব্যে প্রকাশিত মত মন্তব্যকারীর একান্তই নিজস্ব। amaderbarisal.com-এর সম্পাদকীয় অবস্থানের সঙ্গে এসব অভিমতের মিল আছেই এমন হবার কোনো কারণ নেই। মন্তব্যকারীর বক্তব্যের বিষয়বস্তু বা এর যথার্থতা নিয়ে amaderbarisal.com কর্তৃপক্ষ আইনগত বা অন্য কোনো ধরনের কোনো দায় নেবে না।)
বরিশাল এখন দেশের সবচেয়ে দরিদ্র বিভাগ
সাংবাদিক পুলক চ্যাটার্জির পাওনা পরিবারকে বুঝিয়ে দিল সমকাল কর্তৃপক্ষ
মানবতাবিরোধী অপরাধে কাদের-আরাফাত-সাদ্দামসহ ৭ জনের মৃত্যুদণ্ড
ব্রিকস সম্মেলনে প্রধানমন্ত্রীকে তারা সঠিক মর্যাদা দিয়ে ইনভাইট করেনি: স্পিকার
বরিশালে বহু শিক্ষার্থীর অজান্তেই একাদশে ভর্তির আবেদন
Recent: Mayor Hiron Barisal
Recent: Barisal B M College
Recent: Tender Terror
Kuakata News

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
আমাদের বরিশাল ২০০৬-২০২০

প্রকাশক ও নির্বাহী সম্পাদক: মোয়াজ্জেম হোসেন চুন্নু, সম্পাদক: রাহাত খান
৪৬১ আগরপুর রোড (নীচ তলা), বরিশাল-৮২০০।
ফোন : ০৪৩১-৬৪৫৪৪, ই-মেইল: hello@amaderbarisal.com