Current Bangladesh Time
Sunday September ২০, ২০২৬ ২:৫২ PM
Barisal News
Latest News
Home » পটুয়াখালী » পটুয়াখালী সদর » পটুয়াখালীতে অটোরিক্সা চাপা দিয়ে বাস খাদে, নি*হ*ত ৪
২০ September ২০২৬ Sunday ১:০৮:০৪ PM
Print this E-mail this

পটুয়াখালীতে অটোরিক্সা চাপা দিয়ে বাস খাদে, নি*হ*ত ৪


পটুয়াখালী প্রতিনিধি:

পটুয়াখালীতে যাত্রীবাহী বাস ও ইজিবাইকের সংঘর্ষে চারজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও দুজন।

শনিবার (১৯ সেপ্টেম্বর) রাত সোয়া ১১টার দিকে পটুয়াখালী-কুয়াকাটা মহাসড়কের বসাকবাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতদের মধ্যে একজনের পরিচয় জানা গেছে। তার নাম মো. জাহাঙ্গীর হোসেন। তার বাবার নাম জানা যায়নি। নিহত অপর তিনজনের পরিচয় শনাক্ত করতে পারেনি পুলিশ। নিহত চারজনের মধ্যে দুজন নারী ও দুজন পুরুষ।

আহত দুজন হলেন— মোসাম্মদ লিলি বেগম (৪০) ও শামসুন্নাহার (৬০)। তাদের পটুয়াখালী ২৫০ শয্যাবিশিষ্ট হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। তারা পটুয়াখালী সদর ও কলাপাড়া উপজেলার বাসিন্দা।

পুলিশ জানায়, শনিবার সন্ধ্যায় ‘ইমরান ট্রাভেলস’ নামে একটি যাত্রীবাহী বাস ঢাকার উদ্দেশে বরগুনার তালতলী থেকে ছেড়ে আসে। রাত সোয়া ১১টার দিকে বাসটি পটুয়াখালীর বসাকবাজার গাজীবাড়ীসংলগ্ন মোড়ে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি যাত্রীবাহী ইজিবাইকের সঙ্গে সংঘর্ষ হয়। সংঘর্ষের পর বাস ও ইজিবাইক দুটিই রাস্তার পাশের খাদে পড়ে যায়।

এ সময় ইজিবাইকে থাকা ছয় যাত্রী গুরুতর আহত হন। খবর পেয়ে স্থানীয়রা ঘটনাস্থলে গিয়ে আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠান। সেখানে কর্তব্যরত চিকিৎসক চারজনকে মৃত ঘোষণা করেন।

পটুয়াখালী সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুজ্জামান জানান, খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে স্থানীয়দের সহায়তায় বাসটি উদ্ধার করেন। নিহতদের মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে রাখা হয়েছে।

তিনি আরও জানান, নিহত তিনজনের পরিচয় শনাক্তের চেষ্টা চলছে। দুর্ঘটনার পর বাসের চালক ও হেলপার পালিয়ে গেছেন। এ ঘটনায় পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

সম্পাদনা: আমাদের বরিশাল ডেস্ক

শেয়ার করতে ক্লিক করুন:

আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
(মন্তব্যে প্রকাশিত মত মন্তব্যকারীর একান্তই নিজস্ব। amaderbarisal.com-এর সম্পাদকীয় অবস্থানের সঙ্গে এসব অভিমতের মিল আছেই এমন হবার কোনো কারণ নেই। মন্তব্যকারীর বক্তব্যের বিষয়বস্তু বা এর যথার্থতা নিয়ে amaderbarisal.com কর্তৃপক্ষ আইনগত বা অন্য কোনো ধরনের কোনো দায় নেবে না।)
ব‌রিশালের নদ-নদীতে ইলি‌শের দেখা, মা মাছ নিয়ে শঙ্কা
ঢাকা-বরিশাল-কুয়াকাটা মহাসড়কে ঝুঁকিপূর্ণ বাঁক, বাড়ছে দুর্ঘটনা
আইনশৃঙ্খলা বাহিনী আগের চেয়ে ভালোভাবে দায়িত্ব পালন করছে:বরিশালে সোহেল মঞ্জুর
যেসব কারণে বরিশালের নদ-নদীতে মিলছে না ইলিশ 
দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স ঘোষণা গণপূর্ত প্রতিমন্ত্রীর
Recent: Mayor Hiron Barisal
Recent: Barisal B M College
Recent: Tender Terror
Kuakata News

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
আমাদের বরিশাল ২০০৬-২০২০

প্রকাশক ও নির্বাহী সম্পাদক: মোয়াজ্জেম হোসেন চুন্নু, সম্পাদক: রাহাত খান
৪৬১ আগরপুর রোড (নীচ তলা), বরিশাল-৮২০০।
ফোন : ০৪৩১-৬৪৫৪৪, ই-মেইল: hello@amaderbarisal.com