Current Bangladesh Time
Tuesday September ২২, ২০২৬ ৭:১৯ PM
Barisal News
Latest News
Home » গৌরনদী » বরিশাল » গৌরনদীতে শত্রুতার আগুনে পুড়ল কৃষকের গবাদিপশু
২১ September ২০২৬ Monday ৩:৪৯:৩২ PM
Print this E-mail this

গৌরনদীতে শত্রুতার আগুনে পুড়ল কৃষকের গবাদিপশু


গৌরনদী (বরিশাল) প্রতিনিধি:

পূর্বশত্রুতার জেরে রাতের আঁধারে কৃষকের গোয়ালঘরে অগ্নিসংযোগের অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় ভুক্তভোগী কৃষকের একটি গর্ভবতী গাভী, ৩টি ছাগল ও ৮টি হাঁস মারা গেছে।

রোববার (২০ সেপ্টেম্বর) রাত সাড়ে ১২টার দিকে বরিশালের গৌরনদী উপজেলার কটকস্থল গ্রামের কৃষক কেরামত মাঝির গোয়ালঘরে এ ঘটনা ঘটে।

ভুক্তভোগী কৃষক কেরামত আলী বলেন, পূর্বশত্রুতার জেরে এ ঘটনা ঘটতে পারে। তবে প্রকৃত ঘটনা উদঘাটনে আইনি সহায়তা নেব।

গৌরনদী ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার মো. মিজানুর রহমান বলেন, অজ্ঞাতনামা দুর্বৃত্তরা কৃষক কেরামত মাঝির গোয়ালঘরে আগুন লাগিয়ে পালিয়ে যায়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণ করেন। তবে আগুন নিয়ন্ত্রণে আনার আগেই একটি গরু ও চারটি ছাগল মারা যায়। এতে কমপক্ষে ওই কৃষকের চার লাখ টাকার ক্ষতি হয়েছে।

এ বিষয়ে জানতে চাইলে গৌরনদী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তারিক হাসান রাসেল বলেন, লিখিত অভিযোগ পেলে তদন্ত করে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেব।

সম্পাদনা: আমাদের বরিশাল ডেস্ক

শেয়ার করতে ক্লিক করুন:

আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
(মন্তব্যে প্রকাশিত মত মন্তব্যকারীর একান্তই নিজস্ব। amaderbarisal.com-এর সম্পাদকীয় অবস্থানের সঙ্গে এসব অভিমতের মিল আছেই এমন হবার কোনো কারণ নেই। মন্তব্যকারীর বক্তব্যের বিষয়বস্তু বা এর যথার্থতা নিয়ে amaderbarisal.com কর্তৃপক্ষ আইনগত বা অন্য কোনো ধরনের কোনো দায় নেবে না।)
বাড়ল বাস ভাড়া, আজ থেকেই কার্যকর
বরিশালে মুহুরী হত্যাকান্ড: বালিশচাপা দিয়ে স্বামীর মৃত্যু নিশ্চিত করেন নাছিমা : পুলিশ
বিসিসি’র সাবেক প্যানেল মেয়র বাহারকে না পেয়ে কিশোর ছেলেকে ধরে নিয়ে গেল ডিবি
বরিশালে সবজির দর অপরিবর্তিত, চড়া মাছের বাজার
ব‌রিশালের নদ-নদীতে ইলি‌শের দেখা, মা মাছ নিয়ে শঙ্কা
Recent: Mayor Hiron Barisal
Recent: Barisal B M College
Recent: Tender Terror
Kuakata News

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
আমাদের বরিশাল ২০০৬-২০২০

প্রকাশক ও নির্বাহী সম্পাদক: মোয়াজ্জেম হোসেন চুন্নু, সম্পাদক: রাহাত খান
৪৬১ আগরপুর রোড (নীচ তলা), বরিশাল-৮২০০।
ফোন : ০৪৩১-৬৪৫৪৪, ই-মেইল: hello@amaderbarisal.com