Home » পটুয়াখালী » বাউফল » বাউফলে গভীর রাতে মিনিটের ব্যবধানে ৪ বিস্ফোরণের শব্দ, আতঙ্ক
৬ October ২০২৬ Tuesday ১:৫১:৪১ PM
বাউফলে গভীর রাতে মিনিটের ব্যবধানে ৪ বিস্ফোরণের শব্দ, আতঙ্ক
অনলাইন নিউজ ডেস্ক:
পটুয়াখালীর বাউফলে গভীর রাতে এক মিনিটের ব্যবধানে বিকট শব্দে চারটি বিস্ফোরণের ঘটনায় স্থানীয়দের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে।
মঙ্গলবার (৬ অক্টোবর) রাত পৌনে ১টার দিকে উপজেলার ধুলিয়া স্কুল অ্যান্ড কলেজ সংলগ্ন বাজার ও আশপাশের এলাকায় এ ঘটনা ঘটে।
স্থানীয়রা জানান, পরপর চারটি বিকট শব্দ শোনা যায়। শব্দে ঘুম ভেঙে যায় অনেকের। প্রথমে ডাকাতির ঘটনা ঘটেছে বলে ধারণা করে কিছু লোক লাঠিসোঁটা নিয়ে ঘর থেকে বের হয়ে রাস্তায় নামেন। পরে স্থানীয়রা বিভিন্ন স্থানে খোঁজ করলেও কাউকে দেখতে পাননি। এমনকি বিস্ফোরণের নির্দিষ্ট স্থান বা কোনো আলামতও পাওয়া যায়নি।
স্থানীয়দের ধারণা, আতঙ্ক সৃষ্টি করতে ককটেল বা বিস্ফোরকজাতীয় কোনো বস্তু বিস্ফোরণ ঘটানো হয়ে থাকতে পারে। তবে এ ঘটনায় কারা জড়িত বা কী কারণে বিস্ফোরণের শব্দ হয়েছে, তা তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি।
স্থানীয় কয়েকজন এ ঘটনার জন্য কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সংশ্লিষ্টতার সন্দেহ প্রকাশ করলেও এর পক্ষে কোনো প্রমাণ পাওয়া যায়নি।
এলাকার বাসিন্দা রফিক হাওলাদার বলেন, ‘আমরা ঘুমাচ্ছিলাম। হঠাৎ বিকট শব্দে আমাদের ঘুম ভেঙে যায়। প্রথমে ধারণা হয়েছিল, কোথাও ডাকাতি হচ্ছে। পরে কয়েকজন মিলে ঘর থেকে বের হয়ে রাস্তায় আসি। কিন্তু কাউকে দেখা যায়নি। ককটেল বিস্ফোরণ ঘটিয়ে আতঙ্ক সৃষ্টি করা হয়ে থাকতে পারে।’
বাজারের ব্যবসায়ী আবদুল সালাম বলেন, ‘রাতে আমি দোকানেই ঘুমাই। মনে হয়েছে, আমার দোকানের কাছেই বিস্ফোরণের ঘটনা ঘটেছে। শব্দ শুনে পরে অনেক লোকজন জড়ো হয়। কিন্তু কোথায় বিস্ফোরণ হয়েছে বা কীভাবে হয়েছে, তার কোনো ক্লু পাওয়া যায়নি।’
এ বিষয়ে বাউফল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সিরাজুল ইসলাম বলেন, ‘এ ধরনের কোনো ঘটনার খবর আমি পাইনি। তবে খোঁজখবর নিয়ে দেখব।’
আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
(মন্তব্যে প্রকাশিত মত মন্তব্যকারীর একান্তই নিজস্ব। amaderbarisal.com-এর সম্পাদকীয় অবস্থানের সঙ্গে এসব অভিমতের মিল আছেই এমন হবার কোনো কারণ নেই। মন্তব্যকারীর বক্তব্যের বিষয়বস্তু বা এর যথার্থতা নিয়ে amaderbarisal.com কর্তৃপক্ষ আইনগত বা অন্য কোনো ধরনের কোনো দায় নেবে না।)
বরিশালে সবজির বাজার চড়া, বেড়েছে মাছের দামও
শেবাচিম হাসপাতাল: পাঁচ হাজার রোগীর জন্য মাত্র ১৩টি ট্রলি
বরিশালে পঞ্চম দিনের মতো এলপি গ্যাসশূন্য
ঢাকা-বরিশাল মহাসড়ক মাত্র ১৮ ফুট, বাড়ছে দুর্ঘটনার ঝুঁকি