Current Bangladesh Time
Monday October ১৯, ২০২৬ ৭:০১ PM
Barisal News
Latest News
Home » খেলাধূলা » গৌরনদী » বরিশাল » ইংল্যান্ডের ফুটবল ক্লাবে সুযোগ পেল গৌরনদীর সাবিদ
১৯ October ২০২৬ Monday ২:৫৯:৫৩ PM
Print this E-mail this

ইংল্যান্ডের ফুটবল ক্লাবে সুযোগ পেল গৌরনদীর সাবিদ


রাহাদ সুমন,বিশেষ প্রতিনিধি :

মাত্র নয় বছর বয়সে ফুটবল মাঠে নিজের প্রতিভা তুলে ধরে ইংল্যান্ডের ক্লাব ফুটবলে অনূর্ধ্ব-৯ দলে খেলার সুযোগ পেয়েছে বরিশালের গৌরনদীর সন্তান জায়েদ ইসলাম সাবিদ। সে (সাবিদ) ইংল্যান্ডে বসবাসরত গৌরনদী পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডের আশোকাঠী মহল্লার বাসিন্দা রফিকুল ইসলাম সুমনের ছেলে।

রবিবার (১৮ অক্টোবর) দিবাগত রাতে তথ্যের সত্যতা নিশ্চিত করে মোবাইল ফোনে জায়েদ ইসলাম সাবিদের বাবা ইংল্যান্ড প্রবাসী রফিকুল ইসলাম সুমন জানিয়েছেন, লেখাপড়ার পাশাপাশি ফুটবল খেলার প্রতি জায়েদ ইসলাম সাবিদের একটা অন্যরকম ভালবাসা। যে কারনে নিজের প্রতিভাগুনে সাবিদ ইংল্যান্ডের ক্লাব ফুটবলে অনূর্ধ্ব-৯ দলে স্থান করে নিয়েছে। তিনি আরও বলেন, 

আমরা চাই জায়েদ ইসলাম সাবিদ একদিন তারকা ফুটবলার হয়ে আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের নাম উজ্জ্বল করবে। প্রবাসী রফিকুল ইসলাম সুমন তার সন্তানের সাফল্যের জন্য বাংলাদেশের মানুষের কাছে দোয়া কামনা করেছেন।


শেয়ার করতে ক্লিক করুন:

আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
(মন্তব্যে প্রকাশিত মত মন্তব্যকারীর একান্তই নিজস্ব। amaderbarisal.com-এর সম্পাদকীয় অবস্থানের সঙ্গে এসব অভিমতের মিল আছেই এমন হবার কোনো কারণ নেই। মন্তব্যকারীর বক্তব্যের বিষয়বস্তু বা এর যথার্থতা নিয়ে amaderbarisal.com কর্তৃপক্ষ আইনগত বা অন্য কোনো ধরনের কোনো দায় নেবে না।)
ইংল্যান্ডের ফুটবল ক্লাবে সুযোগ পেল গৌরনদীর সাবিদ
বরিশালে বাংলাদেশি খেলোয়াড়কে আছাড় দেওয়ায় নাইজেরিয়ান খেলোয়াড়কে মারধর
ডিসেম্বরে বরিশালে ফিরতে পারে জাতীয় ক্রিকেট, স্টেডিয়াম সংস্কার বাকি ২০ শতাংশ
বরিশাল স্টেডিয়ামে ফিরছে ক্রিকেটের বড় আসর
Recent: Mayor Hiron Barisal
Recent: Barisal B M College
Recent: Tender Terror
Kuakata News

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
আমাদের বরিশাল ২০০৬-২০২০

প্রকাশক ও নির্বাহী সম্পাদক: মোয়াজ্জেম হোসেন চুন্নু, সম্পাদক: রাহাত খান
৪৬১ আগরপুর রোড (নীচ তলা), বরিশাল-৮২০০।
ফোন : ০৪৩১-৬৪৫৪৪, ই-মেইল: hello@amaderbarisal.com