পটুয়াখালীর গলাচিপায় তরমুজ চাষের জমিতে বেড়িবাঁধ নির্মাণকে কেন্দ্র করে সংঘর্ষে ১২ জন আহত হয়েছেন।
রোববার (১৮ অক্টোবর) দুপুরে উপজেলার চর বিশ্বাস ইউনিয়নের চর বাংলা গ্রামে এ ঘটনা ঘটে। গুরুতর আহত পাঁচজনকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় ইউসুফ মাতুব্বর বাদী হয়ে গলাচিপা থানায় অভিযোগ দাখিল করেছেন।
স্থানীয়রা জানান, উপজেলার চর বিশ্বাস ইউনিয়নের চর বাংলা গ্রামে ইউসুফ মাতুব্বরের বন্দোবস্তকৃত জমি মাপতে গেলে চর বিশ্বাস ইউনিয়নের উত্তর চরবিশ্বাস গ্রামের রুহুল আমীন হাওলাদার শতাধিক লোক নিয়ে বাধা দেন। এ সময় কথা কাটাকাটির একপর্যায়ে সংঘর্ষ বাধে। এতে ওসমান খন্দকার (৭০), আক্কেল আলী প্যাদা (৮৫), বেলায়েত ফরাজী (৮৫), লোকমান সর্দার (৫০) ও ইউসুফ মাতুব্বর (৬০)সহ ১২ জন আহত হন।
আহত ইউসুফ মাতুব্বর জানান, রুহুল আমীন হাওলাদারের লোকজন তাদের একটি ঘরের মধ্যে প্রায় তিন ঘণ্টা অবরুদ্ধ করে রাখেন।
এ ব্যাপারে রুহুল আমীন হাওলাদারের মোবাইল ফোনে একাধিকবার চেষ্টা করেও যোগাযোগ করা সম্ভব হয়নি।
গলাচিপা থানার ওসি ইমতিয়াজ আহমেদ বলেন, অভিযোগ পেয়েছি। তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
(মন্তব্যে প্রকাশিত মত মন্তব্যকারীর একান্তই নিজস্ব। amaderbarisal.com-এর সম্পাদকীয় অবস্থানের সঙ্গে এসব অভিমতের মিল আছেই এমন হবার কোনো কারণ নেই। মন্তব্যকারীর বক্তব্যের বিষয়বস্তু বা এর যথার্থতা নিয়ে amaderbarisal.com কর্তৃপক্ষ আইনগত বা অন্য কোনো ধরনের কোনো দায় নেবে না।)
বরিশালে নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল, ৭৩ জনের বিরুদ্ধে মামলা
নয় বছর পর কার্নিভ্যাল: ছয় লাখ পর্যটকের জন্য প্রস্তুত হচ্ছে কুয়াকাটা
পায়রা বন্দরের চ্যানেল খনন: পলির নিচে ৬৫০০ কোটি টাকা
মা ইলিশ শিকারে ‘নিরাপত্তা বাণিজ্য’, নেপথ্যে যারা
মরণফাঁদে পরিণত ঢাকা-বরিশাল মহাসড়ক, চলতি বছরে ৩০ জনের মৃত্যু